প্রচ্ছদ    নির্বাচিত   নিত্যপণ্যের চড়া দাম নিয়ে নাহিদ...

নিত্যপণ্যের চড়া দাম নিয়ে নাহিদ ইসলামের ক্ষোভ, দায়ী করলেন সিন্ডিকেটকে!

৬ অক্টোবর ২০২৬ ০৯:৫১ এএম
বজ্রশক্তি ডেস্ক

নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করে আবারও ‘ভয়ংকর সিন্ডিকেটের খপ্পরে’ বাংলাদেশ পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, বর্তমানে এক কেজি মাল্টা ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। গত দুই মাস ধরে অস্বাভাবিক দামে ফলটি বিক্রি হলেও নথিপত্র অনুযায়ী, আমদানিতে প্রতি কেজি মাল্টার ক্রয়মূল্য মাত্র ৮৭ টাকা। আমদানি শুল্ক, পরিবহন খরচ ও মুনাফা হিসাব করলে প্রতি কেজি মাল্টার সর্বোচ্চ খরচ ২১০ টাকা হওয়ার কথা। সে হিসাবে খুচরা বাজারে মাল্টার দাম কোনোভাবেই ২৫০ টাকার বেশি হওয়ার কথা নয় বলে দাবি করেন তিনি।

এত বেশি দামে মাল্টা বিক্রির কারণ নিয়ে প্রশ্ন তুলে নাহিদ বলেন, সরবরাহ সংকটের কারণে দাম বেড়েছে বলে দাবি করা হচ্ছে। অথচ নথিপত্র অনুযায়ী, গত বছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরের তুলনায় চলতি বছরের একই সময়ে অন্তত ২২ শতাংশ বেশি মাল্টা আমদানি হয়েছে। তাহলে সরবরাহ সংকটের এই যুক্তি কতটা যৌক্তিক, সে প্রশ্নও তোলেন তিনি। তাঁর দাবি, এর অর্থ হলো গত দুই মাসে অসাধু সিন্ডিকেট জনগণের পকেট থেকে কয়েকশ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

আরও পড়ুন

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, আরও ৩৫ লাখকে টিকা দেওয়ার লক্ষ্য!

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, আরও ৩৫ লাখকে টিকা দেওয়ার লক্ষ্য!

পোলাওয়ের চালের দাম নিয়েও প্রশ্ন তুলেছেন নাহিদ ইসলাম। তাঁর ভাষ্য, ১২০ টাকার পোলাওয়ের চাল বর্তমানে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ সুগন্ধি চাল দেশেই উৎপাদিত হয়। তাই এ পণ্যের দামে যুদ্ধ বা আন্তর্জাতিক সংকটের প্রভাব পড়ার কথা নয়। সরকার দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই প্রয়োজনীয় এ পণ্যের দাম দ্বিগুণ হয়ে গেছে বলেও দাবি করেন তিনি। বিদেশে রপ্তানির কারণে দাম বেড়েছে বলা হলেও ২০০৯ সালে রপ্তানি শুরুর পর সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে ২০২৫ সালে; তখনও পোলাওয়ের চালের দাম ১২০ টাকার বেশি হয়নি বলে উল্লেখ করেন তিনি। তাঁর হিসাব অনুযায়ী, গত তিন মাসে শুধু পোলাওয়ের চাল থেকেই আনুমানিক দেড় হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে।

ডিমের দাম নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে দেশে প্রতি ডজন ডিমের গড় দাম ছিল ১২০ টাকা। বর্তমানে তা বেড়ে ১৬০ টাকায় দাঁড়িয়েছে। দরিদ্র মানুষের অন্যতম প্রধান প্রোটিনের উৎস একটি ডিম কিনতে এখন ১৫ টাকা খরচ করতে হচ্ছে। মুরগির খাবারের দাম বৃদ্ধিকে কারণ হিসেবে দেখানো হলেও যে হারে খাবারের দাম বেড়েছে, তাতে প্রতিটি ডিমের দাম প্রায় ১ টাকা বাড়ার কথা। কিন্তু দাম বেড়েছে ৫ টাকা। সরকার দায়িত্ব নেওয়ার পর ডিমের বাড়তি দামের কারণে জনগণের পকেট থেকে অতিরিক্ত কয়েক হাজার কোটি টাকা চলে গেছে বলেও দাবি করেন তিনি।

এলপিজি সিলিন্ডারের দাম নিয়েও প্রশ্ন তুলে নাহিদ ইসলাম বলেন, সরকার কয়েক দফায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়েছে। এরপরও সরকার নির্ধারিত দামের চেয়ে প্রতিটি সিলিন্ডারে অন্তত এক হাজার টাকা বেশি নেওয়া হচ্ছে। সরকার বলছে, দেশে এলপিজির আমদানি পর্যাপ্ত। তাহলে প্রতিদিন অতিরিক্ত কোটি কোটি টাকা কার পকেটে যাচ্ছে, সে প্রশ্ন তোলেন তিনি।

সরকার দায়িত্ব নেওয়ার পর কোন পণ্যের দাম বাড়েনি—এমন প্রশ্নও করেন নাহিদ। তাঁর দাবি, চাল, আটা, তেল, চিনি, মুরগি, মাছ, সবজিসহ প্রায় প্রতিটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। অন্তর্বর্তী সরকার ১৬০ টাকায় রেখে যাওয়া ব্রয়লার মুরগির দাম বর্তমানে কেজিপ্রতি ২০০ টাকা হয়েছে। কয়েক দিন আগেই দুধের দামও বেড়েছে। মানুষের আয় না বাড়লেও প্রতিনিয়ত জীবনযাত্রার ব্যয় বেড়ে চলেছে বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে সিন্ডিকেটের কালো থাবা থেকে দেশের মানুষ অনেকটাই রেহাই পেয়েছিল। কিন্তু নির্বাচনের পর কার মদদে ও কার ইন্ধনে সেই সিন্ডিকেট আবার সক্রিয় হয়ে উঠেছে, তা জানতে চান তিনি।

তিনি বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধি ও বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজিতে এমনিতেই দেশবাসী হাঁসফাঁস করছে। এর মধ্যে আবারও ফ্যাসিবাদী আমলের মতো সিন্ডিকেটের কবলে পড়েছে দেশের মানুষ। জনগণের কষ্টার্জিত অর্থ লুটের এই ব্যবস্থা অবিলম্বে বন্ধ করে সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

পোস্টের শেষদিকে নাহিদ ইসলাম বলেন, এ দেশের মানুষের জীবন নিয়ে আর কোনো অপশক্তিকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ওসিকে হুমকি দেয়া সেই বিএনপি নেতা সাগর বহিষ্কার

ওসিকে হুমকি দেয়া সেই বিএনপি নেতা সাগর বহিষ্কার
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হুমকি দেওয়া এবং জুলাই বিপ্লবের এক শহীদের চাচাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে থানায় নিয়ে যাওয়ার অভিযোগে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক…
 ৭ অক্টোবর ২০২৬    ঢাকা

ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই, তৈরি হলো ভুয়া কাবিননামা!

ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই, তৈরি হলো ভুয়া কাবিননামা!
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক বিধবা নারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ছবি ও টিপসই নেওয়ার পর তার নামে ভুয়া কাবিননামা তৈরির অভিযোগ…
 ৭ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

মধ্যরাতে আগুনে পুড়ল ময়মনসিংহের ঐতিহ্যবাহী সিনেমা হল!

মধ্যরাতে আগুনে পুড়ল ময়মনসিংহের ঐতিহ্যবাহী সিনেমা হল!
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হলসহ অন্তত ২০টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার গভীর রাতে আগুনের সূত্রপাতের পর তা দ্রুত আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানে…
 ৭ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, আরও ৩৫ লাখকে টিকা দেওয়ার লক্ষ্য!

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, আরও ৩৫ লাখকে টিকা দেওয়ার লক্ষ্য!
সারা দেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেওয়া হয়েছে। এবার টিকাদান থেকে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে আগামী এক মাসে…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিতে সংবিধানে আসছে নতুন বিধান!

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিতে সংবিধানে আসছে নতুন বিধান!
জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারীদের আইনি ও সাংবিধানিক সুরক্ষা দিতে যাচ্ছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সংবিধানের তফসিলে সুনির্দিষ্টভাবে জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়

ভূমিকম্পে কেঁপে উঠল ভারত, দিল্লি-এনসিআরেও তীব্র কম্পন!

ভূমিকম্পে কেঁপে উঠল ভারত, দিল্লি-এনসিআরেও তীব্র কম্পন!
রাতের নীরবতা ভেঙে ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলা। মঙ্গলবার রাতে আঘাত হানা এই ভূমিকম্পের কম্পন দিল্লি-এনসিআরসহ উত্তর ভারতের বিভিন্ন এলাকাতেও অনুভূত…
 ৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বিদায়ী ম্যাচে মেসির হাতে উঠল হলুদ-লাল কার্ড!

বিদায়ী ম্যাচে মেসির হাতে উঠল হলুদ-লাল কার্ড!
আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচেও লিওনেল মেসিকে দেওয়া হলো হলুদ ও লাল কার্ড। তবে এগুলো কোনো শাস্তির কার্ড নয়; বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচ শেষে বিশেষ স্মারক…
 ৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

এক বাড়ির জন্য ৪১ লাখ টাকার সেতু!

এক বাড়ির জন্য ৪১ লাখ টাকার সেতু!
পটুয়াখালীর বাউফলে একটি বাড়ির সামনে মাত্র ১১ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণে ৪১ লাখ ৬৩ হাজার ৯৯৯ টাকা ব্যয় হয়েছে। সেতুটি নির্মাণের পর এর প্রয়োজনীয়তা, প্রকল্প…
 ৭ অক্টোবর ২০২৬    বরিশাল

তুরস্ক গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান!

তুরস্ক গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান!
আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন…
 ৭ অক্টোবর ২০২৬    নির্বাচিত

বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের প্রতিনিধি ফরিদা শহীদ

বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের প্রতিনিধি ফরিদা শহীদ
শিক্ষার অধিকার পরিস্থিতি পর্যালোচনায় আগামী ২৩ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ। সরকারের আমন্ত্রণে এ সফরে তিনি ৪ ডিসেম্বর পর্যন্ত…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়

সাভারে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

সাভারে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছা. খাদিজা (৩৮) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)…
 ৬ অক্টোবর ২০২৬    ঢাকা

কুড়িগ্রামে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার চোরাই মালসহ গ্রেফতার ২

কুড়িগ্রামে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার চোরাই মালসহ গ্রেফতার ২
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন পৃথক অভিযান চালিয়ে দুই জন মাদক কারবারিকে ইয়াবাসহ গ্রেফতার করেছে। এ ছাড়া অভিযানে ভারতীয় প্যান্ট পিস, ওষুধসহ বিভিন্ন চোরাচালানি…
 ৬ অক্টোবর ২০২৬    রংপুর

গোবিন্দগঞ্জে মাদকবিরোধী অভিযান: দুই মাদকসেবীকে কারাদণ্ড দিলেন ভ্রাম্যমাণ আদালত

গোবিন্দগঞ্জে মাদকবিরোধী অভিযান: দুই মাদকসেবীকে কারাদণ্ড দিলেন ভ্রাম্যমাণ আদালত
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে অবৈধ মাদকসহ দুই মাদকসেবীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া…
 ৬ অক্টোবর ২০২৬    রংপুর

আজমিরীগঞ্জে ক্যান্সারে আক্রান্ত বাবাকে জবাই করে হত্যার অভিযোগ: ছেলে আটক

আজমিরীগঞ্জে ক্যান্সারে আক্রান্ত বাবাকে জবাই করে হত্যার অভিযোগ: ছেলে আটক
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ক্যান্সারে আক্রান্ত শয্যাশায়ী বাবাকে ধারালো দা দিয়ে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। এ ঘটনার পর অভিযুক্ত ছেলে ইয়াফিন মিয়াকে…
 ৬ অক্টোবর ২০২৬    সারাদেশ

নড়িয়ায় শহীদ অর্ণবের চাচাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে থানায় নেওয়ার অভিযোগ, ওসিকে হুমকি

নড়িয়ায় শহীদ অর্ণবের চাচাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে থানায় নেওয়ার অভিযোগ, ওসিকে হুমকি
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নির্বাচনী বিলবোর্ড স্থাপনকে কেন্দ্র করে জুলাই বিপ্লবের শহীদ মিরাজুল ইসলাম অর্ণবের বাবার সাথে হাতাহাতির ঘটনার জেরে অর্ণবের চাচাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে থানায়…
 ৬ অক্টোবর ২০২৬    ঢাকা