সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মো. আবু জাফরের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছে সরকার।
বৃহস্পতিবার (৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে চুক্তিভিত্তিক নিয়োজিত বিসিএস পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু জাফরকে তার পূর্বের চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে চলতি বছরের ১ মার্চ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে একই পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
আরও পড়ুন
ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

এই পুনঃচুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে পূর্বের চুক্তিপত্রের শর্তাবলি অপরিবর্তিত রেখে পুনরায় চুক্তিপত্র সম্পাদন করতে হবে বলেও এতে জানানো হয়।
















