১৩০ বছর বয়সে পবিত্র হজ পালন করে আলোচনায় আসা আলজেরিয়ার প্রবীণ নারী হাজ্জা সারহুদা সিতিতি আর নেই। প্রচলিত জন্মসন অনুযায়ী, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১৩২ বছর। দীর্ঘ জীবন, বিশাল পরিবার এবং জীবনের শেষ পর্যায়ে পবিত্র হজ পালনের কারণে তিনি আলজেরিয়াজুড়ে পরিচিতি পেয়েছিলেন। তাঁর মৃত্যুর খবর প্রকাশ করেছে সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া।
সারহুদার জন্ম ১৮৯৪ সালে আলজেরিয়ার গালমা প্রদেশের শিনিউ এলাকায়। পরবর্তী সময়ে তিনি দেশটির তেবেসা শহরে বসবাস করতেন। দীর্ঘ জীবনে তিনি দেশের ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রত্যক্ষ করেছেন। ফরাসি ঔপনিবেশিক শাসন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীনতা-পরবর্তী সময়ের বিভিন্ন অধ্যায়ের সাক্ষী ছিলেন তিনি।
মাত্র ২০ বছর বয়সে বিয়ে করেন সারহুদা। তাঁর ১৫ জন সন্তান ছিল। জীবনের দীর্ঘ সময় সন্তান, নাতি-নাতনি ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কাটিয়েছেন তিনি। বিশাল পরিবার নিয়ে তাঁর জীবনযাপন তাঁকে স্থানীয়ভাবে পরিচিত করে তোলে।
‘বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে’, সীমান্তে অনুপ্রবেশ নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য!

তবে জীবনের শেষ দিকে এসে পবিত্র হজ পালন তাঁকে নতুন করে আলোচনায় নিয়ে আসে। ২০২৪ সালের জুনে ১৩০ বছর বয়সে সৌদি আরবে গিয়ে হজ পালন করেন সারহুদা। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করে পবিত্র হজ আদায়ের সেই ঘটনা বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়। এর আগে তিনি দুইবার ওমরাহ পালন করেছিলেন বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
১৮৯৪ সালের জন্মসন অনুযায়ী, সারহুদার জীবনকাল বিস্তৃত ছিল তিন শতাব্দীর সন্ধিক্ষণজুড়ে। আলজেরিয়ার ঔপনিবেশিক শাসন, স্বাধীনতা অর্জন এবং পরবর্তী রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের দীর্ঘ ইতিহাস তাঁর জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে।
তাঁর মৃত্যুতে আলজেরিয়ায় শোকের পাশাপাশি তাঁর দীর্ঘ জীবন ও ধর্মীয় যাত্রা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে জীবনের শেষ প্রান্তে এসে পবিত্র হজ পালন তাঁর জীবনকাহিনিকে মানুষের কাছে আরও স্মরণীয় করে তুলেছে।

















