চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের রসুলপুর এলাকা থেকে উদ্ধার হওয়া এক ব্যক্তির মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত ব্যক্তির নাম মো. আজিজুর রহমান। তিনি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কাঁকৈতলা হাজি বাড়ির আমির হোসেনের ছেলে।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৭ অক্টোবর) রাতে কে বা কারা তাকে পিটিয়ে রসুলপুর মহাসড়কের পাশে ফেলে রেখে যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কী কারণে এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে, আদালতে শতবর্ষী মা!

এদিকে এই নির্মম হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
















