প্রচ্ছদ    খুলনা   যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ...

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধ, আনসারের তৎপরতায় আটক ৭

১৭ অক্টোবর ২০২৬ ১০:৫১ এএম
বজ্রশক্তি ডেস্ক

যশোর প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছায় শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় দায়িত্ব পালনকালে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এ সময় সংঘর্ষে জড়িত ৭ জন কিশোরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ১ নম্বর বারোয়ারি কৃষ্ণনগর পূজামণ্ডপের সামনে এই ঘটনা ঘটে। আনসার ও ভিডিপি সদস্যদের এই তাৎক্ষণিক ও পেশাদার পদক্ষেপে বড় ধরনের সংঘাত এড়ানো সম্ভব হয় এবং দর্শনার্থী ও পুণ্যার্থীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

ঘটনা সূত্রে জানা যায়, সিগারেট খাওয়াকে কেন্দ্র করে আনুমানিক ১৫ থেকে ২০ জন কিশোরের মধ্যে মারামারি ও সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের একপর্যায়ে তারা পূজামণ্ডপের ভেতরে প্রবেশ করলে সেখানে উপস্থিত দর্শনার্থী ও পুণ্যার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার ও ভিডিপির সদস্যরা দ্রুত পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে আসেন।

আরও পড়ুন

কালিয়াকৈরে শ্রীশ্রী কালি ও দুর্গা মন্দিরের শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে আনসারের মহাপরিচালক

কালিয়াকৈরে শ্রীশ্রী কালি ও দুর্গা মন্দিরের শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে আনসারের মহাপরিচালক

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় দায়িত্ব পালনরত ৬ জন আনসার ও ভিডিপি সদস্য অত্যন্ত সতর্কতা ও সাহসিকতার সঙ্গে সংঘর্ষে জড়িত কিশোরদের নিবৃত্ত করেন। এ সময় ৭ জনকে আটক করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।

এই ঘটনায় দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যরা হলেন- কমান্ডার মো. আব্দুল আলীম, ভিডিপি সদস্য মুছা করিম, আনসার সদস্য মো. আব্দুল হাকিম, আনসার সদস্য মো. রাকিব হোসেন, ভিডিপি সদস্য হাসিবুল ইসলাম এবং আনসার সদস্য মো. আব্দুর রহিম।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সারা দেশে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির সদস্যরা নিষ্ঠা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। যশোরের এই ঘটনা মাঠপর্যায়ে নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যদের তাৎক্ষণিক সাড়াদান ও পেশাদার দায়িত্ব পালনের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

কালিয়াকৈরে শ্রীশ্রী কালি ও দুর্গা মন্দিরের শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে আনসারের মহাপরিচালক

কালিয়াকৈরে শ্রীশ্রী কালি ও দুর্গা মন্দিরের শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে আনসারের মহাপরিচালক
গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চান্দরা (রেলক্রসিং) এলাকায় অবস্থিত শ্রীশ্রী কালি ও দুর্গা মন্দির প্রাঙ্গণে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। শ্রীশ্রী পূজা উদযাপন…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

আমির হামজার মাহফিল, রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে স্মারকলিপি!

আমির হামজার মাহফিল, রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে স্মারকলিপি!
সিয়াম রহমান, ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে মুফতি আমির হামজার ওয়াজ মাহফিলে রাজনৈতিক ও কুরুচিপূর্ণ বক্তব্য এবং ব্যক্তিগত আক্রমণ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। শনিবার (১৭…
 ১৭ অক্টোবর ২০২৬    রাজশাহী

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে সৌদিতে ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর!

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে সৌদিতে ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর!
সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে নিজ দেশের পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। কর্তৃপক্ষের দাবি,…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

চেন্নাই সুপার কিংসের ভক্ত অনিরুদ্ধকে বিয়ে করছেন কাব্য মারান!

চেন্নাই সুপার কিংসের ভক্ত অনিরুদ্ধকে বিয়ে করছেন কাব্য মারান!
আইপিএলের মাঠে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। তবে এবার ক্রিকেটের বাইরের এক সম্পর্ক ঘিরে আলোচনায় দুই ফ্র্যাঞ্চাইজি। চেন্নাই সুপার কিংসের বড়…
 ১৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধ, আনসারের তৎপরতায় আটক ৭

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধ, আনসারের তৎপরতায় আটক ৭
যশোর প্রতিনিধি:যশোরের ঝিকরগাছায় শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় দায়িত্ব পালনকালে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এ সময় সংঘর্ষে জড়িত…
 ১৭ অক্টোবর ২০২৬    খুলনা

সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে ফেনীতে মানববন্ধন

সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে ফেনীতে মানববন্ধন
ফেনী প্রতিনিধি:নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফেনীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে দারিয়াপুর হাটে পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা

গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে দারিয়াপুর হাটে পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা
গাইবান্ধা প্রতিনিধি:ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধার দারিয়াপুর হাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। আজ শনিবার…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

সেই ফেক ভিডিও নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন পরীমনি, কাঠগড়ায় মাছরাঙা টেলিভিশন!

সেই ফেক ভিডিও নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন পরীমনি, কাঠগড়ায় মাছরাঙা টেলিভিশন!
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি অভিনেত্রী পরীমনির আপত্তিকর বিকৃত ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। মাছরাঙা টেলিভিশনের ইনস্টাগ্রাম পেজ থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ার…
 ১৭ অক্টোবর ২০২৬    বিনোদন

মিরপুরে ফুটপাত পরিদর্শন, পথচারীদের কথা শুনলেন তারেক রহমান!

মিরপুরে ফুটপাত পরিদর্শন, পথচারীদের কথা শুনলেন তারেক রহমান!
রাজধানীর মিরপুর-১০ এলাকায় দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার খোঁজ নেন তিনি। পাশাপাশি ফুটপাত দিয়ে…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

নিজেদের ব্যর্থতা ঢাকতেই বিরোধীদের আন্দোলন: রিজভী

নিজেদের ব্যর্থতা ঢাকতেই বিরোধীদের আন্দোলন: রিজভী
বিরোধী দল নিজেদের অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা আড়াল করতে রাজপথে আন্দোলনের নামে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।…
 ১৭ অক্টোবর ২০২৬    নির্বাচিত

প্রতিদিন ৫ হাজার সিঁড়ি পেরিয়ে নামাজ পড়ান তুর্কি ইমাম সিবগাতুল্লাহ!

প্রতিদিন ৫ হাজার সিঁড়ি পেরিয়ে নামাজ পড়ান তুর্কি ইমাম সিবগাতুল্লাহ!
প্রতিদিন প্রায় পাঁচ হাজার সিঁড়ি পেরিয়ে পাহাড়ের চূড়ায় অবস্থিত ঐতিহাসিক মসজিদে পৌঁছান তুরস্কের ইমাম সিবগাতুল্লাহ বিলমেজ। দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে সেখানে আজান দেওয়া, নামাজের…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

ফুটবলে প্রথমবার কাগজের বদলে ইলেকট্রনিক কার্ড!

ফুটবলে প্রথমবার কাগজের বদলে ইলেকট্রনিক কার্ড!
ফুটবল মাঠে হলুদ ও লাল কার্ড দেখানোর প্রচলিত পদ্ধতিতে আসছে প্রযুক্তির ছোঁয়া। কাগজের কার্ডের বদলে এবার ব্যবহার করা হয়েছে ইলেকট্রনিক কার্ড। উরুগুয়ের ফুটবলে পরীক্ষামূলকভাবে চালু…
 ১৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

মোদির সঙ্গে সাক্ষাতের পরও সরকারবিরোধী আন্দোলনে বিজয়ের দল!

মোদির সঙ্গে সাক্ষাতের পরও সরকারবিরোধী আন্দোলনে বিজয়ের দল!
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও টিভিকে নেতা সি. জোসেফ বিজয় সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেও এবার নির্বাচন কমিশন ও ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার বিরুদ্ধে…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেফতার!

রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেফতার!
রংপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেত্রী অনিমা জামান প্রমাকে গ্রেফতার করেছে পুলিশ। সরকারবিরোধী অপতৎপরতা ও গোপনে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চালানোর অভিযোগে শুক্রবার দুপুরে নগরীর নিউ…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৫: পালিয়েছে কর্তৃপক্ষ

কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৫: পালিয়েছে কর্তৃপক্ষ
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত ‘টুপটুপ’ নামের রিসোর্টটিতে আগুন লাগার পর…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম