প্রচ্ছদ    নির্বাচিত   বিএনপি-আওয়ামী লীগও মন্ত্রিত্বের প্রস্তাব দিয়েছিল,...

বিএনপি-আওয়ামী লীগও মন্ত্রিত্বের প্রস্তাব দিয়েছিল, আমরা লোভ করিনি: চরমোনাই পীর

২ নভেম্বর ২০২৬ ০৫:২২ এএম
বজ্রশক্তি ডেস্ক

বিএনপি ও আওয়ামী লীগ—দুই দলই সংসদীয় আসন ও মন্ত্রিত্বের প্রস্তাব দিয়ে নিজেদের জোটে নিতে চেয়েছিল বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তবে ক্ষমতা বা পদ-পদবির লোভে কোনো রাজনৈতিক জোটে যুক্ত হননি বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন চরমোনাই পীর।

রোববার (১ নভেম্বর) বিকেলে বরিশাল নগরীর টাউন হল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার উদ্যোগে আয়োজিত দাওয়াতি মাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বক্তব্যে বিএনপি ও আওয়ামী লীগের পক্ষ থেকে জোটে যুক্ত হওয়ার প্রস্তাব পাওয়ার দাবি করে মুফতি রেজাউল করীম বলেন, ‘হয়তো ২০-৩০টি এমপি কিংবা এক-দুটি মন্ত্রিত্বের প্রয়োজন হলে এবং আমাদের লোভ থাকলে জামায়াতের সঙ্গে থেকে কেন এমপি হতে হবে? বিএনপি তো আমাদের সেই প্রস্তাব দিয়ে রেখেছিল। আওয়ামী লীগও সেই প্রস্তাব দিয়েছিল; আমরা লোভ করিনি। কারণ, আমরা ক্ষমতার লোভে নয়, দেশ, ইসলাম ও মানুষের কল্যাণের লক্ষ্য নিয়ে রাজনীতি করি।’

আরও পড়ুন

এনসিপির নতুন ক্রীড়া সংগঠনের আত্মপ্রকাশ আজ!

এনসিপির নতুন ক্রীড়া সংগঠনের আত্মপ্রকাশ আজ!

তিনি বলেন, নির্ভেজাল সত্যের পথে থেকে দেশ ও ইসলামকে রক্ষা করতে চান তারা। মানুষের কল্যাণ নিশ্চিত করাই তাদের রাজনীতির মূল লক্ষ্য। ক্ষমতা অর্জন বা পদ-পদবি নয়, আদর্শ ও উদ্দেশ্যকে সামনে রেখেই ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করছে।

জাতীয় নির্বাচনে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রসঙ্গ তুলে চরমোনাই পীর বলেন, এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পরও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা সাড়ে ২২ লাখের বেশি ভোট পেয়েছেন। কঠিন পরিস্থিতিতেও এত ভোট পাওয়া যাবে, তা তিনি নিজেও কল্পনা করতে পারেননি বলে জানান।

নির্বাচনে প্রত্যাশিত ফল না এলেও দল হতাশ হয়নি উল্লেখ করে তিনি বলেন, পরাজয় কিংবা প্রত্যাশার চেয়ে কম ফল পাওয়া স্বাভাবিক বিষয়। তবে আল্লাহর রহমতে তারা নিজেদের রাজনৈতিক লক্ষ্য ও আদর্শ থেকে সরে যাননি।

মুফতি রেজাউল করীম আরও বলেন, জাতীয় নির্বাচন-২০২৬-এর পর ইসলামের নামে রাজনীতি করা দলগুলোর মধ্যে তৃতীয় অবস্থান দাবি করার মতো অবস্থানে আর কেউ নেই বলে মনে করেন তিনি। নির্ভেজাল ইসলামের আদর্শের রাজনীতি করতে চাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল ইশতেহার প্রকাশ করলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের ইশতেহারে ইসলাম ও শরিয়াহভিত্তিক রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার স্পষ্টভাবে তুলে ধরেছে। জাতীয় টেলিভিশনে ইশতেহার প্রকাশের সময়ও তারা জনগণের কাছে এ প্রতিশ্রুতি দিয়েছেন। ক্ষমতায় গেলে ইসলাম ও শরিয়াহ অনুযায়ী দেশ পরিচালনা করবেন বলেও অঙ্গীকার করেছেন।

ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে ভীতি ও ভুল ধারণা রয়েছে উল্লেখ করে চরমোনাই পীর বলেন, অনেকেই ইসলাম শব্দ শুনলে শিহরিত হন। তাঁদের কাছে ইসলাম যেন বাঘ বা ভালুকের মতো ভীতিকর কিছু। অথচ ইসলাম একটি আদর্শ, যা মানুষের কল্যাণের কথা বলে।

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার নেতাকর্মী এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই বৃদ্ধ নিহত!

ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই বৃদ্ধ নিহত!
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় দুই বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক বৃদ্ধ। সোমবার (২…
 ২ নভেম্বর ২০২৬    ঢাকা

এক সেট বই ভাগাভাগি করে পড়াশোনা, যমজ দুই বোনের জিপিএ-৫!

এক সেট বই ভাগাভাগি করে পড়াশোনা, যমজ দুই বোনের জিপিএ-৫!
একই দিনে পৃথিবীতে এসেছে দুই বোন। একসঙ্গে বেড়ে ওঠা, একই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা—এমনকি আর্থিক সংকটের কারণে ভাগাভাগি করে পড়েছেন একই সেট বই। নানা প্রতিকূলতা পেরিয়ে এসএসসি…
 ২ নভেম্বর ২০২৬    রাজশাহী

এনসিপির নতুন ক্রীড়া সংগঠনের আত্মপ্রকাশ আজ!

এনসিপির নতুন ক্রীড়া সংগঠনের আত্মপ্রকাশ আজ!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন ক্রীড়া সংগঠন ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে আজ। সোমবার (২ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত…
 ২ নভেম্বর ২০২৬    নির্বাচিত

পোশাকশিল্পে অস্থিরতা: সরকারকে কঠোর অবস্থানের পরামর্শ জামায়াত আমিরের

পোশাকশিল্পে অস্থিরতা: সরকারকে কঠোর অবস্থানের পরামর্শ জামায়াত আমিরের
দেশের পোশাকশিল্পে চলমান অস্থিরতার পেছনে গভীর কোনো ষড়যন্ত্র থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শিল্পপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের…
 ২ নভেম্বর ২০২৬    নির্বাচিত

কৃষক কার্ডেই মিলবে আবহাওয়ার আগাম বার্তা, ৬ ঘণ্টা পরপর যাবে এসএমএস!

কৃষক কার্ডেই মিলবে আবহাওয়ার আগাম বার্তা, ৬ ঘণ্টা পরপর যাবে এসএমএস!
কৃষক কার্ডধারীদের মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে আবহাওয়ার আগাম পূর্বাভাস। স্বাভাবিক সময়ে প্রতি ছয় ঘণ্টা পরপর এবং দুর্যোগের সময় প্রয়োজন অনুযায়ী একাধিকবার এসএমএসের মাধ্যমে এ…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

মিরপুরে সড়কে নামতে চাওয়া শ্রমিকদের ধাওয়া পুলিশের!

মিরপুরে সড়কে নামতে চাওয়া শ্রমিকদের ধাওয়া পুলিশের!
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে ঢাকার মিরপুরে সড়কে নামার চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। সোমবার (২ নভেম্বর) সকালে টানা তৃতীয় দিনের মতো আন্দোলনে নামলে পুলিশের বাধার…
 ২ নভেম্বর ২০২৬    নির্বাচিত

শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর অভিযোগ, সীমান্তের ওপারের ইশারায় একটি…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

৩০০ পরীক্ষার্থীর ২৪৭ জনই ফেল, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ!

৩০০ পরীক্ষার্থীর ২৪৭ জনই ফেল, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ!
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজ থেকে ৩০০ পরীক্ষার্থীর মধ্যে ২৪৭ জনই অকৃতকার্য হয়েছেন। কলেজটির এমন ফল বিপর্যয়ের প্রতিবাদে শিক্ষকদের…
 ২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

১৩ সিটিতে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু আজ, ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা!

১৩ সিটিতে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু আজ, ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা!
দেশের ১৩টি সিটি করপোরেশনে আজ থেকে ব্যাটারিচালিত তিন চাকার রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে। দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণহীনভাবে চলাচল করা এসব যানবাহনকে আইনি কাঠামোর আওতায় এনে…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি!

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি!
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। সোমবার সকাল থেকে কোনাবাড়ী, সফিপুর, মৌচাক ও পল্লী বিদ্যুৎ…
 ২ নভেম্বর ২০২৬    ঢাকা

বিএনপি-আওয়ামী লীগও মন্ত্রিত্বের প্রস্তাব দিয়েছিল, আমরা লোভ করিনি: চরমোনাই পীর

বিএনপি-আওয়ামী লীগও মন্ত্রিত্বের প্রস্তাব দিয়েছিল, আমরা লোভ করিনি: চরমোনাই পীর
বিএনপি ও আওয়ামী লীগ—দুই দলই সংসদীয় আসন ও মন্ত্রিত্বের প্রস্তাব দিয়ে নিজেদের জোটে নিতে চেয়েছিল বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ…
 ২ নভেম্বর ২০২৬    নির্বাচিত

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড, অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ!

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড, অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ!
তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষ ও সহিংস পরিস্থিতি মোকাবিলায় কঠোর অবস্থান নিয়েছে সরকার। শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করা হয়েছে। একই…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

‘আমার মৃত্যুর জন্য দায়ী সুমাইয়া, আমার ছেলেকে মারছে শরীফ’

‘আমার মৃত্যুর জন্য দায়ী সুমাইয়া, আমার ছেলেকে মারছে শরীফ’
সিয়াম রহমান, ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে হৃদয় প্রামাণিক (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে হাতে লেখা একটি চিঠি পাওয়া…
 ২ নভেম্বর ২০২৬    রাজশাহী

পানির ন্যায্য হিস্যা না পেলে ভারতের সঙ্গে করিডর-ট্রানজিট বন্ধের হুঁশিয়ারি নাহিদের!

পানির ন্যায্য হিস্যা না পেলে ভারতের সঙ্গে করিডর-ট্রানজিট বন্ধের হুঁশিয়ারি নাহিদের!
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত না হলে ভারতীয় পণ্যের প্রবেশ, করিডর ও ট্রানজিট বন্ধের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি…
 ২ নভেম্বর ২০২৬    নির্বাচিত

পাটগ্রাম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান

পাটগ্রাম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:পাটগ্রাম বাজারের যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। রোববার (১ নভেম্বর) পাটগ্রাম বাজারে এ…
 ১ নভেম্বর ২০২৬    রংপুর