প্রচ্ছদ    জাতীয়   সুজন হত্যার বিচারের দাবিতে রাজধানীতে...

সুজন হত্যার বিচারের দাবিতে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

৩ সেপ্টেম্বর ২০২২ ১০:১৪ পিএম
বজ্রশক্তি ডেস্ক

হেযবুত তওহীদের পাবনা কার্যালয়ে সদস্যদের উপর আকস্মিক হামলা চালিয়েছে একদল সশস্ত্র সন্ত্রাসী। গত ২৩ আগস্টের ঘটনায় সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে নিহত হন হেযবুত তওহীদের একজন কর্মী, আহত হন আরো দশজন। এই বর্বোরচিত হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ (৩ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকায় রাজধানীর উত্তরার রবীন্দ্র সরণিতে মানববন্ধনের আয়োজন করে ঢাকা মহানগর হেযবুত তওহীদ। মানববন্ধনটি রবীন্দ্র সরণি থেকে শুরু হয়ে হেযবুত তওহীদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে মানব সমাবেশে রূপ নেয়। সমাবেশে মূল বক্তব্য দেন হেযবুত তওহীদের এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম। 
হেযবুত তওহীদের সর্ব্বোচ্চ নেতা বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, হেযবুত তওহীদের মূলনীতি হলো মানবতার কল্যাণে নিজেদের সম্পদ ও জীবন উৎসর্গ করে কাজ করা, কোনো ধরনের অবৈধ অস্ত্রের সংস্পর্শে না যাওয়া এবং রাষ্ট্রের কোনো আইন ভঙ্গ না করা। শুরু থেকেই এ সকল নীতিতে আমরা অবিচল। কিন্তু এভাবে যদি আমাদের উপরে অন্যায় হামলা হতেই থাকে, আর যদি অপরাধীরা বিচারের আওতায় না আসে তবে বাংলাদেশকে এক সময় তারা সন্ত্রাসের জনপদে পরিণত করবে। চরম অরাজক পরিস্থিতি সৃষ্টি করে এ গোষ্ঠীটি অর্থহীন করে দেবে সমস্ত অর্জন, স্তব্ধ করে দেবে অগ্রগতির চাকা, ভূলুন্ঠিত হবে মানবতা ও মানবাধিকার। সীমাহীন ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার এই ৫০ বছর পরে সরকার নিশ্চয়ই সেটা হতে দেবেন না।, তিনি সমাবেশ থেকে পরবর্তী ঘোষণা করেন ১. আগামীকাল থেকে প্রত্যেক জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান। ২. প্রত্যেক উপজেলায় প্রতিবাদ সমাবেশ ৩. প্রত্যেক এলাকায় গণসংযোগ। ৪. ১৫ সেপ্টম্বর ( শুক্রবার)  প্রত্যেক জামে মসজিদে মিলাদ মাহফিল।
মানববন্ধনের বক্তব্য রাখেন ঢাকা মহানগর হেযবুত তওহীদের সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের যগ্ম মহাসচিব এস এম শামসুল হুদা। তারা ন্যাক্করজনক এ হামলায় জড়িত সবাইকে গ্রেফতার ও বিচারের জোর দাবি জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক রুফায়দাহ পন্নী, স্বাস্থ্য সম্পাদক মাখদুমা পন্নী, প্রচার সম্পাদক শফিকুল আলম, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান, অনলাইন প্রচার সম্পাদক মোখলেসুর রহমান, সহ-সাহিত্য সম্পাদক আসাদ আলি। মানববন্ধন ও সমাবেশ পরিচালনা করেন ঢাকা মহানগর হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক ফরিদউদ্দিন রব্বানি।

মানববন্ধনে স্বাগত বক্তব্যে গাজীপুর ও উত্তরা অঞ্চলের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এখানে সরকার আছে, আইন-শৃঙ্খলা বাহিনী আছে, সংবিধানে সুস্পষ্টভাবে নাগরিক অধিকার, মানবাধিকারের ধারাগুলো লিপিবদ্ধ আছে। প্রতিটি মানুষের কথা বলার, সংগঠন করার মৌলিক অধিকার সেখানে দেওয়া হয়েছে। অথচ হেযবুত তওহীদকে বারবার এ অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, বারবার আক্রান্ত হয়েও আমরা বিচার পাচ্ছি না। তারই পরিপ্রেক্ষিতে আমরা আজ সুজন হত্যার বিচারের দাবি নিয়ে এখানে একত্রিত হয়েছি।’
হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব এস এম শামসুল হুদা বলেন, হেযবুত তওহীদ জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মব্যবসার বিরুদ্ধে কাজ করছে বিধায় একদল সন্ত্রাসী তাদের টার্গেট করে বারবার হামলা করছে। দেশের মানবাধিকার সংস্থাগুলো এসব ব্যাপারে তেমন কোন তৎপরতা দেখা যায় না। তাদেরকে সবকিছুর উর্ধ্বে গিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলতে হবে, সুজনের হত্যাকারীদের বিরুদ্ধে কথা বলতে হবে। তিনি এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘যারা যারা এ হামলা চালিয়েছে এবং যারা পেছন থেকে ইন্ধন যুগিয়েছে তাদের রাজনৈতিক পরিচয় ও ধর্মীয় সামাজিক পরিচয় যাই হোক না কেন, তারা সন্ত্রাসী। কাজেই তাদেরকে বিচারের মুখোমুখী করতে হবে।’
ঢাকা মহানগর হেযবুত তওহীদের সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ বলেন, ‘আমাদের দাবী, হেযবুত তওহীদের পাবনা কার্যালয়ে হামলা করে যারা নির্দোষ নিরপরাধ সদস্যদেরকে খুন করেছে, তাদের সবাইকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। সেই সঙ্গে পূর্ববর্তী সকল হত্যাকাণ্ডের বিচার করা হোক। এমন দৃষ্টান্ত স্থাপন করা হোক যেন বাংলাদেশে কেউ আর জঙ্গিবাদের বিস্তার ঘটাতে না পারে, কেউ আর সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বা গুজব রটিয়ে মানুষের জানমালের ক্ষতিসাধন করার দুঃসাহস না দেখাতে পারে।’
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করা নেতাকর্মীরা সুজন হত্যাকাণ্ডের বিচার দ্রুত আইনে করার দাবি জানান। তারা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে থাকে। হাজার হাজার মানুষের অংশগ্রহনে এ মানববন্ধন দীর্ঘ এক কিলোমিটার লম্বা হয়। দীর্ঘ মানববন্ধনের কারণে উত্তরা এলাকায় দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। তাই পুলিশের অনুরোধে মানববন্ধনের সময় সংক্ষিপ্ত করে নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সমবেত হয়। 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ধস্তাধস্তির ঘটনায় শিক্ষক দম্পতিকে বদলি দুই প্রান্তের দুই বিদ্যালয়ে!

ধস্তাধস্তির ঘটনায় শিক্ষক দম্পতিকে বদলি দুই প্রান্তের দুই বিদ্যালয়ে!
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে ধস্তাধস্তির ঘটনায় শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তের দুটি বিদ্যালয়ে বদলি করা হয়েছে। এর আগে সহকারী শিক্ষক আছমা খাতুনকে…
 ১৮ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি!

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি!
গাজীপুর প্রতিনিধি:  গাজীপুরের শ্রীপুরে সংবাদ প্রকাশের জেরে হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে নিজের বিরুদ্ধে দায়ের করা একটি ফৌজদারি মামলার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন দৈনিক আমার…
 ১৮ অক্টোবর ২০২৬    ঢাকা

জুলাই সনদ ছাড়া রাষ্ট্র চালানো ফিটনেসবিহীন গাড়িতে ওঠার মতো: হাসনাত

জুলাই সনদ ছাড়া রাষ্ট্র চালানো ফিটনেসবিহীন গাড়িতে ওঠার মতো: হাসনাত
জুলাই সনদ ছাড়া রাষ্ট্র পরিচালনাকে ফিটনেসবিহীন গাড়িতে ওঠার সঙ্গে তুলনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন,…
 ১৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

শর্ত মানলেই সাত দিনের মধ্যে খুলবে হরমুজ প্রণালি: আরাগচি

শর্ত মানলেই সাত দিনের মধ্যে খুলবে হরমুজ প্রণালি: আরাগচি
যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে নিলে ছয় দিনের মধ্যেই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে দেওয়া সাত…
 ১৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

তিন বছরের অপেক্ষার অবসান, যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী!

তিন বছরের অপেক্ষার অবসান, যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী!
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাওয়ার খবর সামনে এসেছে। দীর্ঘ তিন বছরের অপেক্ষার পর দেশটিতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ তৈরি হয়েছে তার। তবে গ্রিন…
 ১৮ অক্টোবর ২০২৬    বিনোদন

মা ইলিশ সংরক্ষণে ৩৮ জেলার ১১১ এমপিকে মন্ত্রীর নির্দেশনা!

মা ইলিশ সংরক্ষণে ৩৮ জেলার ১১১ এমপিকে মন্ত্রীর নির্দেশনা!
মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করা এবং জনসচেতনতা বাড়াতে ৩৮ জেলার ১১১ জন সংসদ সদস্যকে ডিও লেটার দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানের!

বাংলাদেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানের!
বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে প্রাথমিকভাবে ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন জাপানি বিনিয়োগকারীরা। এ প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হলে দ্রুত…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক, মিলল আর্থিক সহায়তার আশ্বাস!

বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক, মিলল আর্থিক সহায়তার আশ্বাস!
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালসহ চার সহ-সভাপতি। ঘণ্টাব্যাপী আলোচনায় বাংলাদেশের ফুটবলের…
 ১৮ অক্টোবর ২০২৬    খেলাধুলা

মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু!

মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু!
ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে একটি এয়ার অ্যাম্বুলেন্স। পরে উড়োজাহাজে থাকা…
 ১৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট লাগানোর নির্দেশ, সময়সীমা ১৫ নভেম্বর!

মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট লাগানোর নির্দেশ, সময়সীমা ১৫ নভেম্বর!
সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারী মোটরসাইকেল শনাক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বরসংবলিত প্লেট লাগাতে হবে। বাংলাদেশ সড়ক…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি!

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি!
ভাষাশহীদদের স্মরণে আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৭ শুরু হবে আগামী ৭ জানুয়ারি। মাসব্যাপী এ বইমেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। রোববার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

‘কখনো কল্পনাও করিনি এত টাকা উপার্জন করব’: সোনালি কুলকার্নি

‘কখনো কল্পনাও করিনি এত টাকা উপার্জন করব’: সোনালি কুলকার্নি
বলিউড অভিনেত্রী সোনালি কুলকার্নি জানিয়েছেন, সাধারণ পরিবার থেকে উঠে এসে অভিনয়ের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করবেন, তা কখনো কল্পনাও করেননি তিনি। শৈশবে সংসারের খরচ মেটাতে…
 ১৮ অক্টোবর ২০২৬    বিনোদন

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ের নির্দেশ স্থগিত!

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ের নির্দেশ স্থগিত!
ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে পাঁচ করবর্ষের বকেয়া ৬৬৬ কোটি টাকার বেশি কর দ্রুত আদায়ের বিষয়ে হাইকোর্টের নির্দেশের একটি অংশ স্থগিত করেছেন সুপ্রিম…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

সৌদি রাষ্ট্রদূতকে তলব, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল সরকার!

সৌদি রাষ্ট্রদূতকে তলব, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল সরকার!
সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৮ অক্টোবর) রাষ্ট্রদূতকে তলব করে মৃত্যুদণ্ড কার্যকরের কারণ ও এ-সংক্রান্ত…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

নারী অধিকার রক্ষায় ধর্মান্ধতা ও কুসংস্কারের বিরুদ্ধে বড়াইগ্রামে নারী সমাবেশ অনুষ্ঠিত

নারী অধিকার রক্ষায় ধর্মান্ধতা ও কুসংস্কারের বিরুদ্ধে বড়াইগ্রামে নারী সমাবেশ অনুষ্ঠিত
ধর্মের নামে গোঁড়ামি, কুসংস্কার ও ধর্মব্যবসার বিরুদ্ধে নারীদের সচেতন করতে নাটোরের বড়াইগ্রামে অনুষ্ঠিত হলো এক নারী সমাবেশ। অরাজনৈতিক আন্দোলন ‘হেযবুত তওহীদ’-এর আয়োজনে আজ দুপুরে নাটোরের…
 ১৮ অক্টোবর ২০২৬    রাজশাহী