প্রচ্ছদ    ঢাকা   আড়াই বছর পর বাসের হেলপার...

আড়াই বছর পর বাসের হেলপার নিহতের ঘটনায় কাভার্ড ভ্যানচালক গ্রেপ্তার!

৬ অক্টোবর ২০২৬ ০৪:২৩ এএম
বজ্রশক্তি ডেস্ক

গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাসের হেলপার সুজন মিয়া নিহতের ঘটনায় দীর্ঘ আড়াই বছর পর ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া কাভার্ড ভ্যানচালক মো. রাশেদকে গ্রেপ্তার করেছে পিবিআই। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পিবিআই জানায়, ২০২৪ সালের ২৪ জুন ভোরে অনন্যা ক্লাসিক পরিবহনের বাসে হেলপার হিসেবে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন সুজন মিয়া। সকাল আনুমানিক ৭টার দিকে বাসটি গাজীপুরের রাজেন্দ্রপুরে হোটেল এক্স সংলগ্ন ইউটার্ন এলাকায় ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান বেপরোয়া ও দ্রুতগতিতে বাসটির সামনের অংশে সজোরে ধাক্কা দেয়।

এ সময় বাসের বাম পাশের দরজায় দাঁড়িয়ে থাকা হেলপার সুজন মিয়া গুরুতর আহত হন। পরে বাসের যাত্রীরা তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আরও পড়ুন

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

এ ঘটনায় নিহতের স্ত্রী সানজিদা আক্তার মিম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় মামলা করেন। পরে সদর থানা পুলিশ মামলাটির তদন্ত শেষে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।

এরপর আদালতের নির্দেশে গত ৯ এপ্রিল মামলাটির তদন্তভার নেয় পিবিআই গাজীপুর জেলা। তদন্তের দায়িত্ব পান এসআই মো. জুয়েল হোসেন।

পিবিআইয়ের বিশেষ তদন্ত দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৪ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার সাভার থানার কলমা এলাকার উইন্টার গার্মেন্টসের সামনে অভিযান চালিয়ে কাভার্ড ভ্যানচালক মো. রাশেদকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর গত ৫ অক্টোবর তাকে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার মো. রকিবুল আক্তার বলেন, সড়কে এ ধরনের মৃত্যু কারও কাম্য নয়। নিরাপদ সড়ক ও সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের পাশাপাশি নাগরিক এবং সংশ্লিষ্ট যানবাহনের মালিক ও শ্রমিকদের সচেতনতা প্রয়োজন। গ্রেপ্তার চালককে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার অন্যান্য দিক ও আলামত যাচাই করা হচ্ছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!
মায়ের দীর্ঘদিনের শখ পূরণ করতে প্রচলিত রীতির বাইরে গিয়ে হাতির পিঠে চড়ে কনের বাড়িতে গেলেন গাইবান্ধার সাদুল্লাপুরের বর সাকিব মিয়া (২৫)। শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ
মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ ও অভিযান পরিচালনা যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রয়োজন কার্যকর সরকারি নীতি, নৈতিক শিক্ষার চর্চা, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই আসামিকে নিয়ে আদালতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে পুলিশের একটি পিকআপ ভ্যান। এতে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ পাঁচজন আহত…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!
নাগরিকদের নিরাপদ যাতায়াত, সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম নগরীতে চালু হয়েছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!
চলতি বছরের ডিসেম্বরে সর্বোচ্চ শক্তিতে পৌঁছাতে পারে শক্তিশালী ‘এল নিনো’। এর প্রভাব ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ বলে জানিয়েছে জাতিসংঘের…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। পূজামণ্ডপের…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!
মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা ও সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তাদের যথাযথ চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!
মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে ক্রান্তীয় ঝড় ‘সাইমন’। শক্তি বাড়িয়ে ঝড়টি ভয়ংকর হ্যারিকেনে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। এর প্রভাবে উপকূলীয়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এসব হামলায়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!
মেয়ের বন্ধুত্ব নিয়ে আগে থেকেই উদ্বিগ্ন ছিলেন মা। বান্ধবী ভালো নয়—এমন আশঙ্কায় প্রায় ছয় মাস মেয়েকে স্কুলে যেতে দেননি। মেয়েকে চোখে চোখে রাখতেন, নিয়মিত খোঁজখবর…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!
টালিউড তারকা দেবের জীবনে এবার নতুন অধ্যায়। অভিনয়ের পাশাপাশি প্রথমবার পরিচালকের আসনে বসতে চলেছেন তিনি। আর এই নতুন যাত্রায় দেবকে শুভেচ্ছা জানিয়ে খোলা চিঠি লিখেছেন…
 ৯ অক্টোবর ২০২৬    বিনোদন

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ
পঞ্চগড় প্রতিনিধি:শিক্ষার্থীদের দেশ গঠন, সামাজিক উন্নয়ন এবং ইতিবাচক পরিবর্তনের ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং চার বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেছে…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার (৯ অক্টোবর) ভোররাত…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৮…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা