প্রচ্ছদ    খুলনা   জীবননগরে রেলপথ অবরোধ, ৭২ ঘণ্টার...

জীবননগরে রেলপথ অবরোধ, ৭২ ঘণ্টার আলটিমেটাম!

৪ নভেম্বর ২০২৬ ১১:৩৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

জীবননগর, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
‎
‎চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনসারবাড়ীয়া রেলস্টেশনের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু, স্টেশন মাস্টারসহ প্রয়োজনীয় লোকবল নিয়োগ এবং আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ট্রেন থামিয়ে রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা । 

‎বুধবার (৪ নভেম্বর ২৬) সকাল ১০টা থেকে উপজেলার আনসারবাড়ীয়া রেলস্টেশন চত্বরে এ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অবরোধ চলাকালে খুলনা থেকে চিলাহাটিগামী আন্তঃনগর ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনটি স্টেশনে আটকে রাখা হয়।

‎বিক্ষোভকারীরা জানান, চুয়াডাঙ্গা জেলার অন্যতম প্রাচীন ও ব্যস্ততম এই স্টেশনটি দিয়ে জেলার বিপুলসংখ্যক মানুষ নিয়মিত যাতায়াত করেন। স্থানীয় কৃষিপণ্য ও বাণিজ্যিক মালামাল দূরপাল্লায় পরিবহনেও স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ দীর্ঘদিন ধরে পর্যাপ্ত জনবল ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা না থাকায় পুরো স্টেশনটি কার্যত অচল হয়ে পড়েছে।
‎
‎স্থানীয়দের অভিযোগ, বর্তমানে যে ট্রেনটি এখানে থামে, সেটিও মূল প্ল্যাটফর্মের বদলে ২ নম্বর লাইনে দাঁড় করানো হয়। কোনো প্ল্যাটফর্ম না থাকায় নিচু স্থান থেকে উঁচুতে ঝুঁকি নিয়ে ওঠানামা করতে গিয়ে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন।
‎
‎আন্দোলনকারীদের ঘোষিত দাবিগুলো হলো
‎
‎আনসারবাড়ীয়া রেলস্টেশন পূর্ণাঙ্গভাবে চালু করে অন্তত দুজন স্টেশন মাস্টারসহ প্রয়োজনীয় জনবল দ্রুত পদায়ন করা। আধুনিক প্ল্যাটফর্ম, যাত্রীছাউনি ও বিশ্রামাগারসহ স্টেশনের অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা। ঢাকা-খুলনা ও খুলনা-রাজশাহী রুটের আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের আপ-ডাউন যাত্রাবিরতি প্রদান করা।
‎
‎কর্মসূচিতে সংহতি জানিয়ে জীবননগর উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন খান খোকন বলেন, ‘ স্টেশনটি পূর্ণাঙ্গ রূপ পেলে শুধু জীবননগর নয়, পার্শ্ববর্তী দামুড়হুদা, দর্শনা ও ঝিনাইদহের মহেশপুর অঞ্চলের হাজার হাজার মানুষ উপকৃত হবেন। উন্নত চিকিৎসার জন্য রাজধানী বা বিভাগীয় শহরে যাতায়াত সহজ হবে।’
‎
‎কর্মসূচি শেষে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে দাবি পূরণে সুনির্দিষ্ট পদক্ষেপ না নেওয়া হলে পরবর্তীতে রেলপথ পুরোপুরি অচল করাসহ আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

বাংলাদেশে পা রাখলেই কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে: শামা ওবায়েদ

বাংলাদেশে পা রাখলেই কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে: শামা ওবায়েদ
বাংলাদেশের ভূখণ্ডে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনাসহ বিদেশে…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

বিজয়নগরে দীর্ঘ প্রতীক্ষার পর নতুন এসিল্যান্ড, আইনসংগতভাবে কাজের প্রত্যয়

বিজয়নগরে দীর্ঘ প্রতীক্ষার পর নতুন এসিল্যান্ড, আইনসংগতভাবে কাজের প্রত্যয়
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দীর্ঘদিন ধরে শূন্য থাকা সহকারী কমিশনার (ভূমি) পদে নতুন কর্মকর্তা হিসেবে যোগদানের প্রক্রিয়ায় গতকাল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে নিজের উপস্থিতি…
 ২৪ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী!

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী!
নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যু, শোকের ছায়া নাটক ও চলচ্চিত্র অঙ্গনে!

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যু, শোকের ছায়া নাটক ও চলচ্চিত্র অঙ্গনে!
বাংলাদেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে বগুড়ার টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ…
 ২৪ নভেম্বর ২০২৬    বিনোদন

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান, বিদ্যুৎ উৎপাদনে এগোচ্ছে প্রকল্প!

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান, বিদ্যুৎ উৎপাদনে এগোচ্ছে প্রকল্প!
রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের অষ্টম চালান পৌঁছেছে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তিনটি…
 ২৪ নভেম্বর ২০২৬    রাজশাহী

দেশে আইওয়ার হালাল গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

দেশে আইওয়ার হালাল গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের
বাংলাদেশের বাজারে যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের হালাল সনদপ্রাপ্ত গরুর মাংস আমদানির সুযোগ তৈরির প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। প্রাথমিকভাবে দেশের হোটেল ও…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি!

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি!
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে মোতায়েন…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

১৬ ডিসেম্বর দেশে ফিরছেন শেখ হাসিনা, জানালেন ফেরার পরিকল্পনা!

১৬ ডিসেম্বর দেশে ফিরছেন শেখ হাসিনা, জানালেন ফেরার পরিকল্পনা!
দুই বছরের বেশি সময় ভারতে নির্বাসনে থাকার পর আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার জন্য…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

মারামারি থামাতে গিয়ে প্রাণ গেল জুলাইযোদ্ধার!

মারামারি থামাতে গিয়ে প্রাণ গেল জুলাইযোদ্ধার!
নেত্রকোণার মদনে যানবাহন থেকে টোল আদায়কে কেন্দ্র করে সিএনজিচালক ও টোল আদায়কারীর মধ্যে বিরোধ থামাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৮৬ বছর বয়সী জুলাইযোদ্ধা আব্দুল বারেক। এ…
 ২৩ নভেম্বর ২০২৬    ময়মনসিংহ

‘তারেক রহমান গর্তে পড়েছেন, তাকে পড়তে দাও’: নাসীরুদ্দীন পাটওয়ারী

‘তারেক রহমান গর্তে পড়েছেন, তাকে পড়তে দাও’: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘অনেকেই বলেছে, তারেক রহমান গর্তে পড়েছেন, তাকে পড়তে দাও’—এমন মন্তব্য তুলে ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশের রাজনৈতিক…
 ২৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

বিদেশি বিনিয়োগ সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগ সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার…
 ২৩ নভেম্বর ২০২৬    জাতীয়

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না চীন: লিউ ইউইন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না চীন: লিউ ইউইন
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে চীন অটল রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ ইউইন। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণ নিজেদের…
 ২৩ নভেম্বর ২০২৬    জাতীয়

দর্শনা সীমান্তে নারী-শিশু পাচার ও মাদক প্রতিরোধে বিজিবির জনসচেতনতামূলক কার্যক্রম

দর্শনা সীমান্তে নারী-শিশু পাচার ও মাদক প্রতিরোধে বিজিবির জনসচেতনতামূলক কার্যক্রম
চুয়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে পুশিং নারী ও শিশু পাচার এবং মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টার…
 ২৩ নভেম্বর ২০২৬    খুলনা

সাভারে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

সাভারে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আকরাম হোসেন (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ…
 ২৩ নভেম্বর ২০২৬    ঢাকা

চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ২, আহত ৩

চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ২, আহত ৩
কুমিল্লায় পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিশ্বর…
 ২৩ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম