প্রচ্ছদ    রংপুর   প্রয়াত বীর মুক্তিযোদ্ধার নামে কটুক্তির...

প্রয়াত বীর মুক্তিযোদ্ধার নামে কটুক্তির মামলার রায়ে ৭ দিনের দণ্ড, সাজা বৃদ্ধির দাবিতে সংবাদ সম্মেলন

৯ জুলাই ২০২৪ ০৫:৫০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

মো. মোস্তফা, পাটগ্রাম সংবাদদাতা, লালমনিরহাট:
লালমনিরহাটের পাটগ্রামে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম নাজু’র নামে সমাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি ও মানহানির ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ৭ দিনের দণ্ডের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করে সাজা বৃদ্ধির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১১ টায় পাটগ্রামের তাহেরা বিদ্যাপীঠ হলরুমে উক্ত সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

পাটগ্রাম উপজেলার স্ব-ঘোষিত ‘মুক্তিযোদ্ধা গবেষক’ দাবিদার উপজেলার রসুলগঞ্জ গ্রামের মৃত তমিজ উদ্দিন আহমেদের ছেলে সায়েদুল ইসলাম মিঠুর বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন করেন প্রয়াত আনোয়ারুল ইসলাম নাজু’র পুত্র শোয়ায়েবুল ইসলাম সোয়েব।

লিখিত বক্তব্যে শোয়ায়েবুল ইসলাম সোয়েব বলেন, ২০২০ সালের ২০ জুলাই পাটগ্রাম উপজেলার স্ব-ঘোষিত ‘মুক্তিযোদ্ধা গবেষক’ দাবিদার সায়েদুল ইসলাম মিঠু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাটগ্রাম উপজেলা সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি অত্র উপজেলা আওয়ামী লীগের ২৮ বছরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আনোয়ারুল ইসলাম নাজু এর বিরুদ্ধে কটুক্তি ও মিথ্যা তথ্য প্রকাশ করেন। তার প্রতিবাদে ওই সময় উপজেলার সর্বস্তরেরজনগণ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। আমি ওই সময়ে এই ঘটনার প্রতিবাদে পাটগ্রাম থানায় লিখত অভিযোগ করি। পরবর্তীতে বাংলাদেশ পুলিশ এর সাইবার টিম প্রায় ২ বছর তদন্ত শেষে ঘটনাটি মিঠুর দাবিকৃত বক্তব্য মিথ্যা বলে লিখত তদন্ত প্রতিবেদন দাখিল করে এবং পাটগ্রাম থানায় রাষ্ট্রপক্ষ বাদী হয়ে সাইবার ট্রাইবুনাল (রংপুর) এ ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫(২) ও২৯ (১) ধারায় অভিযোগ গঠন করে একটি মামলা দায়ের করে। যায় মামলা  নম্বর সিটি কেস ১৩০/২২।

সোয়েব আরও বলেন, দীর্ঘ প্রায় দুই বছর ধরে মামলাটির সকল আইনি প্রক্রিয়া শেষ করে বিজ্ঞ সাইবার ট্রাইবুনাল (রংপুর) গত ৮ জুলাই খ্রী. তারিখে রায় প্রদান করেন। উক্ত রায়ে বিজ্ঞ আদালত আসামি সায়েদুল ইসলাম মিঠুরর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫(২) এবং ২৯(১) ধারায় গঠিত অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমানিত হাওয়ায় আসামিকে দোষী সাব্যস্তক্রমে ২৫ (২)২৯(১)ধারার প্রত্যেক ধারায় সাত দিন বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে একদিনের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করে।

আরও পড়ুন

পাটগ্রাম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান

পাটগ্রাম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান

এদিকে রায় ঘোষণা পর আসামী সায়েদুল ইসলাম মিঠুর হাতকড়া পড়িয়ে জেল হাজতে পাঠানো হয়। পরবর্তীতে আসামী সায়েদুল ইসলাম মিঠু আদালতে ৪২৬ ধারায় ৫০০০ টাকার অর্থদণ্ড প্রদান করে আগামী ৩০ দিনের মধ্যে উক্ত রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন শর্তে জামিন গ্রহণ করেন।

সন্দেহাতিতভাবে প্রমাণিত হাওয়া সত্ত্বেও মাত্র ৭ দিনের দণ্ড ও রায়ের বিরুদ্ধে আপিল এবং জামিন গ্রহণ করায় সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেন মুক্তিযোদ্ধা সন্তান শোয়ায়েবুল ইসলাম সোয়েব। তার জামিন বাতিলের দাবিও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ জাকির হোসেন, বিদ্যাপীঠের এর পরিচালক মণ্ডলির সদস্য বাবু রতন কুমার সাহা, মোঃ আহসান হাবীব স্বপন, অধ্যক্ষ মোঃ আহসান  উল হাবিব, বাংলাদেশ আওয়ামী লীগ পাটগ্রাম উপজেলা শাখার সহ-দফতর সম্পাদক ও সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম সাদ্দামসহ অত্র বিদ্যাপীঠের সহকারী শিক্ষক-শিক্ষিকাগণ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

পাটগ্রাম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান

পাটগ্রাম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:পাটগ্রাম বাজারের যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। রোববার (১ নভেম্বর) পাটগ্রাম বাজারে এ…
 ১ নভেম্বর ২০২৬    রংপুর

১২ শিক্ষক মিলে পাস করাতে পারলেন না কলেজের একমাত্র শিক্ষার্থীকে!

১২ শিক্ষক মিলে পাস করাতে পারলেন না কলেজের একমাত্র শিক্ষার্থীকে!
রংপুরের পীরগাছায় ১২ জন শিক্ষক থাকা সত্ত্বেও এইচএসসি পরীক্ষায় পাস করতে পারেননি কলেজের একমাত্র শিক্ষার্থী। কান্দির হাট স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার মানবিক বিভাগে অংশ…
 ১ নভেম্বর ২০২৬    রংপুর

ক্যানসারের খবরেই বদলে যায় সিদ্ধান্ত, ১৫ মিনিটেরও কম সময়ে বিয়ে করেন হিনা খান!

ক্যানসারের খবরেই বদলে যায় সিদ্ধান্ত, ১৫ মিনিটেরও কম সময়ে বিয়ে করেন হিনা খান!
দীর্ঘ ১৩-১৪ বছরের প্রেমের সম্পর্ক। অথচ বিয়ে নিয়ে কখনোই তেমন পরিকল্পনা ছিল না বলিউড অভিনেত্রী হিনা খান ও তার দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়ালের। কিন্তু তৃতীয়…
 ১ নভেম্বর ২০২৬    বিনোদন

বাবাকে হারিয়ে থেমেছিল পড়াশোনা, ৫২ বছর বয়সে এইচএসসি পাস শেফালীর!

বাবাকে হারিয়ে থেমেছিল পড়াশোনা, ৫২ বছর বয়সে এইচএসসি পাস শেফালীর!
ছোটবেলায় বাবাকে হারিয়ে সংসারের দায়িত্ব কাঁধে নিতে হয়েছিল। অভাবের কারণে মাঝপথেই থেমে যায় পড়াশোনা। এরপর বিয়ে, সংসার ও সন্তান লালন-পালন করতে গিয়ে নিজের স্বপ্নকে দূরে…
 ১ নভেম্বর ২০২৬    রংপুর

কালিয়াকৈরে ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

কালিয়াকৈরে ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ
কালিয়াকৈরে ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের জন্য মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতেআবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক…
 ১ নভেম্বর ২০২৬    ঢাকা

অভাবের সংসারে লড়াই, পুরো উপজেলায় একমাত্র জিপিএ–৫ পেলেন যমজ দুই বোন!

অভাবের সংসারে লড়াই, পুরো উপজেলায় একমাত্র জিপিএ–৫ পেলেন যমজ দুই বোন!
বাবার স্থায়ী কাজ নেই, সংসারে অভাব-অনটন, পড়াশোনার খরচ জোগাতেও ছিল নানা সংগ্রাম। এত প্রতিকূলতার মধ্যেও নিজেদের স্বপ্ন থেকে পিছিয়ে যায়নি কুড়িগ্রামের রাজারহাটের যমজ দুই বোন…
 ১ নভেম্বর ২০২৬    রংপুর

আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে এসআইয়ের ওপর শ্রমিকদের হামলা, মারধরের পর মোটরসাইকেলে আগুন

আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে এসআইয়ের ওপর শ্রমিকদের হামলা, মারধরের পর মোটরসাইকেলে আগুন
গাজীপুর সংবাদদাতা: শ্রমিকদের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়েছেন পুলিশ সদস্য এসআই শাখাওয়াত ইমতিয়াজ। এ সময় তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। রোববার (১…
 ১ নভেম্বর ২০২৬    ঢাকা

খালেদা জিয়া যে পত্রিকা জনসভায় তুলে ধরেছিলেন, তা ছিঁড়লেন রাশেদ: নাসীরুদ্দীন

খালেদা জিয়া যে পত্রিকা জনসভায় তুলে ধরেছিলেন, তা ছিঁড়লেন রাশেদ: নাসীরুদ্দীন
২০১১ সালে বিএনপির তৎকালীন চেয়ারপারসন খালেদা জিয়া জনসভায় যে ‘আমার দেশ’ পত্রিকার খবর তুলে ধরেছিলেন, সেই পত্রিকার কপি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান ছিঁড়েছেন বলে…
 ১ নভেম্বর ২০২৬    নির্বাচিত

শ্রমিক অসন্তোষে শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল, জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী!

শ্রমিক অসন্তোষে শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল, জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী!
পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ ও বিভিন্ন কারখানায় চলমান অসন্তোষের প্রেক্ষাপটে পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি উদ্যোগ নিয়েছে সরকার। শ্রমিকদের আন্দোলনের মধ্যে সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল…
 ১ নভেম্বর ২০২৬    জাতীয়

হাইকোর্টে জামিন পেলেন জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান!

হাইকোর্টে জামিন পেলেন জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান!
বিমানবন্দরে সরকারি কাজে বাধা, বিশৃঙ্খলা সৃষ্টি ও নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর…
 ১ নভেম্বর ২০২৬    নির্বাচিত

শ্রমিক বিক্ষোভে বন্ধ তিন মেট্রোরেল স্টেশন চালু, স্বাভাবিক ট্রেন চলাচল!

শ্রমিক বিক্ষোভে বন্ধ তিন মেট্রোরেল স্টেশন চালু, স্বাভাবিক ট্রেন চলাচল!
রাজধানীর মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় সাময়িকভাবে বন্ধ রাখা তিনটি মেট্রোরেল স্টেশন পুনরায় চালু করা হয়েছে। এর ফলে মেট্রোরেলের পুরো নেটওয়ার্ক এখন সচল রয়েছে…
 ১ নভেম্বর ২০২৬    রাজধানী

সন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজির!

সন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজির!
কক্সবাজারে সন্ধ্যার পর বিনা কারণে বাইরে ঘোরাফেরা করতে দেখা গেলে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আটক ও গ্রেপ্তার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি)…
 ১ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

‘আতঙ্কিত হবেন না’, গোলাম পরওয়ারকে ই-রিকশার নিবন্ধন নিয়ে প্রতিমন্ত্রীর বার্তা!

‘আতঙ্কিত হবেন না’, গোলাম পরওয়ারকে ই-রিকশার নিবন্ধন নিয়ে প্রতিমন্ত্রীর বার্তা!
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নামে থাকা ৭০০ ই-রিকশার মধ্যে পাঁচটির নিবন্ধন বৈধভাবে নেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন…
 ১ নভেম্বর ২০২৬    নির্বাচিত

খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় মসজিদের দায়িত্ব হারালেন খতিব!

খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় মসজিদের দায়িত্ব হারালেন খতিব!
জুমার খুতবায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলার অভিযোগে ময়মনসিংহের নান্দাইলের একটি মসজিদের খতিব মাওলানা মোজাহিদুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মসজিদ কমিটির এ…
 ১ নভেম্বর ২০২৬    ময়মনসিংহ

সৌরবিদ্যুতে আগামী গ্রীষ্মে কিছুটা কমবে লোডশেডিং, আশাবাদী বিদ্যুৎমন্ত্রী!

সৌরবিদ্যুতে আগামী গ্রীষ্মে কিছুটা কমবে লোডশেডিং, আশাবাদী বিদ্যুৎমন্ত্রী!
আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়িয়ে কিছুটা হলেও লোডশেডিং কমানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি জানিয়েছেন, সৌরবিদ্যুতের প্রসারে…
 ১ নভেম্বর ২০২৬    জাতীয়