১১ দলীয় ঐক্যের লংমার্চে যোগ দিতে ঝিনাইদহের মহেশপুর থেকে ঢাকায় আসার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে একটি বাস। শনিবার (৩১ অক্টোবর) সকালে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে বাসে থাকা বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত বলে জানা গেছে।
জানা যায়, মহেশপুর উপজেলার ১১ নম্বর মান্দারবাড়িয়া ইউনিয়ন থেকে বাসটি ১১ দলীয় ঐক্যের লংমার্চে অংশ নিতে যাত্রা করেছিল। পথে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কে পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে বাসটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
এতে বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয় বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের সঠিক সংখ্যা ও তাদের শারীরিক অবস্থার বিস্তারিত জানা যায়নি।
দ্বিতীয় ‘জুলাই’ ঠেকাতে সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

উল্লেখ্য, সাত দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ শনিবার সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে শুরু হয়।
















