চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখা লক্ষ্য করে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে দুটি বিস্ফোরিত হয়ে ব্যাংকের প্রধান ফটকের সামনে আগুন ধরে গেলেও নৈশপ্রহরীর তৎপরতায় তা দ্রুত নিয়ন্ত্রণে আসায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে টির দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত পৌনে ৩টার দিকে দুটি মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত চার ব্যক্তি পদ্মবিলা ইউনিয়নের ওই গ্রামীণ ব্যাংক শাখার সামনে এসেছিল। তারা ব্যাংক লক্ষ্য করে পরপর চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এর মধ্যে দুটি বোমা বিস্ফোরিত হয়ে প্রধান ফটকের সামনে আগুন ধরে যায়। তবে দায়িত্বরত নৈশপ্রহরী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
নবান্ন উৎসবে কালাইয়ে ঐতিহ্যবাহী মাছের মেলা, বিক্রির আশা দুই কোটি টাকা

ব্যাংকটির শাখা ব্যবস্থাপক বিপ্লব ভট্টাচার্য বলেন, হামলার পুরো দৃশ্য ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ব্যাংক লক্ষ্য করে পেট্রোল বোমা জাতীয় বস্তু নিক্ষেপ করা হয়েছে। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
















