আব্দুল্লাহ তারেক রানা, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, সচেতনতার মাধ্যমে ডায়াবেটিস রোগ প্রতিরোধ এবং শরীরে এর ধরন নির্ণয় করে চিকিৎসাসেবা নিতে হবে। মানুষের শরীরে ডায়াবেটিসের ধরন নির্ধারণের পর সঠিক চিকিৎসা নিলে ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব।
শনিবার (১৪ নভেম্বর) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দুশ্চিন্তা এবং খাদ্যাভ্যাসের নানা রকম অনিয়ম থেকে এ রোগের উৎপত্তি হয়। তাই ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই।
সুনামগঞ্জে ডিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় অবৈধ বিড়ি জব্দ, গ্রেপ্তার ১

মাওনা ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির প্রধান উপদেষ্টা ও সাবেক অতিরিক্ত সচিব মাহমুদ হাসান মুকুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ ভূঁইয়া, শ্রীপুর পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির সরকার, শ্রীপুর উপজেলা প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সভাপতি ও সাংবাদিক আব্দুল মালেক, মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এবং পৌর বিএনপি নেতা শাহজাহান সজল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান কবীর। এতে মূল বিষয়বস্তু উপস্থাপন করেন মাওনা ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. অরুণ চন্দ্র বসাক।

















