প্রচ্ছদ    খেলাধুলা   ‘ভারত পরীক্ষা’ জয় করে ইংল্যান্ডকেও...

‘ভারত পরীক্ষা’ জয় করে ইংল্যান্ডকেও হারানোর বিশ্বাস পাচ্ছেন হাবিবুল বাশার

২৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:২০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

খেলারপত্র ডেস্ক:
সীমিত ওভারের ক্রিকেটের দুই সংস্করণের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আগ্রাসী ক্রিকেটকে তারা নিয়ে গেছে নতুন উচ্চতায়। তবে ভারতীয় দলও তো কম শক্তিশালী নয়! বিশেষ করে, উপমহাদেশের কন্ডিশনে ভারতকে পিছিয়ে রাখা যায় না কোনো দলের চেয়েই। সেই ভারতের বিপক্ষেই কিছু দিন আগে সিরিজ জয়ের কথা মনে করিয়ে দিয়ে জাতীয় নির্বাচক হাবিবুল বাশার বললেন, ইংল্যান্ডের বিপক্ষেও সিরিজ জয় খুবই সম্ভব। 
টেস্ট খেলুড়ে দুটি দেশের বিপক্ষে কখনও ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ- অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ২০১১ সালের এপ্রিলের পর অস্ট্রেলিয়ার সঙ্গে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পারেনি বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজটি ছিল ২০১৬ সালের অক্টোবরে। ইংলিশরা সেই সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে। 
২০১৪ সালের নভেম্বর থেকে এখনও পর্যন্ত দেশের মাঠে ওই একটি ওয়ানডে সিরিজই হেরেছে বাংলাদেশ। এবার সামনে আবার সেই ইংল্যান্ড। আগামী বুধবার শুরু ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। 
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দল এখন প্রস্তুতি নিচ্ছে এই সিরিজের জন্য। শুক্রবার বিকেলে প্রস্তুতির ফাঁকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হাবিবুল বাশার বললেন, ওয়ানডেতে সাফল্যের ধারা এই সিরিজেও অব্যাহত থাকবে বলে আশা তার। 
“এই ইংল্যান্ড দল অসাধারণ ক্রিকেট খেলছে। ২০০২-০৩ থেকে ২০০৭-০৮ পর্যন্ত অস্ট্রেলিয়া যেভাবে খেলেছে, এই ইংল্যান্ড সেরকমই খেলছে, সব সংস্করণেই। তাদেরকে হারানো সহজ নয়। তবে আমরা কিন্তু বড় বড় দলকে হারাচ্ছি! শুধু বাংলাদেশেই নয়, দক্ষিণ আফ্রিকায় গিয়ে তাদের হারিয়েছি। দক্ষিণ আফ্রিকাকে তাদের কন্ডিশনে হারানো খুবই কঠিন। আমরা ৫০ ওভারের ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করছি, সবার সঙ্গেই। আশা তাই আছে (এই সিরিজ জয়ের)।” 
“ভারতও কিন্তু অনেক শক্তিশালী দল নিয়ে এসেছিল। তাদেরকেও তো হারালাম। ইংল্যান্ডকে হারানো যাবে না, এমন কোনো কথা নেই। আন্তর্জাতিক ক্রিকেটে সহজ বলে কোনো দল নেই। ইংল্যান্ডও ভালো দল। কিন্তু আমরা যে ধারাবাহিকতায় খেলছি, সেটা রাখতে পারলে সিরিজ জয়ের ভালো সম্ভাবনা থাকবে।”
গত ডিসেম্বরে রোহিত শর্মার ভারতকে ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ। ভারতের বিপক্ষে বাংলাদেশের যা ছিল টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ জয়। এই কন্ডিশনে অভ্যস্ত ভারতকে হারাতে পারলে ইংল্যান্ডকে না হারানোর কারণ দেখছেন না হাবিবুল। সাবেক এই অধিনায়কের মতে, নিজেদের স্বাভাবিক খেলা দিয়েই ইংলিশদের হারানো সম্ভব। 
“ভারতও কিন্তু আমাদের সবচেয়ে বড় পরীক্ষা ছিল, উপমহাদেশের কন্ডিশন অনুযায়ী। আমি কোনো দলকেই খুব বেশি এগিয়ে রাখব না, আবার পিছিয়ে রাখব না। ইংল্যান্ড অবশ্যই ভিন্ন ধারার ক্রিকেট খেলছে, তিন সংস্করণেই। সফলও হচ্ছে। তবে অন্য দল যেমন ভারত, দক্ষিণ আফ্রিকা- সবাই ভালো দল। জিততে হলে আমাদেরকে ভালো খেলেই জিততে হবে। এমন না যে ইংল্যান্ড দলে আমাদের ভিন্ন কিছু করতে হবে। আমরা যা ভালো করছি, সেটাই যদি ধারাবাহিকভাবে করতে পারি, তাহলে আমার মনে হয় না আলাদা কিছু করতে হবে।”
ওয়ানডেতে বাংলাদেশ জয়রথে থাকলেও এই সিরিজ থেকে একটি নতুন অধ্যায়ের শুরু হবে। পুরনো দায়িত্বে নতুন করে ফেরা প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহের এই মেয়াদের প্রথম সিরিজ এটিই। নতুন দায়িত্বে এসে অনেক কোচই অনেক সময় বাড়তি কিছু করা বা নতুন ধারণার প্রয়োগ করার চেষ্টা করেন। তাতে চলে আসা প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা থাকে। তবে হাথুরুসিংহেকে নিয়ে তেমন কোনো শঙ্কা নেই বলেই ধারণা হাবিবুলের। 
“আমার কাছে মনে হয় না (বাড়তি কিছু করবেন কোচ)… কোচ, ক্রিকেটার ওরা সবাই পেশাদার। চান্দিকা কিন্তু বাংলাদেশ সম্পর্কে জানে। অন্য কেউ এলে একদম নতুন করে শুরু করতে হতো। চান্দিকা সেদিক থেকে এক ধাপ এগিয়ে আছে। সে দলটা সম্পর্কে জানে। সংস্কৃতি তার জানা। পরিবেশ চেনা। সেদিক থেকে ওর জন্য সময়টা স্বাভাবিকভাবেই অন্যদের থেকে একটু কম লাগবে।” 
“আর ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, বিষয়টা মূলত ক্রিকেটারদের। তারা কেমন পারফর্ম করছে সেটা গুরুত্বপূর্ণ। কোচ যতদূর পারে, সাহায্য করার চেষ্টা করছে। ভালো কিছুই হতে পারে। এটা নিয়ে চিন্তার কিছু নেই। সবাই সবার কাজটা বোঝে, ক্রিকেটারা বোঝে, কোচও বোঝেন।” 
সিরিজ শুরুর আগে আলোচনায় আছে উইকেটও। মিরপুরে এবার বিপিএলে বেশ ভালো ব্যাটিং উইকেট দেখা গেছে। তবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ভিন্ন কিছু দেখা যাওয়ার ইঙ্গিত মিলল হাবিবুলের কথায়। প্রতিপক্ষ বুঝেই উইকেট ঠিক করার পক্ষপাতী তিনি। যদিও এই বাংলাদেশ দলের জন্য উইকেটের সহায়তা খুব একটা প্রয়োজন নেই বলেও বিশ্বাস তার। 
“আমরা সবাই মিলেই আলোচনা করি (উইকেট নিয়ে)। কোন দলের সঙ্গে হবে, সেটার ওপর নির্ভর করে উইকেট কেমন হবে। ভারতের সঙ্গে যেমন উইকেটে খেলেছি, ইংল্যান্ডের সঙ্গে একই উইকেটে নাও খেলতে পারি। বিপিএলে আমরা ভালো উইকেট পেয়েছি। মিরপুরে টিপিক্যাল উইকেট যেমন থাকে, তেমন ছিল না।” 
“তবে আমার মনে হয় না, উইকেটের খুব বেশি সাহায্য নিতে হবে। আমরা কিন্তু বাইরে গিয়েও জিতে এসেছি। সেখানে আমাদের প্রেসক্রিপশন নিয়ে উইকেট বানানো হয়নি। এমন নয় যে আমাদের জিততে হলে ওইরকম উইকেটই বানাতে হবে। আমাদের স্কোয়াডে সবকিছু আছে। ৪ জন পেসার আছে, ৩ জন স্পিনার আছে। যেটা ম্যানেজমেন্টের মনে হয়, প্রতিপক্ষ বুঝে অবশ্যই সেভাবে কৌশল ঠিক হবে। সবাই তা-ই করে। সেভাবেই করা হবে।”
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর