প্রচ্ছদ    জাতীয়   শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে...

শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আহ্বান!

১৫ নভেম্বর ২০২৬ ০২:২৪ পিএম
বজ্রশক্তি ডেস্ক

নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে রাজনীতিতে যুক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দিয়েছেন তিনি। এ সময় শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বজায় রাখা, বৃক্ষরোপণ এবং পশুপাখিসহ সব প্রাণীর প্রতি সদয় আচরণ করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব পরামর্শ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ অধিবেশনের বিরতিকালে শিক্ষার্থীরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।

এদিন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪১ জন শিক্ষার্থী সংসদ ভবন পরিদর্শনে আসেন। তাঁদের সঙ্গে ছিলেন ছয়জন শিক্ষক ও অভিভাবক। এ ছাড়া দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী এবং ছয়জন শিক্ষক এ পরিদর্শনে অংশ নেন। একই কর্মসূচিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও দুজন শিক্ষকও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

‘এই কথা বলতে বলতে বুড়ো হয়ে গেলাম’, কুমিল্লা বিভাগ না হওয়ায় হতাশ এমপি!

‘এই কথা বলতে বলতে বুড়ো হয়ে গেলাম’, কুমিল্লা বিভাগ না হওয়ায় হতাশ এমপি!

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তিনটি বিষয়ে বিশেষ পরামর্শ দেন। প্রথমত, নিজেদের বাড়ি, শহর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন।

দ্বিতীয়ত, বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্ষাকালে নিজের কিংবা পরিবারের কোনো সদস্যের জন্মদিন উপলক্ষে অন্তত একটি করে গাছ লাগানো যেতে পারে। এর মাধ্যমে পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

তৃতীয়ত, পশুপাখিসহ সব ধরনের প্রাণীর প্রতি সদয় ও মানবিক আচরণ করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। প্রাণীদের প্রতি সহমর্মিতা ও দায়িত্বশীল আচরণকে মানবিক মূল্যবোধের অংশ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

এর আগে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন সম্পর্কে একটি সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। এ সময় তাঁরা সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন। পরে সংসদ ভবনের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

‘এই কথা বলতে বলতে বুড়ো হয়ে গেলাম’, কুমিল্লা বিভাগ না হওয়ায় হতাশ এমপি!

‘এই কথা বলতে বলতে বুড়ো হয়ে গেলাম’, কুমিল্লা বিভাগ না হওয়ায় হতাশ এমপি!
কুমিল্লাকে বিভাগ ও মেট্রোপলিটন নগরী ঘোষণার দাবি দীর্ঘদিনের। দেশে নতুন নতুন বিভাগ গঠিত হলেও এখনো পূরণ হয়নি কুমিল্লাবাসীর সেই প্রত্যাশা। এ নিয়ে জাতীয় সংসদে হতাশা…
 ১৫ নভেম্বর ২০২৬    জাতীয়

সুনামগঞ্জে ডিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় অবৈধ বিড়ি জব্দ, গ্রেপ্তার ১

সুনামগঞ্জে ডিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় অবৈধ বিড়ি জব্দ, গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১ লাখ ৬৮ হাজার শলাকা অবৈধ ভারতীয় বিড়ি জব্দ করা হয়েছে। জব্দ করা…
 ১৫ নভেম্বর ২০২৬    সারাদেশ

সরকারি খরচে মালয়েশিয়া যাবেন ১ হাজার ‘জুলাই যোদ্ধা’!

সরকারি খরচে মালয়েশিয়া যাবেন ১ হাজার ‘জুলাই যোদ্ধা’!
চলতি নভেম্বরের শেষ দিকে কর্মসংস্থানের উদ্দেশ্যে মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশের ১০ হাজার কর্মী। তাঁদের মধ্যে এক হাজার ‘জুলাই যোদ্ধার’ বিদেশযাত্রার সম্পূর্ণ ব্যয় বহন করবে সরকার। একই…
 ১৫ নভেম্বর ২০২৬    জাতীয়

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা!

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা!
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের একদল…
 ১৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

‘ভেঙে পড়ছে সৌদি আরব’, দাবি ডোনাল্ড ট্রাম্পের!

‘ভেঙে পড়ছে সৌদি আরব’, দাবি ডোনাল্ড ট্রাম্পের!
সৌদি আরবের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের প্রভাবে সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো চাপে…
 ১৫ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

বাংলাদেশের বিদায়ে টিকিটের দামে ধস, মাত্র ২০০ টাকায় দেখা যাবে ফাইনাল!

বাংলাদেশের বিদায়ে টিকিটের দামে ধস, মাত্র ২০০ টাকায় দেখা যাবে ফাইনাল!
সাফ চ্যাম্পিয়নশিপ থেকে স্বাগতিক বাংলাদেশের বিদায়ের পর ফাইনাল ম্যাচের টিকিটের দামে বড় ধরনের পতন ঘটেছে। যে টিকিটের দাম আগে ছিল ১ হাজার টাকা, সেটিই এখন…
 ১৫ নভেম্বর ২০২৬    খেলাধুলা

শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আহ্বান!

শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আহ্বান!
নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে রাজনীতিতে যুক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ…
 ১৫ নভেম্বর ২০২৬    জাতীয়

আওয়ামী লীগ নেতাদের ছাড়াতে ফোন করলে বিএনপি নেতাদেরও প্রতিহতের হুঁশিয়ারি যুবদল নেতা নয়নের!

আওয়ামী লীগ নেতাদের ছাড়াতে ফোন করলে বিএনপি নেতাদেরও প্রতিহতের হুঁশিয়ারি যুবদল নেতা নয়নের!
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে আটকের পর তাঁকে ছাড়িয়ে নিতে বিএনপির কোনো নেতা ফোন করলে তাঁকেও আওয়ামী লীগের আশ্রয়দাতা হিসেবে বিবেচনা করা হবে বলে…
 ১৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

কাউনিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কাউনিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় সাইফুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে…
 ১৫ নভেম্বর ২০২৬    রংপুর

গোপালগঞ্জ আওয়ামী লীগের তীর্থভূমি, এখানকার মানুষ দলটিকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন

গোপালগঞ্জ আওয়ামী লীগের তীর্থভূমি, এখানকার মানুষ দলটিকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন
গোপালগঞ্জে আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব ও স্থানীয় মানুষের দলটির প্রতি আবেগের কথা তুলে ধরে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, গোপালগঞ্জ আওয়ামী…
 ১৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

‘হাসিনা তুই দেশে আয়, দেখি তোরে কে বাঁচায়’, যুবদল নেতা নয়নের নতুন স্লোগান!

‘হাসিনা তুই দেশে আয়, দেখি তোরে কে বাঁচায়’, যুবদল নেতা নয়নের নতুন স্লোগান!
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এ নিয়ে প্রতিবাদ কর্মসূচি ও বিক্ষোভ মিছিল…
 ১৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

অপু-বুবলী নন, অন্য এক তরুণীকেই বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান!

অপু-বুবলী নন, অন্য এক তরুণীকেই বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান!
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে সম্পর্কের কারণে বহুবার আলোচনায় এসেছেন তিনি।…
 ১৫ নভেম্বর ২০২৬    বিনোদন

গোপালগঞ্জে আ.লীগের নেতাকর্মীদের মিছিল, ভাঙচুর ও টায়ারে আগুন

গোপালগঞ্জে আ.লীগের নেতাকর্মীদের মিছিল, ভাঙচুর ও টায়ারে আগুন
গোপালগঞ্জ জেলা শহরে ক্ষমতাচ্যুত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিলকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুরে শহরের…
 ১৫ নভেম্বর ২০২৬    ঢাকা

চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ
সিয়াম রহমান, ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করার প্রস্তুতি চলছে। সবকিছু পরিকল্পনা…
 ১৫ নভেম্বর ২০২৬    রাজশাহী

সামান্তা শারমিনকে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি, নিষিদ্ধ ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে অভিযোগ!

সামান্তা শারমিনকে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি, নিষিদ্ধ ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে অভিযোগ!
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা সাবেক যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনকে ফোনে হত্যার হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে। তাঁর দাবি, বরগুনা…
 ১৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত