প্রচ্ছদ    নির্বাচিত   আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ঐক্যমত,...

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ঐক্যমত, তবে পৃথক কর্মসূচিতে থাকবে বিএনপি-জামায়াত!

২১ নভেম্বর ২০২৬ ০৬:৪১ এএম
বজ্রশক্তি ডেস্ক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশজুড়ে সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে জাতীয় ঐক্যের আলোচনা শুরু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সংসদে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ঐক্যের আহ্বানে ইতিবাচক সাড়া দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে আওয়ামী লীগের সহিংসতা প্রতিরোধে একমত হলেও বিএনপি ও জামায়াত এক মঞ্চে উঠছে না কিংবা যুগপৎ কর্মসূচি পালন করছে না। দল দুটি নিজ নিজ অবস্থান থেকে পৃথক কর্মসূচি নিয়ে রাজপথে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে।

রাজনৈতিক দলগুলোর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো যার যার অবস্থান থেকে পৃথক কর্মসূচি পালন করবে। ইতোমধ্যে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। অন্যদিকে বিএনপিও ডিসেম্বরকে কেন্দ্র করে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। তবে নাশকতা প্রতিরোধে দলগুলোর মধ্যে ঐকমত্য থাকলেও জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় এবং রাজনৈতিক সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যের আহ্বান জানান। তিনি বলেন, ২০২৪ সালে যেভাবে পতিত স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল, একই চেতনায় আবারও অপশক্তিকে প্রতিহত করতে হবে। জনগণ ঐক্যবদ্ধ হয়ে অপশক্তির বিষদাঁত ভেঙে দেবে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে সবাই একই কাতারে ছিলেন। কিন্তু বর্তমানে ঐক্যের জায়গায় দুর্বলতা তৈরি হওয়ায় ফ্যাসিবাদী শক্তি সুযোগ নিচ্ছে। দেশের বৃহত্তর স্বার্থে আগের ঐক্যের জায়গায় ফিরে আসা প্রয়োজন।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, পৃথক কর্মসূচি চালিয়ে যাওয়ার পাশাপাশি ফ্যাসিবাদ প্রতিরোধে শিগগিরই বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বৈঠকে বসতে পারেন। সেখানে জাতীয় ঐক্য আরও সুসংহত করার বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে বিএনপির সঙ্গে বিরোধী দল ও ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর ঐক্যের পথে সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা ও প্রতিমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবিরের একাংশ। তাদের অভিযোগ, কয়েকজন উপদেষ্টা ও প্রতিমন্ত্রীর বক্তব্য ও আচরণ রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি করছে। এ বিষয়ে সরকার কী পদক্ষেপ নেয়, সেটিও জানতে চায় বিরোধী দলগুলো।

বিরোধী দলগুলোর পক্ষ থেকে আরও বলা হচ্ছে, এই ঐক্য যেন সাময়িক না হয়, সে জন্য লিখিত অঙ্গীকার প্রয়োজন। তাদের প্রস্তাবিত এই ঐক্যের নাম হতে পারে ‘জুলাই ঐক্য’। জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় এবং সংবিধানে জুলাই-সংক্রান্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত করার বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত চায় তারা। তবে এসব বিষয়ে মতপার্থক্য থাকলেও রাজপথে প্রত্যেক দল নিজস্ব কর্মসূচি নিয়ে সক্রিয় থাকার পক্ষে অবস্থান নিয়েছে।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী যুগান্তরকে বলেন, ফ্যাসিবাদী শক্তি সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছে। এর বিরুদ্ধে গণতন্ত্রকামী সব রাজনৈতিক দলকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা ও নৈরাজ্য মোকাবিলায় সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

জাতীয় ঐক্যের সঙ্গে জুলাই সনদের সম্পর্ক নেই উল্লেখ করে রিজভী আরও বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে। যেসব বিষয়ে ভিন্নমত বা নোট অব ডিসেন্ট রয়েছে, সেগুলো নিরসনের মধ্য দিয়েই সনদ বাস্তবায়ন করা হবে। তাঁর মতে, দেশ ও জনগণের স্বার্থে এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন। আওয়ামী লীগের পুনরুত্থান ঘটলে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।

অন্যদিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার স্পষ্ট জানিয়েছেন, বিএনপি ও জামায়াত এক মঞ্চে কিংবা যুগপৎ আন্দোলনে অংশ নেবে না। দলের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা শেষে তিনি সাংবাদিকদের বলেন, ফ্যাসিবাদী গোষ্ঠীর নৈরাজ্য প্রতিহত করতে জুলাই শক্তির অংশ হিসেবে জামায়াত মাঠে থাকবে। তবে বিএনপি এখন সরকারে এবং জামায়াত বিরোধী দলে থাকায় দল দুটি পৃথক কর্মসূচি পালন করবে। জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতও মাঠে শক্ত অবস্থান নেবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, আওয়ামী লীগের যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধে এনসিপির নেতাকর্মীরা দেশব্যাপী সক্রিয় রয়েছেন। এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে তাঁরা সর্বশক্তি নিয়ে মাঠে নামবেন। তবে সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, সন্ত্রাসীদের প্রতি সরকারের নমনীয় মনোভাব দেখা যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। কিন্তু দৃশ্যমান পদক্ষেপের অভাবে ফ্যাসিবাদীরা অপতৎপরতার সুযোগ পাচ্ছে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, রাজনৈতিক দলগুলোর এক মঞ্চে ওঠার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। সংসদে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার আলোচনায়ও এক মঞ্চে ওঠার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে জাতীয় ঐক্য গড়তে সবাইকে একই মঞ্চে আসার প্রয়োজন নেই। বরং নিজ নিজ অবস্থান থেকে অভিন্ন লক্ষ্য ও ইস্যুতে রাজপথে সক্রিয় থাকা এবং পারস্পরিক সমন্বয় বজায় রাখাই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবের সময় রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিল, সেটিই বাংলাদেশের রক্ষাকবচ। সেই ঐক্যে বিভেদ তৈরি হলে দেশ দুর্বল হয়ে পড়তে পারে। তাঁর মতে, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন ছিল ওই ঐক্যের প্রধান ভিত্তি। গণভোটের রায় কার্যকর না করাই বর্তমান পরিস্থিতির অন্যতম কারণ। একই সঙ্গে তিনি সরকারকে কঠোর হাতে নৈরাজ্য দমন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।

সব মিলিয়ে আওয়ামী লীগের সহিংসতা ও নাশকতা প্রতিরোধে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হলেও এক মঞ্চে ওঠা বা যৌথ কর্মসূচি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বরং নিজ নিজ অবস্থান থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি বৃহত্তর রাজনৈতিক ঐক্য কতটা কার্যকর হয়, সেটিই এখন দেখার বিষয়।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে কাজে ফিরেছেন ৮০ শতাংশ পোশাকশ্রমিক, সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় কর্মবিরতি!

গাজীপুরে কাজে ফিরেছেন ৮০ শতাংশ পোশাকশ্রমিক, সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় কর্মবিরতি!
মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যেই গাজীপুর শিল্পাঞ্চলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। জেলার প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা রয়েছে এবং শ্রমিকরা কাজে ফিরেছেন। তবে…
 ২১ নভেম্বর ২০২৬    ঢাকা

কর্মীদের বিয়ের উপহার হিসেবে সোনার আংটি দিলেন সানরাইজার্সের মালিক!

কর্মীদের বিয়ের উপহার হিসেবে সোনার আংটি দিলেন সানরাইজার্সের মালিক!
নিজের বিয়ের আনন্দ কর্মীদের সঙ্গে ভাগ করে নিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের সহ-মালিক কাব্য মারান। সান গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের বিয়ের উপহার হিসেবে সোনার আংটি দিয়েছেন…
 ২১ নভেম্বর ২০২৬    খেলাধুলা

৪ মাস ২৪ দিন পর খুলল পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৫১ বস্তা টাকা!

৪ মাস ২৪ দিন পর খুলল পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৫১ বস্তা টাকা!
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। দীর্ঘ চার মাস ২৪ দিন পর শনিবার সকালে মসজিদটির ১৫টি লোহার দানবাক্স খোলা…
 ২১ নভেম্বর ২০২৬    ঢাকা

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ২ জনের!

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ২ জনের!
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের…
 ২১ নভেম্বর ২০২৬    বরিশাল

মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী
মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সম্মানিত করার মধ্য দিয়ে রাষ্ট্র কিছুটা হলেও নিজের দায় পূরণের চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন,…
 ২১ নভেম্বর ২০২৬    জাতীয়

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ঐক্যমত, তবে পৃথক কর্মসূচিতে থাকবে বিএনপি-জামায়াত!

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ঐক্যমত, তবে পৃথক কর্মসূচিতে থাকবে বিএনপি-জামায়াত!
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশজুড়ে সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে জাতীয় ঐক্যের আলোচনা শুরু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সংসদে প্রধানমন্ত্রী ও বিএনপির…
 ২১ নভেম্বর ২০২৬    নির্বাচিত

দেশের অর্থনৈতিক অগ্রগতি ঠেকাতে অপতৎপরতা চলছে: আমির খসরু

দেশের অর্থনৈতিক অগ্রগতি ঠেকাতে অপতৎপরতা চলছে: আমির খসরু
দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে একটি স্বার্থান্বেষী মহল তৎপর রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই অপতৎপরতা প্রতিহত করতে সরকার,…
 ২১ নভেম্বর ২০২৬    অর্থনীতি

জাতীয় ঐক্য চাইলে আগে নিজেদের ভুল স্বীকার করতে হবে বিএনপিকে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় ঐক্য চাইলে আগে নিজেদের ভুল স্বীকার করতে হবে বিএনপিকে: নাসীরুদ্দীন পাটওয়ারী
বিএনপি যদি সত্যিকার অর্থে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে চায়, তাহলে আগে নিজেদের ভুল স্বীকার করে জনগণের কাছে জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক…
 ২১ নভেম্বর ২০২৬    নির্বাচিত

প্রথমবার মা হলেন সামান্থা, পুত্রসন্তানের নাম রাখলেন দেব!

প্রথমবার মা হলেন সামান্থা, পুত্রসন্তানের নাম রাখলেন দেব!
ব্যক্তিগত জীবনে নতুন আনন্দের অধ্যায়ে পা রাখলেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। পরিচালক ও স্বামী রাজ নিদিমোরুর সঙ্গে প্রথম সন্তানের মা-বাবা হয়েছেন তিনি।…
 ২১ নভেম্বর ২০২৬    বিনোদন

সাংবাদিকদের বিপক্ষে ফুটবল খেলতে নেমে চোট পেলেন মেয়র মামদানি!

সাংবাদিকদের বিপক্ষে ফুটবল খেলতে নেমে চোট পেলেন মেয়র মামদানি!
সাংবাদিকদের বিপক্ষে ফুটবল খেলতে নেমে গোল করার পরই গুরুতর চোট পেয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। ডান পায়ের অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ায় আগামী ছয় থেকে আট…
 ২১ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে, লুকিয়ে রাখতে পারবেন না: শিক্ষামন্ত্রী

জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে, লুকিয়ে রাখতে পারবেন না: শিক্ষামন্ত্রী
জাল সার্টিফিকেট ব্যবহার করে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, চাকরি কিংবা সরকারি-বেসরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি…
 ২১ নভেম্বর ২০২৬    জাতীয়

সশস্ত্র বাহিনী দিবস উদযাপন, বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উদযাপন, বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নানা আয়োজনের মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। এ উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের স্মরণে ঢাকা সেনানিবাসের শিখা…
 ২১ নভেম্বর ২০২৬    জাতীয়

সুনামগঞ্জে কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মসজিদের ইমাম আটক

সুনামগঞ্জে কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মসজিদের ইমাম আটক
সুনামগঞ্জ প্রতিনিধি:১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মসজিদের ইমামকে আটক করে পুলিশে দিয়েছেন গ্রামবাসী। আটক ইমামের নাম সাদিকুর রহমান (৪২)। তিনি সুনামগঞ্জের শাল্লা…
 ২০ নভেম্বর ২০২৬    সারাদেশ

শরীরে গুলি নিয়েই মারা গেলেন জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন

শরীরে গুলি নিয়েই মারা গেলেন জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের ছররা গুলিতে গুরুতর আহত জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন (৪০) দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। শরীরে ছড়িয়ে থাকা গুলির যন্ত্রণা…
 ২০ নভেম্বর ২০২৬    রংপুর

কাউনিয়ায় অনুমোদনহীন থ্রি-হুইলারের বিরুদ্ধে শ্রমিকদের অবস্থান

কাউনিয়ায় অনুমোদনহীন থ্রি-হুইলারের বিরুদ্ধে শ্রমিকদের অবস্থান
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়ায় মহাসড়কে মহেন্দ্রা (থ্রি-হুইলার) চলাচল বন্ধের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন মোটরশ্রমিকেরা। বৈধ কাগজপত্র, নিবন্ধন ও চালকের ড্রাইভিং লাইসেন্স ছাড়া এসব যানবাহন…
 ২০ নভেম্বর ২০২৬    রংপুর