প্রচ্ছদ    জাতীয়   প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশ...

প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২ নভেম্বর ২০২৬ ১১:১৭ এএম
বজ্রশক্তি ডেস্ক

প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে সুন্দর দেশ গড়তে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং প্রযুক্তিনির্ভর সমাজ গঠনে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতের সরকারের ধারাবাহিকতা পরিহার করে দেশকে এগিয়ে নিতে চায় বর্তমান সরকার। দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে রাজনৈতিক, সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিকসহ সব ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ ক্ষেত্রে ছাত্র-জনতাকেও এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন

ইউনেস্কোর বিশ্বমঞ্চে আবারও ঢাবির ড. মুমিত, নজরুল-খৈয়াম

ইউনেস্কোর বিশ্বমঞ্চে আবারও ঢাবির ড. মুমিত, নজরুল খৈয়াম

তিনি বলেন, বিএনপি প্রতিশ্রুতি দিলে তা বাস্তবায়ন করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবাসিক ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে। সরকারের সামর্থ্য অনুযায়ী ধীরে ধীরে মানুষের বিভিন্ন চাহিদা পূরণ করা হবে। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষা ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি জাতির উন্নয়নের জন্য শিক্ষার মান বাড়ানো জরুরি। বর্তমান সরকার এ লক্ষ্যে কাজ করছে। তাঁর অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে।

তিনি আরও বলেন, দেশের বেকারত্ব দূর করতে কারিগরি শিক্ষার প্রসার ঘটানো হচ্ছে। যেসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে না, তারা কারিগরি শিক্ষা গ্রহণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবে।

প্রযুক্তিভিত্তিক, মেধানির্ভর ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা এবং আধুনিক বাংলাদেশ গড়তে প্রচলিত শিক্ষার পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান ও মেধার বিকাশ জরুরি। এ জন্য উদ্ভাবনী গবেষণা, তথ্যপ্রযুক্তির চর্চা এবং মেধাভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পরও দেশের স্বার্থে ও জনগণের কল্যাণে জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখা উচিত। ‘সবার আগে বাংলাদেশ, সবার আগে জনগণ’—এ নীতিকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশ মানে শুধু ভূখণ্ড বা পতাকা নয়; এর সঙ্গে জনগণের স্বাধিকার ও মালিকানার বিষয়টিও জড়িত।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে মন্ত্রী বলেন, শহীদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুসহ অন্য ছাত্রনেতাদের প্রচেষ্টা এবং বেগম খালেদা জিয়ার ইচ্ছায় ১৯৯৫ সালে প্রতিষ্ঠানটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়। পরে বিএনপি সরকারের মেয়াদে ২০০৫ সালে জাতীয় সংসদে আইন পাসের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়।

বর্তমান ক্যাম্পাসের পাশাপাশি কেরানীগঞ্জে ২০০ একর জমিতে আধুনিক আবাসিক সুবিধাসহ নতুন ক্যাম্পাস নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিদাওয়া পূরণে সরকারের ইতিবাচক মনোভাব রয়েছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এবং মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মিতালী সেবা ডক্টর চেম্বারকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা!

মিতালী সেবা ডক্টর চেম্বারকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা!
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ‘মিতালী সেবা ডক্টর চেম্বার’ নামে একটি চিকিৎসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।…
 ২৩ নভেম্বর ২০২৬    ঢাকা

শ্রীপুরে শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে ছত্রভঙ্গ

শ্রীপুরে শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে ছত্রভঙ্গ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে বিক্ষুব্ধ শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে ফের মহাসড়ক অবরোধের চেষ্টা করলে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়…
 ২৩ নভেম্বর ২০২৬    ঢাকা

খুলনায় জাল নোটসহ দুই নারী আটক!

খুলনায় জাল নোটসহ দুই নারী আটক!
খুলনার পাইকগাছায় ২০টি এক হাজার টাকার জাল নোটসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) উপজেলার শিববাটী সেতু-সংলগ্ন স্মরণখালী এলাকা থেকে নুরজাহান বেগমকে আটক…
 ২৩ নভেম্বর ২০২৬    খুলনা

রূপপুর থেকে ২য় বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু!

রূপপুর থেকে ২য় বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু!
সিয়াম রহমান, ঈশ্বরদী, পাবনাঃ পাবনার ঈশ্বরদীতে অবস্থিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর)…
 ২৩ নভেম্বর ২০২৬    রাজশাহী

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ অয়েল জব্দ

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ অয়েল জব্দ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল জব্দ করা হয়েছে। জব্দ করা এসব তেলের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা। রবিবার (২২ নভেম্বর) সকালে এ…
 ২২ নভেম্বর ২০২৬    রংপুর

লালমনিরহাটে ট্রাক, নছিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

লালমনিরহাটে ট্রাক, নছিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
লালমনিরহাটে ট্রাক, গরুবাহী নছিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। রবিবার (২২ নভেম্বর) ভোর ৬টার দিকে লালমনিরহাট সদর উপজেলার রংপুর-বড়বাড়ী সড়কের ফকিরের তকেয়া বাজার…
 ২২ নভেম্বর ২০২৬    রংপুর

ইউনেস্কোর বিশ্বমঞ্চে আবারও ঢাবির ড. মুমিত, নজরুল-খৈয়াম

ইউনেস্কোর বিশ্বমঞ্চে আবারও ঢাবির ড. মুমিত, নজরুল-খৈয়াম
আন্তর্জাতিক অঙ্গনে আবারও শরীয়তপুরের নাম উজ্জ্বল করতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুমিত আল রশিদ। ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদর…
 ২২ নভেম্বর ২০২৬    জাতীয়

কাউনিয়ায় নাশকতার চেষ্টার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল ও সমাবেশ

কাউনিয়ায় নাশকতার চেষ্টার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল ও সমাবেশ
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে পরিকল্পিত অগ্নিসংযোগের মাধ্যমে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা।…
 ২২ নভেম্বর ২০২৬    রংপুর

জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ: নারী বিভাগে চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি

জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ: নারী বিভাগে চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি
কক্সবাজার প্রতিনিধি:জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহিলা ‘এ’ দল। রবিবার (২২ নভেম্বর) কক্সবাজার সমুদ্রসৈকতে…
 ২২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ বোন হাসপাতালে

হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ বোন হাসপাতালে
চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় মো. আনাছ হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বোন মরিয়ম আক্তার গুরুতর দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক…
 ২২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

বরুড়ায় ছাগলের জন্য কাঁঠাল পাতা পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ব্যক্তির মৃত্যু

বরুড়ায় ছাগলের জন্য কাঁঠাল পাতা পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ব্যক্তির মৃত্যু
কুমিল্লার বরুড়া উপজেলার দিঘলগাও গ্রামে কাঁঠাল গাছ থেকে পড়ে আলম (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আলম বরুড়া উপজেলার শিলমুড়ি…
 ২২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

বরুড়ায় গলায় বেলুন আটকে তিন বছরের শিশুর মৃত্যু

বরুড়ায় গলায় বেলুন আটকে তিন বছরের শিশুর মৃত্যু
কুমিল্লার বরুড়া পৌরসভার কশামী এলাকায় গলায় বেলুন আটকে তাবাসুম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২২ নভেম্বর) এ ঘটনা ঘটে। নিহত তাবাসুম কশামী এলাকার…
 ২২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

বিকাশের আড়াই কোটি টাকা ছিনতাই, ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২

বিকাশের আড়াই কোটি টাকা ছিনতাই, ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’ এর প্রায় আড়াই কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান শেখসহ…
 ২২ নভেম্বর ২০২৬    ঢাকা

দুই মাসের ছুটিতে দেশে এসে ডেঙ্গুতে প্রাণ গেল প্রকৌশলীর!

দুই মাসের ছুটিতে দেশে এসে ডেঙ্গুতে প্রাণ গেল প্রকৌশলীর!
দুই মাসের ছুটিতে দেশে এসেছিলেন কাতারপ্রবাসী প্রকৌশলী নেজাম উদ্দিন পারভেজ (৩৪)। ছুটি শেষে কর্মস্থলে ফেরার কথা থাকলেও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আর ফেরা হলো না তার।…
 ২২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

লালমাই পাহাড়ে প্রাকৃতিক ঝরনা, পর্যটনের নতুন সম্ভাবনা

লালমাই পাহাড়ে প্রাকৃতিক ঝরনা, পর্যটনের নতুন সম্ভাবনা
লালমাই (কুমিল্লা) সংবাদদাতা:অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহাসিক ঐতিহ্যে সমৃদ্ধ কুমিল্লা জেলা। এখানে নানা শ্রেণি-পেশা ও সংস্কৃতির মানুষের সহাবস্থানের পাশাপাশি অসংখ্য জ্ঞানী-গুণী ব্যক্তির স্মৃতিবিজড়িত ইতিহাস রয়েছে।…
 ২২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম