প্রচ্ছদ    নির্বাচিত   পানির ন্যায্য হিস্যা না পেলে...

পানির ন্যায্য হিস্যা না পেলে ভারতের সঙ্গে করিডর-ট্রানজিট বন্ধের হুঁশিয়ারি নাহিদের!

২ নভেম্বর ২০২৬ ০৪:২৬ এএম
বজ্রশক্তি ডেস্ক

গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত না হলে ভারতীয় পণ্যের প্রবেশ, করিডর ও ট্রানজিট বন্ধের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশের নদীগুলোতে পানি না এলে ভারতের সঙ্গে একতরফা বাণিজ্যিক ও যোগাযোগ সুবিধা দেওয়ার কোনো সুযোগ নেই। একই সঙ্গে মাতারবাড়ী প্রকল্প নিয়ে জাপানের সঙ্গে সরকারের চুক্তি জনসমক্ষে প্রকাশ এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনেরও দাবি জানিয়েছেন তিনি।

রোববার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জাতীয় যুব সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে। বাংলাদেশের নদীগুলোতে পানি না এলে ভারতীয় পণ্যও এ দেশে প্রবেশ করতে দেওয়া হবে না। একইভাবে কোনো করিডর বা ট্রানজিট সুবিধাও দেওয়া উচিত নয়। এমনকি বাংলাদেশের নদীতে পানি না এলে ভারতীয় কোনো চ্যানেলও এ দেশে চলতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

এনসিপির নতুন ক্রীড়া সংগঠনের আত্মপ্রকাশ আজ!

এনসিপির নতুন ক্রীড়া সংগঠনের আত্মপ্রকাশ আজ!

এ প্রসঙ্গে মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের কথা স্মরণ করেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, মওলানা ভাসানী পানির ন্যায্য হিস্যার দাবিতে ফারাক্কা অভিমুখে লংমার্চ করেছিলেন। প্রয়োজন হলে তারাও আবার লংমার্চের জন্য প্রস্তুত রয়েছেন।

এ সময় সরকারের ঋণ সংগ্রহ এবং জাপানের সঙ্গে মাতারবাড়ী প্রকল্পের চুক্তি নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সরকার এখন বিভিন্ন দুয়ারে ঋণের জন্য ঘুরছে। অথচ জাপান বাংলাদেশের একটি বন্ধুরাষ্ট্র এবং অতীতেও দেশটি বাংলাদেশে বিনিয়োগ করেছে। কিন্তু মাতারবাড়ী প্রকল্প নিয়ে জাপানের সঙ্গে সরকার কী কী চুক্তি করছে, তা জনগণের সামনে স্পষ্ট করতে হবে।

তিনি আরও বলেন, কোনো ধরনের ধোঁয়াশা না রেখে জাতীয় গুরুত্বপূর্ণ চুক্তির বিষয়ে সংসদে আলোচনা করতে হবে। সংসদে আলোচনা ছাড়া কোনো জাতীয় চুক্তি পাস করতে দেওয়া হবে না। মাতারবাড়ী প্রকল্পের চুক্তির মাধ্যমে ভারতকে কোনো ধরনের অবৈধ করিডর বা ট্রানজিট সুবিধা দেওয়ার চেষ্টা করা হলে বাংলাদেশের জনগণ তা প্রতিহত করবে।

সংবিধান সংস্কার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংশোধনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিরোধী দলের কাছে মতামত চেয়েছেন। তবে এ বিষয়ে নতুন করে আলোচনার প্রয়োজন নেই বলে মনে করেন তিনি। তার ভাষ্য, নির্বাচনের আগেই এ নিয়ে আলোচনা সম্পন্ন হয়েছে। এখন আলোচনার পরিবর্তে বাস্তবায়নের সময়।

এনসিপি আহ্বায়ক অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি জানান। তিনি বলেন, গণভোটের রায়ের বাইরে গিয়ে অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা বিরোধী দল, তরুণ প্রজন্ম ও শ্রমিকরা মেনে নেবে না।

শ্রমিকদের চলমান আন্দোলন নিয়েও বক্তব্য দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, শ্রমিকরা ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন করছেন। সরকার সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়ালেও শ্রমিক ও বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি। এ ধরনের বৈষম্য গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি অবিলম্বে শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণের দাবি জানান।

জাতীয় যুব সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সম্মেলনে সভাপতিত্ব করেন যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবশক্তির সদস্যসচিব ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই বৃদ্ধ নিহত!

ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই বৃদ্ধ নিহত!
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় দুই বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক বৃদ্ধ। সোমবার (২…
 ২ নভেম্বর ২০২৬    ঢাকা

এক সেট বই ভাগাভাগি করে পড়াশোনা, যমজ দুই বোনের জিপিএ-৫!

এক সেট বই ভাগাভাগি করে পড়াশোনা, যমজ দুই বোনের জিপিএ-৫!
একই দিনে পৃথিবীতে এসেছে দুই বোন। একসঙ্গে বেড়ে ওঠা, একই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা—এমনকি আর্থিক সংকটের কারণে ভাগাভাগি করে পড়েছেন একই সেট বই। নানা প্রতিকূলতা পেরিয়ে এসএসসি…
 ২ নভেম্বর ২০২৬    রাজশাহী

এনসিপির নতুন ক্রীড়া সংগঠনের আত্মপ্রকাশ আজ!

এনসিপির নতুন ক্রীড়া সংগঠনের আত্মপ্রকাশ আজ!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন ক্রীড়া সংগঠন ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে আজ। সোমবার (২ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত…
 ২ নভেম্বর ২০২৬    নির্বাচিত

পোশাকশিল্পে অস্থিরতা: সরকারকে কঠোর অবস্থানের পরামর্শ জামায়াত আমিরের

পোশাকশিল্পে অস্থিরতা: সরকারকে কঠোর অবস্থানের পরামর্শ জামায়াত আমিরের
দেশের পোশাকশিল্পে চলমান অস্থিরতার পেছনে গভীর কোনো ষড়যন্ত্র থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শিল্পপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের…
 ২ নভেম্বর ২০২৬    নির্বাচিত

কৃষক কার্ডেই মিলবে আবহাওয়ার আগাম বার্তা, ৬ ঘণ্টা পরপর যাবে এসএমএস!

কৃষক কার্ডেই মিলবে আবহাওয়ার আগাম বার্তা, ৬ ঘণ্টা পরপর যাবে এসএমএস!
কৃষক কার্ডধারীদের মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে আবহাওয়ার আগাম পূর্বাভাস। স্বাভাবিক সময়ে প্রতি ছয় ঘণ্টা পরপর এবং দুর্যোগের সময় প্রয়োজন অনুযায়ী একাধিকবার এসএমএসের মাধ্যমে এ…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

মিরপুরে সড়কে নামতে চাওয়া শ্রমিকদের ধাওয়া পুলিশের!

মিরপুরে সড়কে নামতে চাওয়া শ্রমিকদের ধাওয়া পুলিশের!
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে ঢাকার মিরপুরে সড়কে নামার চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। সোমবার (২ নভেম্বর) সকালে টানা তৃতীয় দিনের মতো আন্দোলনে নামলে পুলিশের বাধার…
 ২ নভেম্বর ২০২৬    নির্বাচিত

শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর অভিযোগ, সীমান্তের ওপারের ইশারায় একটি…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

৩০০ পরীক্ষার্থীর ২৪৭ জনই ফেল, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ!

৩০০ পরীক্ষার্থীর ২৪৭ জনই ফেল, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ!
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজ থেকে ৩০০ পরীক্ষার্থীর মধ্যে ২৪৭ জনই অকৃতকার্য হয়েছেন। কলেজটির এমন ফল বিপর্যয়ের প্রতিবাদে শিক্ষকদের…
 ২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

১৩ সিটিতে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু আজ, ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা!

১৩ সিটিতে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু আজ, ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা!
দেশের ১৩টি সিটি করপোরেশনে আজ থেকে ব্যাটারিচালিত তিন চাকার রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে। দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণহীনভাবে চলাচল করা এসব যানবাহনকে আইনি কাঠামোর আওতায় এনে…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি!

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি!
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। সোমবার সকাল থেকে কোনাবাড়ী, সফিপুর, মৌচাক ও পল্লী বিদ্যুৎ…
 ২ নভেম্বর ২০২৬    ঢাকা

বিএনপি-আওয়ামী লীগও মন্ত্রিত্বের প্রস্তাব দিয়েছিল, আমরা লোভ করিনি: চরমোনাই পীর

বিএনপি-আওয়ামী লীগও মন্ত্রিত্বের প্রস্তাব দিয়েছিল, আমরা লোভ করিনি: চরমোনাই পীর
বিএনপি ও আওয়ামী লীগ—দুই দলই সংসদীয় আসন ও মন্ত্রিত্বের প্রস্তাব দিয়ে নিজেদের জোটে নিতে চেয়েছিল বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ…
 ২ নভেম্বর ২০২৬    নির্বাচিত

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড, অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ!

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড, অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ!
তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষ ও সহিংস পরিস্থিতি মোকাবিলায় কঠোর অবস্থান নিয়েছে সরকার। শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করা হয়েছে। একই…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

‘আমার মৃত্যুর জন্য দায়ী সুমাইয়া, আমার ছেলেকে মারছে শরীফ’

‘আমার মৃত্যুর জন্য দায়ী সুমাইয়া, আমার ছেলেকে মারছে শরীফ’
সিয়াম রহমান, ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে হৃদয় প্রামাণিক (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে হাতে লেখা একটি চিঠি পাওয়া…
 ২ নভেম্বর ২০২৬    রাজশাহী

পানির ন্যায্য হিস্যা না পেলে ভারতের সঙ্গে করিডর-ট্রানজিট বন্ধের হুঁশিয়ারি নাহিদের!

পানির ন্যায্য হিস্যা না পেলে ভারতের সঙ্গে করিডর-ট্রানজিট বন্ধের হুঁশিয়ারি নাহিদের!
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত না হলে ভারতীয় পণ্যের প্রবেশ, করিডর ও ট্রানজিট বন্ধের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি…
 ২ নভেম্বর ২০২৬    নির্বাচিত

পাটগ্রাম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান

পাটগ্রাম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:পাটগ্রাম বাজারের যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। রোববার (১ নভেম্বর) পাটগ্রাম বাজারে এ…
 ১ নভেম্বর ২০২৬    রংপুর