প্রচ্ছদ    রংপুর   কুড়িগ্রামে ছেলের হাতে প্রাণ গেল...

কুড়িগ্রামে ছেলের হাতে প্রাণ গেল মায়ের!

১৪ অক্টোবর ২০২৬ ০৬:২৯ এএম
বজ্রশক্তি ডেস্ক

কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নে ছেলের ছুরিকাঘাতে মুনিরা বেগম (৫৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর অবসরপ্রাপ্ত প্রকৌশলী স্বামী সরদার আলী (৬৫) গুরুতর আহত হয়েছেন। তাঁদের ছেলে মোস্তাকিন আলম সুমনের (৩৫) বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে।

বুধবার (১৪ অক্টোবর) ভোরে সদর উপজেলার খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের পেছনে বেলগাছা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পলাশবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমনকে কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রে পাঠিয়েছিলেন তাঁর বাবা-মা। তবে তিনি বারবার সেখান থেকে পালিয়ে আসতেন। তাঁকে আবারও নিরাময় কেন্দ্রে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। এ নিয়ে বাবা-মায়ের সঙ্গে সুমনের মনোমালিন্য চলছিল। বুধবার ভোরে সিরাজগঞ্জ থেকে আসা একটি মাদক নিরাময় কেন্দ্রের কর্মীরা তাঁকে নিতে বাড়িতে অপেক্ষা করছিলেন।

আরও পড়ুন

অপপ্রচারের শিকার উজিরপুরের ‘গয়েশ্বর’ খ্যাত পলাশ কুণ্ডু, প্রতিবাদে সংবাদ সম্মেলন

Screenshot 9

বিষয়টি বুঝতে পেরে সুমন ঘর থেকে বের হয়ে ছুরি দিয়ে তাঁর মায়ের বুকে আঘাত করেন বলে জানা গেছে। এ সময় বাবা এগিয়ে এলে তাঁর পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান সুমন।

পরে বাড়িতে থাকা মাদক নিরাময় কেন্দ্রের কর্মীরা গুরুতর আহত দম্পতিকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক মুনিরা বেগমকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, সরদার আলীর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দা ও খলিলগঞ্জের কারিগরি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল কাদের বলেন, অভিযুক্ত ছেলে মাদকাসক্ত। তাঁর কারণে কলেজশিক্ষক বড় ভাই বাড়ি ছেড়ে অন্যত্র ভাড়া থাকেন। যে মা ছেলেকে আগলে রেখেছিলেন, সেই মায়েরই তাঁর হাতে প্রাণ গেল। বাবার অবস্থাও আশঙ্কাজনক।

মাদক সহজলভ্য হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অনেক তরুণ ও যুবক মাদকে আসক্ত হয়ে পড়ছেন। মাদকের কারণে এমন ঘটনা ঘটেছে বলে তিনি মনে করেন। সন্তানদের মাদকের ছোবল থেকে রক্ষা করা নিয়ে উদ্বেগও প্রকাশ করেন তিনি।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

অপপ্রচারের শিকার উজিরপুরের ‘গয়েশ্বর’ খ্যাত পলাশ কুণ্ডু, প্রতিবাদে সংবাদ সম্মেলন

অপপ্রচারের শিকার উজিরপুরের ‘গয়েশ্বর’ খ্যাত পলাশ কুণ্ডু, প্রতিবাদে সংবাদ সম্মেলন
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ দুঃশাসনের সময় রাজপথে বিএনপির কর্মসূচিতে সক্রিয় থাকায় দলীয় নেতাকর্মীদের কাছে ‘গয়েশ্বর চন্দ্র রায়’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন…
 ৩ নভেম্বর ২০২৬    বরিশাল

অ্যাম্বুলেন্সে মিলল ৬৭২ বোতল ভারতীয় স্কাফ সিরাপ, আটক ২!

অ্যাম্বুলেন্সে মিলল ৬৭২ বোতল ভারতীয় স্কাফ সিরাপ, আটক ২!
কুমিল্লার দাউদকান্দিতে একটি অ্যাম্বুলেন্সে অভিযান চালিয়ে ৬৭২ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার সকালে…
 ৩ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

ধানমণ্ডিতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, ৩৬ মিনিটে নিয়ন্ত্রণে!

ধানমণ্ডিতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, ৩৬ মিনিটে নিয়ন্ত্রণে!
রাজধানীর ধানমণ্ডিতে একটি ১৪ তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রায় ৩৬ মিনিটের…
 ৩ নভেম্বর ২০২৬    রাজধানী

জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেওয়া হবে না, স্পষ্ট জানাল মালয়েশিয়া!

জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেওয়া হবে না, স্পষ্ট জানাল মালয়েশিয়া!
ইসলামি বক্তা ও ধর্মপ্রচারক ডা. জাকির নায়েককে ভারতের কাছে প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে মালয়েশিয়া সরকার। তাকে ভারতের হাতে তুলে দেওয়ার কোনো প্রতিশ্রুতি দেওয়া…
 ৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

পেট্রোবাংলার সতর্কবার্তা: চার দিন গ্যাস বন্ধের খবর গুজব, কমতে পারে সরবরাহ!

পেট্রোবাংলার সতর্কবার্তা: চার দিন গ্যাস বন্ধের খবর গুজব, কমতে পারে সরবরাহ!
আগামী চার দিন সারা দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে সম্পূর্ণ গুজব বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।…
 ৩ নভেম্বর ২০২৬    জাতীয়

তাহসিফ হত্যা মামলায় দীপকে দ্বিতীয় দফায় রিমান্ডে চায় পুলিশ!

তাহসিফ হত্যা মামলায় দীপকে দ্বিতীয় দফায় রিমান্ডে চায় পুলিশ!
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় আহমেদ শাহরিয়ার রেজা দীপকে দ্বিতীয় দফায় রিমান্ডে নিতে চায় পুলিশ। মামলার তদন্তের স্বার্থে তাকে…
 ৩ নভেম্বর ২০২৬    জাতীয়

মোবাইল কভারে লেখা ছিল ‘Death like autumn leaves’, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষার্থী মাইশার!

মোবাইল কভারে লেখা ছিল ‘Death like autumn leaves’, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষার্থী মাইশার!
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মাইশা মুশিফরাত। তার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে…
 ৩ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ!

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ!
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার…
 ৩ নভেম্বর ২০২৬    জাতীয়

‘সত্যের রাজনীতি কখনো পরাজিত হবে না’: মুক্তির পর আখতারুজ্জামান!

‘সত্যের রাজনীতি কখনো পরাজিত হবে না’: মুক্তির পর আখতারুজ্জামান!
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন জামায়াতে ইসলামীর নেতা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান। মুক্তির পর তিনি বলেছেন, সত্য ও ন্যায়ের…
 ৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

বিরোধী দলকে অপপ্রচারের লক্ষ্যবস্তু করা হচ্ছে, সরকারের প্রতি শফিকুর রহমানের হুঁশিয়ারি!

বিরোধী দলকে অপপ্রচারের লক্ষ্যবস্তু করা হচ্ছে, সরকারের প্রতি শফিকুর রহমানের হুঁশিয়ারি!
বিরোধী দলের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সরকারের ব্যর্থতা, অযোগ্যতা ও অদক্ষতা আড়াল করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর…
 ৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

শেখ হাসিনার ট্রাভেল পাস নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা!

শেখ হাসিনার ট্রাভেল পাস নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা!
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে দেশটির সঙ্গে আলোচনার মাধ্যমে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ…
 ৩ নভেম্বর ২০২৬    জাতীয়

৬১ বছরে পা দিলেন শাহরুখ, খেলোয়াড় হতে চেয়ে যেভাবে হলেন বলিউড বাদশাহ!

৬১ বছরে পা দিলেন শাহরুখ, খেলোয়াড় হতে চেয়ে যেভাবে হলেন বলিউড বাদশাহ!
বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২ নভেম্বর জন্ম নেওয়া এই তারকার বয়স এখন ৬১ বছর। তিন দশকের বেশি সময় ধরে হিন্দি…
 ৩ নভেম্বর ২০২৬    বিনোদন

ইরানে মার্কিন হামলার খবর, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম!

ইরানে মার্কিন হামলার খবর, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম!
ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। মঙ্গলবার (৩ নভেম্বর) লেনদেনের শুরুতেই ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস…
 ৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

নতুন অধিনায়ক নাহিদার নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা বিসিবির!

নতুন অধিনায়ক নাহিদার নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা বিসিবির!
আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফিতে অংশ নিতে বাংলাদেশ নারী দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দেবেন স্পিনার নাহিদা আক্তার। আগামী…
 ৩ নভেম্বর ২০২৬    খেলাধুলা

দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, মুহূর্তেই পুড়ে ছাই ১৩ বসতঘর!

দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, মুহূর্তেই পুড়ে ছাই ১৩ বসতঘর!
সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বিদ্যুতের…
 ৩ নভেম্বর ২০২৬    সারাদেশ