মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি এমদাদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার নিপা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কে এম আসাদুজ্জামান, মহেশপুর থানার ওসি (তদন্ত) এনায়েত আলী খন্দকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, নার্গিস সুলতানা দিপা, মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবর আলীসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা।
ছোট ভাইয়ের মৃ’ত্যুর শো’কে প্রা’ণ গে’ল বড় ভাইয়ের!

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন ও প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

















