কুষ্টিয়া প্রতিনিধি:
‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে হেযবুত তওহীদের জেলা নারী সম্মেলন-২০২৬। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগীয় প্রধান রুফায়দাহ পন্নী। কুষ্টিয়া জেলা নারী সম্পাদক আসমা রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের নারী সম্পাদক জেরিন সায়ারা, মেহেরপুর জেলার নারী সম্পাদক কামরুননাহার, চুয়াডাঙ্গা জেলার নারী সম্পাদক ডা. মারজিয়া পারভীন, পাবনা জেলার নারী সম্পাদক নূর আসমা মিথিলা, খুলনা বিভাগের নারী ও শিশু বিষয়ক সম্পাদক নাহিদা সুলতানা প্রমুখ।
সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে, আদালতে শতবর্ষী মা!

রুফায়দাহ পন্নী তার বক্তব্যে বর্তমান সমাজে নারীর নিরাপত্তা ও অধিকারহীনতার চিত্র তুলে ধরেন।
তিনি বলেন, “আরবের জাহেলি যুগে নারীদের কোনো অধিকার ও সম্মান ছিল না। ইসলাম নারীদের সেই মর্যাদা ও সম্মান ফিরিয়ে দিয়েছিল। কিন্তু বর্তমানে মানবসৃষ্ট বিধান অনুসরণের ফলে বিশ্বজুড়ে নারীরা তাদের অধিকার, সম্মান ও নিরাপত্তা হারিয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই একমাত্র সমাধান।”
তিনি আরও বলেন, “মানবসৃষ্ট কোনো ব্যবস্থা নারীর প্রকৃত সম্মান, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে পারেনি, পারবেও না। আল্লাহর হুকুম ও তওহীদের ভিত্তিতে একটি আদর্শিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হলেই নারীদের প্রকৃত মুক্তি সম্ভব।”
হেযবুত তওহীদের নারী কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার যুগ পরিবর্তনে রাসুল (সা.) ও তার সাহাবিরা সারাজীবন সংগ্রাম করেছেন। সেই সংগ্রামে নারী সাহাবিরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বর্তমান অন্ধকারাচ্ছন্ন যুগকে আলোকিত করতে হেযবুত তওহীদের নারী সদস্যদেরও সেই নারী সাহাবিদের ভূমিকায় অবতীর্ণ হতে হবে।”
এর আগে সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। সকাল থেকেই নির্ধারিত সময়ের আগে কুষ্টিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী সদস্যদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত নারী সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনায়তনটি এক মনোরম মিলনমেলায় পরিণত হয়।
















