প্রচ্ছদ    রংপুর   রাজারহাটে বিক্ষোভের মুখে মাদ্রাসার ভারপ্রাপ্ত...

রাজারহাটে বিক্ষোভের মুখে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ!

৪ অক্টোবর ২০২৬ ১২:৩১ পিএম
বজ্রশক্তি ডেস্ক

শাহ আলম, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজমাল্লীহাট সিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় চারটি পদে নিয়োগকে কেন্দ্র করে অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের পাঁয়তারার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে আজ রবিবার (৪ অক্টোবর) মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দা এবং সচেতন ছাত্রসমাজ। একপর্যায়ে বিক্ষোভকারীদের দাবির মুখে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন।

আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে মাদ্রাসা মাঠে এই কর্মসূচি শুরু হয়। পরে তা বিক্ষোভে রূপ নেয়। কর্মসূচিতে বক্তারা মাদ্রাসার চারটি পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার দাবি জানান। একই সঙ্গে নিয়োগ পরীক্ষা মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজন এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে পরীক্ষার মানবণ্টনসহ প্রয়োজনীয় তথ্য স্পষ্টভাবে প্রকাশের দাবি জানানো হয়।

স্থানীয়দের অভিযোগ, মাদ্রাসাটিতে ল্যাব সহকারী, নৈশপ্রহরী, পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পদে নিয়োগকে কেন্দ্র করে ৫০ লাখ টাকা লেনদেনের মাধ্যমে নিয়োগ দেওয়ার পাঁয়তারা চলছে বলে তাদের দাবি। এ অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।

আরও পড়ুন

সুনামগঞ্জে কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মসজিদের ইমাম আটক

সুনামগঞ্জে কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মসজিদের ইমাম আটক

মানববন্ধনে বক্তারা মাদ্রাসার বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ এবং পরিচালনা কমিটি বিলুপ্ত বা পুনর্গঠনের দাবি জানান। পাশাপাশি বর্তমান কমিটির কোনো সদস্যকে ভবিষ্যতে নতুন কমিটিতে না রাখার দাবিও তোলেন তারা।

কর্মসূচিতে মাদ্রাসার শিক্ষার পরিবেশ ও ফলাফল উন্নয়ন নিয়েও বিভিন্ন দাবি জানানো হয়। নিয়মিত পাঠদান ও শিক্ষকদের দায়িত্বশীলতা নিশ্চিত করা, পরীক্ষার প্রশ্নপত্র যথাযথ উপায়ে প্রণয়ন করা, প্রশ্নফাঁস বা পরীক্ষার আগে প্রশ্নের বিষয়বস্তু শিক্ষার্থীদের জানিয়ে দেওয়ার মতো অনিয়ম বন্ধ করা এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়ক কর্মসূচি চালুর দাবি জানান বক্তারা। একই সঙ্গে শিক্ষকদের কর্মদক্ষতা মূল্যায়নের মাধ্যমে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন এবং শিক্ষার্থীদের অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতি বছর ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবিও জানানো হয়।

বক্তারা দাবি করেন, ২০২৬ সালের দাখিল পরীক্ষায় এই মাদ্রাসা থেকে ১৪ জন শিক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে মাত্র তিনজন উত্তীর্ণ হয়েছে। তাদের হিসাবে পাসের হার মাত্র ২১ দশমিক ৪৩ শতাংশ।

বিক্ষোভ চলাকালে নিয়োগ বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ তুলে মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি (টিআর) মিজানুর রহমান সাজুর ওপরও ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। পরে তাদের দাবির মুখে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান পদত্যাগপত্র জমা দেন।

তবে নিয়োগ বাণিজ্যের পাঁয়তারার অভিযোগ অস্বীকার করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান। তিনি বলেন, “কয়েক দিন আগে তিনি স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়েছিলেন, কিন্তু পরিচালনা কমিটি তা গ্রহণ করেনি। এবার এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে তিনি বিক্ষোভকারীদের সামনে স্বেচ্ছায় পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন।”

এলাকাবাসীর পক্ষে এবং প্রাক্তন ছাত্র সালমান ফারসির আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. মাইদুল ইসলাম, বিদ্যোৎসাহী সদস্য মো. দুলাল সরকার এবং প্রাক্তন ছাত্র সালমান ফারসিসহ স্থানীয়রা বক্তব্য দেন।

এ ঘটনায় মাদ্রাসাটিতে নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরে বিষয়টি রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারহান জাহিদের নজরে এলে তিনি আগামী ৫ অক্টোবর তার কার্যালয়ে সবাইকে নিয়ে বসার আশ্বাস দিয়েছেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

সুনামগঞ্জে কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মসজিদের ইমাম আটক

সুনামগঞ্জে কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মসজিদের ইমাম আটক
সুনামগঞ্জ প্রতিনিধি:১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মসজিদের ইমামকে আটক করে পুলিশে দিয়েছেন গ্রামবাসী। আটক ইমামের নাম সাদিকুর রহমান (৪২)। তিনি সুনামগঞ্জের শাল্লা…
 ২০ নভেম্বর ২০২৬    সারাদেশ

শরীরে গুলি নিয়েই মারা গেলেন জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন

শরীরে গুলি নিয়েই মারা গেলেন জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের ছররা গুলিতে গুরুতর আহত জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন (৪০) দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। শরীরে ছড়িয়ে থাকা গুলির যন্ত্রণা…
 ২০ নভেম্বর ২০২৬    রংপুর

কাউনিয়ায় অনুমোদনহীন থ্রি-হুইলারের বিরুদ্ধে শ্রমিকদের অবস্থান

কাউনিয়ায় অনুমোদনহীন থ্রি-হুইলারের বিরুদ্ধে শ্রমিকদের অবস্থান
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়ায় মহাসড়কে মহেন্দ্রা (থ্রি-হুইলার) চলাচল বন্ধের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন মোটরশ্রমিকেরা। বৈধ কাগজপত্র, নিবন্ধন ও চালকের ড্রাইভিং লাইসেন্স ছাড়া এসব যানবাহন…
 ২০ নভেম্বর ২০২৬    রংপুর

ফুলবাড়ীতে দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা

ফুলবাড়ীতে দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক দিনমজুরের আবাসিক বিদ্যুৎ মিটারে তিন মাসে বিল এসেছে ৫০ হাজার ৩০ টাকা। অথচ তার বাড়িতে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ খুবই সীমিত। ছোট একটি…
 ২০ নভেম্বর ২০২৬    রংপুর

করিমগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

করিমগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি:‘বি আ হ্যান্ড ওয়াশিং হিরো’ বা ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি…
 ২০ নভেম্বর ২০২৬    ঢাকা

কালিয়াকৈরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে থমকে গেছে জনজীবন, ভোগান্তিতে শ্রমিক ও দিনমজুর

কালিয়াকৈরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে থমকে গেছে জনজীবন, ভোগান্তিতে শ্রমিক ও দিনমজুর
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে গাজীপুরের কালিয়াকৈরে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর থেকে শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত বৃষ্টি…
 ২০ নভেম্বর ২০২৬    ঢাকা

নিরাপত্তা চেয়ে থানায় জিডি করলেন ওসি!

নিরাপত্তা চেয়ে থানায় জিডি করলেন ওসি!
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের জয়দেবপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং বর্তমানে চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিমকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। একই…
 ২০ নভেম্বর ২০২৬    ঢাকা

লাকসামে নরপাটি এতিমখানার উদ্বোধন উপলক্ষে মতবিনিময় ও দোয়া মাহফিল

লাকসামে নরপাটি এতিমখানার উদ্বোধন উপলক্ষে মতবিনিময় ও দোয়া মাহফিল
কুমিল্লার লাকসাম উপজেলার নরপাটি এতিমখানায় মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৭টায় এতিমখানা মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, শিক্ষাবিদ, রাজনৈতিক…
 ২০ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

গোপালগঞ্জে সদস্যদের খাবার অপপ্রচারের বিষয়ে যা জানালো আনসার

গোপালগঞ্জে সদস্যদের খাবার অপপ্রচারের বিষয়ে যা জানালো আনসার
গোপালগঞ্জ প্রতিনিধি:গোপালগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তা রক্ষায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটালিয়ন সদস্যরা দায়িত্ব পালন করছেন। দায়িত্ব…
 ২০ নভেম্বর ২০২৬    ঢাকা

ফ্যাসিস্ট মোকাবিলায় যুবদলই যথেষ্ট: কালিয়াকৈরে এমপি মজিবুর রহমান

ফ্যাসিস্ট মোকাবিলায় যুবদলই যথেষ্ট: কালিয়াকৈরে এমপি মজিবুর রহমান
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বিএনপি কার্যালয় উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গাজীপুর-১…
 ২০ নভেম্বর ২০২৬    ঢাকা

‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সন্ত্রাসীদের পালানোর স্লোগানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, পেট্রলবোমা নিক্ষেপ কিংবা অগ্নিসংযোগ…
 ২০ নভেম্বর ২০২৬    জাতীয়

ভারতের ওডিশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস!

ভারতের ওডিশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস!
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ভারতের ওডিশা রাজ্যের উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে। শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে মধ্য ওডিশার গোপালপুর এলাকায়…
 ২০ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বড় ভূমিকা ছাত্রসমাজের: রাষ্ট্রপতি!

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বড় ভূমিকা ছাত্রসমাজের: রাষ্ট্রপতি!
বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণ এবং গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রসমাজ সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দেশের শিক্ষাব্যবস্থাকে…
 ২০ নভেম্বর ২০২৬    জাতীয়

পাসপোর্ট-এনআইডি পেতে শেখ হাসিনার সই জালের অভিযোগ রাশেদ খানের!

পাসপোর্ট-এনআইডি পেতে শেখ হাসিনার সই জালের অভিযোগ রাশেদ খানের!
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার আবেদন ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তাঁর পক্ষে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে পাঠানো…
 ২০ নভেম্বর ২০২৬    জাতীয়

‘ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে’: মোদি

‘ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে’: মোদি
‘ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে’—এমন মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গত ১৩ বছরে…
 ২০ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক