প্রচ্ছদ    জাতীয়   এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে...

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার, ৮০ শতাংশই নারী: ডা. জুবাইদা রহমান

১৪ নভেম্বর ২০২৬ ১১:৫৪ এএম
বজ্রশক্তি ডেস্ক

দেশের স্বাস্থ্যব্যবস্থায় রোগ প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার। এর মধ্যে ৮০ শতাংশই নারী। এসব স্বাস্থ্যকর্মী মানুষের দোরগোড়ায় রোগ প্রতিরোধের বার্তা পৌঁছে দেওয়া এবং প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। শনিবার এ তথ্য জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের (আইদেশি) এক যুগ পূর্তি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, বর্তমান সরকার চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে, যাদের ৮০ শতাংশই নারী। তারা মানুষের কাছে রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা ও স্বাস্থ্যসচেতনতার বার্তা পৌঁছে দিতে সহায়তা করবেন।

আরও পড়ুন

‘ডাক্তারদের রাজনীতিতে থাকা বা জড়ানো ঠিক নয়’: মির্জা আব্বাস

‘ডাক্তারদের রাজনীতিতে থাকা বা জড়ানো ঠিক নয়’: মির্জা আব্বাস

তিনি বলেন, স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অবহেলার কারণে দেশে রোগ প্রতিরোধমূলক কার্যক্রম যথাযথ গুরুত্ব পায়নি। এর ফলে বাংলাদেশের ৯০ হাজারেরও বেশি গ্রামের লাখ লাখ নারী এমন বিভিন্ন রোগে ভুগছেন, যেগুলো সহজেই প্রতিরোধ করা সম্ভব। এই পরিস্থিতি পরিবর্তনে মানুষের কাছে রোগ প্রতিরোধের জ্ঞান পৌঁছে দেওয়া জরুরি। আর এ জন্য প্রয়োজন গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা এবং মানুষের আস্থা অর্জন।

ডা. জুবাইদা আরও বলেন, গত ১২ বছর ধরে আইদেশি ঠিক এই কাজটিই করে যাচ্ছে। গবেষণার মাধ্যমে স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা এবং সেগুলোর কার্যকর সমাধান খুঁজে বের করতে প্রতিষ্ঠানটি ভূমিকা রাখছে।

তরুণ গবেষক ও কর্মীদের উদ্দেশে তিনি বলেন, কাজের গতি ধীর হওয়ায় তরুণ-তরুণীরা কখনো হতাশ হতে পারেন। তবে তাদের মনে রাখতে হবে, তাদের এই কাজ অসংখ্য মানুষকে সুস্থ জীবনযাপনে সহায়তা করছে। এ সময় আইদেশির প্রতিষ্ঠাতা ও প্রধান ফেরদৌসী কাদরীসহ প্রতিষ্ঠানটির বিজ্ঞানী ও কর্মীদের অভিনন্দন জানান তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের স্বাস্থ্যব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চায়। এ লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, সরকারের লক্ষ্য এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা, যেখানে রোগ হওয়ার আগেই তা প্রতিরোধ করা হবে এবং প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

এ লক্ষ্য বাস্তবায়নে স্বাস্থ্য খাতের সংস্কারের জন্য সরকার পাঁচটি অগ্রাধিকার নির্ধারণ করেছে। এগুলোর মধ্যে রয়েছে রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায় গবেষণা জোরদার করা, প্রাথমিক স্বাস্থ্যসেবাকে স্বাস্থ্যব্যবস্থার মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করা, ওষুধশিল্পে উদ্ভাবন ও জীবপ্রযুক্তির প্রসার, ডিজিটাল স্বাস্থ্যসেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানো এবং স্বাস্থ্য গবেষণার জন্য টেকসই পরিবেশ তৈরি করা।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধ, গবেষণা ও প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দিয়ে দেশের স্বাস্থ্য খাতে দীর্ঘমেয়াদি পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার, ৮০ শতাংশই নারী: ডা. জুবাইদা রহমান

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার, ৮০ শতাংশই নারী: ডা. জুবাইদা রহমান
দেশের স্বাস্থ্যব্যবস্থায় রোগ প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার। এর মধ্যে ৮০ শতাংশই নারী। এসব স্বাস্থ্যকর্মী মানুষের দোরগোড়ায় রোগ প্রতিরোধের বার্তা…
 ১৪ নভেম্বর ২০২৬    জাতীয়

গাইবান্ধায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর লিফলেট তৈরির অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

গাইবান্ধায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর লিফলেট তৈরির অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লিফলেট তৈরি এবং আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের রাজনৈতিক প্রচারণায় জড়িত থাকার অভিযোগে মো. আশিকুর রহমান ইমন…
 ১৪ নভেম্বর ২০২৬    রংপুর

রংপুরে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

রংপুরে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ এই স্লোগানে উগ্রবাদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে রংপুরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা…
 ১৪ নভেম্বর ২০২৬    রংপুর

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে সরকারের মহাপরিকল্পনা!

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে সরকারের মহাপরিকল্পনা!
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে উন্নীত করার উচ্চাভিলাষী লক্ষ্য নিয়েছে সরকার। এ লক্ষ্য অর্জনে বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পের…
 ১৪ নভেম্বর ২০২৬    অর্থনীতি

‘ডাক্তারদের রাজনীতিতে থাকা বা জড়ানো ঠিক নয়’: মির্জা আব্বাস

‘ডাক্তারদের রাজনীতিতে থাকা বা জড়ানো ঠিক নয়’: মির্জা আব্বাস
চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনে রাজনীতির প্রভাব থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। তিনি বলেছেন, চিকিৎসকদের রাজনীতিতে…
 ১৪ নভেম্বর ২০২৬    নির্বাচিত

দুই যুগ পর সাফ ফাইনালের হাতছানি বাংলাদেশের, প্রতিপক্ষ পাকিস্তান!

দুই যুগ পর সাফ ফাইনালের হাতছানি বাংলাদেশের, প্রতিপক্ষ পাকিস্তান!
দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সুযোগ বাংলাদেশের সামনে। ঘরের মাঠে দুর্দান্ত ছন্দে থাকা জামাল ভূঁইয়া, হামজা চৌধুরীদের সামনে এবার…
 ১৪ নভেম্বর ২০২৬    খেলাধুলা

নোয়াখালীতে ‘সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে ‘সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোয়াখালীতে সর্বস্তরের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা করেছে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’। শনিবার (১৪ নভেম্বর) সকালে জেলা রেডক্রিসেন্ট ভবনের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।…
 ১৪ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

‘হাসিনাকে আফ্রিকার কোনো দেশও আশ্রয় দিতে রাজি নয়’: নাজমুল হক

‘হাসিনাকে আফ্রিকার কোনো দেশও আশ্রয় দিতে রাজি নয়’: নাজমুল হক
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা সফল হচ্ছে না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক। তাঁর ভাষ্য,…
 ১৪ নভেম্বর ২০২৬    নির্বাচিত

বাঁশখালীতে একই বাড়ি থেকে বাবা ও যমজ দুই শিশুর মরদেহ উদ্ধার

বাঁশখালীতে একই বাড়ি থেকে বাবা ও যমজ দুই শিশুর মরদেহ উদ্ধার
চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ি থেকে মো. জাহেদ হোসেন (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ এবং তাঁর সাত মাস বয়সী যমজ দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।…
 ১৪ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর!

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর!
পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ তৈরির লক্ষ্যে আগামী ১৬ নভেম্বর বসছে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা। সভায় মালিকপক্ষের লিখিত মজুরি প্রস্তাব…
 ১৪ নভেম্বর ২০২৬    জাতীয়

ফেনীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

ফেনীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
ফেনী প্রতিনিধি:অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ফেনীতে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এবং পাঁচজন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। শুক্রবার…
 ১৪ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

ছোট ভাইয়ের মৃত্যুর ১৮ ঘণ্টা পর চলে গেলেন বড় ভাইও, পরিবারে শোকের ছায়া!

ছোট ভাইয়ের মৃত্যুর ১৮ ঘণ্টা পর চলে গেলেন বড় ভাইও, পরিবারে শোকের ছায়া!
বাগেরহাটের শরণখোলায় মাত্র ১৮ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ছোট ভাইয়ের মৃত্যুর পরদিনই মারা গেছেন বড় ভাই। পরপর দুই ভাইকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছে…
 ১৪ নভেম্বর ২০২৬    খুলনা

গাজীপুরে আবারও মহাসড়ক অবরোধ, পোশাকশ্রমিকদের বিক্ষোভে বন্ধ যান চলাচল!

গাজীপুরে আবারও মহাসড়ক অবরোধ, পোশাকশ্রমিকদের বিক্ষোভে বন্ধ যান চলাচল!
শ্রমিক অসন্তোষের জেরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। এক শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শনিবার সকালে কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে…
 ১৪ নভেম্বর ২০২৬    ঢাকা

একই বৈঠকে ট্রাম্প, পুতিন ও শি জিনপিং, বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণের আভাস!

একই বৈঠকে ট্রাম্প, পুতিন ও শি জিনপিং, বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণের আভাস!
বিশ্ব রাজনীতির তিন প্রভাবশালী নেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একই বৈঠকে বসতে যাচ্ছেন। আগামী সপ্তাহে চীনের…
 ১৪ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

টানা চতুর্থ দফায় কমল সোনার দাম, ভরি ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা!

টানা চতুর্থ দফায় কমল সোনার দাম, ভরি ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা!
দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। টানা চতুর্থ দফায় ২২ ক্যারেটের প্রতি ভরিতে ২ হাজার ২৫৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য অনুযায়ী,…
 ১৪ নভেম্বর ২০২৬    অর্থনীতি