প্রচ্ছদ    খুলনা   লালনমেলায় মাদকবিরোধী অভিযান, জব্দ ২...

লালনমেলায় মাদকবিরোধী অভিযান, জব্দ ২ হাজার গাঁজার কলকে!

১৫ অক্টোবর ২০২৬ ০৩:৩৩ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় শুরু হতে যাচ্ছে তিন দিনের লালন উৎসব। আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই আয়োজনকে মাদকমুক্ত রাখতে অভিযান চালাচ্ছে পুলিশ ও প্রশাসন। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে লালন আখড়াবাড়ির মেলার মাঠ থেকে প্রায় দুই হাজার গাঁজা সেবনের কলকে জব্দ করা হয়েছে। উদ্ধার করা এসব কলকের আনুমানিক মূল্য দুই লাখ টাকার বেশি। এবার মাদকমুক্ত উৎসব আয়োজনের লক্ষ্যে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

প্রতিবছর লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে সমবেত হন দেশ-বিদেশের লাখো বাউল, সাধক ও লালনভক্ত। তিন দিনব্যাপী এই আয়োজনে লালনসংগীত, সাধুসঙ্গ ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন বয়সী মানুষ। তবে দীর্ঘদিন ধরে লালনমেলার সঙ্গে মাদক সেবনের অভিযোগ জড়িয়ে থাকায় এবার উৎসবকে মাদকমুক্ত করার উদ্যোগ নিয়েছে প্রশাসন।

পুলিশ জানায়, গত রোববার থেকে শুরু হওয়া মাদকবিরোধী অভিযান বৃহস্পতিবারও অব্যাহত ছিল। বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় প্রায় ২০০ পুলিশ সদস্য অভিযান চালান। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে মেলার মাঠ থেকে প্রায় দুই হাজার গাঁজা সেবনের কলকে জব্দ করা হয়। উদ্ধার করা এসব কলকে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন।

আরও পড়ুন

সাভারে গভীর রাতে পার্কিং করে রাখা দুই বাসে আগুন!

সাভারে গভীর রাতে পার্কিং করে রাখা দুই বাসে আগুন!

ছেঁউড়িয়া এলাকার এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, দেশের অনেক মানুষের ধারণা, লালনমেলা মানেই মাদকের আড্ডা। তাঁর অভিযোগ, প্রতিবছর আলোচনা মঞ্চের আশপাশে রাতভর মাদক সেবন ও কেনাবেচা চলে। প্রশাসনের উপস্থিতিতেও এমন ঘটনা ঘটার অভিযোগ তুলে তিনি বলেন, বিষয়টি অত্যন্ত লজ্জাজনক। এবার মেলা যেন মাদকমুক্ত থাকে, সেই প্রত্যাশা তাঁর।

কুমারখালী দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাবীব চৌহানও মাদকমুক্ত উৎসব আয়োজনের ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা বয়সী ভক্ত ছেঁউড়িয়ায় আসেন। তাঁদের মধ্যে কিছু মানুষ উন্মুক্ত মঞ্চ ও আশপাশের এলাকায় ছোট ছোট দলে বসে মাদক সেবন করেন বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনায় প্রকৃত বাউল সাধক ও সচেতন নাগরিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এবার প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

চুয়াডাঙ্গা থেকে প্রায় ৩০ বছর ধরে লালন আখড়াবাড়িতে আসছেন শান্ত ফকির। তিনি বলেন, গাঁজার সঙ্গে ফকির লালন সাঁইয়ের কোনো সম্পর্ক নেই। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রকৃত সাধু-ভক্তরা মাদক সেবনের সঙ্গে যুক্ত নন। তিনিও চান, লালন উৎসব মাদকমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হোক।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, এবার লালন উৎসব মাদকমুক্ত করতে পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বৃহস্পতিবার প্রায় দুই হাজার গাঁজা সেবনের কলকে জব্দ করা হয়েছে। মাদক প্রতিরোধে প্রতিদিনই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

লালন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসান বলেন, মাদকমুক্ত লালন উৎসব আয়োজন করতে পুলিশ ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। মাদকের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

লালন সাঁইয়ের দর্শন, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক চেতনা ঘিরে আয়োজিত এই উৎসবকে মাদকের প্রভাবমুক্ত রাখাই এখন সংশ্লিষ্টদের লক্ষ্য। প্রশাসনের চলমান অভিযান শেষ পর্যন্ত কতটা কার্যকর হয়, তার ওপর নির্ভর করবে এবারের লালন উৎসবের পরিবেশ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বললেন চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বললেন চিফ প্রসিকিউটর
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করার বিষয়টিকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর…
 ৯ নভেম্বর ২০২৬    জাতীয়

ইতিহাস গড়লেন মুশফিক, টেস্টে বাংলাদেশের প্রথম ৭ হাজারি!

ইতিহাস গড়লেন মুশফিক, টেস্টে বাংলাদেশের প্রথম ৭ হাজারি!
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন এক ইতিহাসের জন্ম দিলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। দীর্ঘদিনের…
 ৯ নভেম্বর ২০২৬    খেলাধুলা

‘ভুয়া ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ পরীমনি, সাংবাদিকদের দিকে অশোভন অঙ্গভঙ্গি!

‘ভুয়া ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ পরীমনি, সাংবাদিকদের দিকে অশোভন অঙ্গভঙ্গি!
রাজধানীর একটি ফ্যাশন শোতে ‘ভুয়া ভুয়া’ স্লোগানকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে চিত্রনায়িকা পরীমনির। স্লোগান শুনে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের উদ্দেশে মধ্যমা আঙুল…
 ৯ নভেম্বর ২০২৬    বিনোদন

সাভারে গভীর রাতে পার্কিং করে রাখা দুই বাসে আগুন!

সাভারে গভীর রাতে পার্কিং করে রাখা দুই বাসে আগুন!
ঢাকার সাভারে গভীর রাতে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা পোশাকশ্রমিকবাহী একটি বাস ও ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা…
 ৯ নভেম্বর ২০২৬    রাজধানী

‘পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে-রেডি আছে’: আসিফ মাহমুদ

‘পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে-রেডি আছে’: আসিফ মাহমুদ
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার খবর প্রকাশ্যে আসার পর তাঁকে নিয়ে কটাক্ষ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা…
 ৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

মহেশপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

মহেশপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।…
 ৯ নভেম্বর ২০২৬    খুলনা

পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে!

পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে!
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে সপ্তম নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠক শুরু হয়েছে। বৈঠকে শ্রমিক ও মালিকপক্ষ নিজেদের প্রাথমিক মজুরি প্রস্তাব লিখিতভাবে উপস্থাপন…
 ৯ নভেম্বর ২০২৬    জাতীয়

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে আগামীকাল মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্কের আনতালিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে জলবায়ু অর্থায়ন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে…
 ৯ নভেম্বর ২০২৬    জাতীয়

ওসমান হাদিকে স্মরণ করে কান্নায় ভেঙে পড়লেন ইনকিলাব মঞ্চের জাবের!

ওসমান হাদিকে স্মরণ করে কান্নায় ভেঙে পড়লেন ইনকিলাব মঞ্চের জাবের!
চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মেহফিল-এ-ইনকিলাব’-এ বক্তব্য দিতে গিয়ে শরীফ ওসমান হাদিকে স্মরণ করে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন সংগঠনটির আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। তাঁর…
 ৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স
দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ভারতে অবস্থান করছেন তিনি। এবার নতুন বাংলাদেশি…
 ৯ নভেম্বর ২০২৬    জাতীয়

নেতানিয়াহুকে নতুন সরকারে রাখতে চান আইজেনকট, দিলেন চার শর্ত!

নেতানিয়াহুকে নতুন সরকারে রাখতে চান আইজেনকট, দিলেন চার শর্ত!
ইসরায়েলে নতুন সরকার গঠন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক সমীকরণ। বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকট সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর সম্ভাব্য জোটে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল…
 ৯ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

কপ-৩১ জলবায়ু সম্মেলন আজ শুরু, প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন চায় বাংলাদেশ!

কপ-৩১ জলবায়ু সম্মেলন আজ শুরু, প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন চায় বাংলাদেশ!
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ। অথচ এই সংকট তৈরিতে দেশের দায় সামান্য হলেও এর ক্ষয়ক্ষতি মোকাবিলায় ব্যয় করতে হচ্ছে বিপুল অর্থ।…
 ৯ নভেম্বর ২০২৬    জাতীয়

মালিবাগে সিআইডি-এসবি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ!

মালিবাগে সিআইডি-এসবি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ!
রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় ঘটে যাওয়া এ ঘটনায়…
 ৮ নভেম্বর ২০২৬    রাজধানী

তানজিন তিশার বিরুদ্ধে আরও এক মামলা, তদন্তের দায়িত্বে পিবিআই!

তানজিন তিশার বিরুদ্ধে আরও এক মামলা, তদন্তের দায়িত্বে পিবিআই!
জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে আইনি জটিলতা আরও বেড়েছে। ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরীর দায়ের করা মানহানির অভিযোগে তার বিরুদ্ধে নতুন একটি মামলা হয়েছে।…
 ৮ নভেম্বর ২০২৬    বিনোদন

কুড়িগ্রামে হেযবুত তওহীদের নারী সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রামে হেযবুত তওহীদের নারী সমাবেশ অনুষ্ঠিত
ধর্মান্ধ, কূপমন্ডকতা, বিকৃত ফতোয়াবাজি ও উগ্রবাদের বিরুদ্ধে সর্বস্তরের নারীদের নিয়ে সমাবেশ করেছে হেযবুত তওহীদ কুড়িগ্রাম জেলা শাখা নারী বিভাগ। রবিবার বার  (৮ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম…
 ৮ নভেম্বর ২০২৬    রংপুর