প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   প্রকৃত ইসলাম ও একজন সত্যিকারের...

প্রকৃত ইসলাম ও একজন সত্যিকারের মো’মেন

২৫ মার্চ ২০২৬ ০৪:৩৯ পিএম
বজ্রশক্তি ডেস্ক

মাওলানা আব্দুর রহমান:
মুসলিম শব্দের অর্থ হলো আল্লাহর আদেশ-নির্দেশ, হুকুম-আহকাম তসলিম করে নেওয়া অর্থাৎ সাদরে গ্রহণ করে নেওয়া। আল্লাহর ইচ্ছার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করা, আল্লাহর অনুগত হওয়া। সহজ কথায়, আল্লাহর সামনে নিজের স্বাধীনতা ও ইচ্ছাকে স্বেচ্ছায় বিসর্জন দেওয়া। আর দ্বীন হলো আল্লাহর হুকুমভিত্তিক জীবনব্যবস্থা; যা প্রতিষ্ঠার ফলে সমাজে যে ফলাফলটা আসবে তার নাম ইসলাম অর্থাৎ শান্তি।

যে ব্যক্তি নিজের জীবনের যাবতীয় কাজ আল্লাহর হাতে সঁপে দেয়, সেই প্রকৃত মুসলমান। পক্ষান্তরে, যে ব্যক্তি নিজের খেয়ালখুশি মতো চলে কিংবা আল্লাহর পরিবর্তে অন্য কারো হাতে নিজের বিষয়ের ফয়সালা ছেড়ে দেয়, সে প্রকৃত অর্থে মুসলমান নয়।

আল্লাহর ওপর পূর্ণ সমর্পণের অর্থ হলো, তিনি তাঁর কিতাব এবং নবীর মাধ্যমে যে পথ ও বিধান পাঠিয়েছেন, তা কোনো প্রকার আপত্তি ছাড়াই পুরোপুরি গ্রহণ করা। জীবনের প্রতিটি ধাপে এবং প্রতিটি কাজে শুধুমাত্র পবিত্র কুরআন ও রসুল (সা.) এর আদর্শ অনুসরণ করাই একজন মুমিনের প্রধান কাজ।

আরও পড়ুন

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব

ইসলামের দর্শন ও সংস্কৃতিচর্চার যোগসূত্র

কারা প্রকৃত মুসলমান?
প্রকৃত মুসলমান সেই ব্যক্তি, যে প্রতিটি পদক্ষেপে আল্লাহর কিতাব ও রাসূলের হাদীসের কাছে সঠিক পথের সন্ধান জানতে চায়। সে সর্বদা নিজেকে প্রশ্ন করে, “আমার এখন কী করা উচিত আর কী করা উচিত নয়?” যখনই সে কোনো সঠিক নিয়ম বা বিধান খুঁজে পায়, তা কোনো দ্বিধা ছাড়াই মেনে নেয় এবং এর বিপরীত সব কিছুকে অস্বীকার করে।

এর উল্টো দিকে, যে ব্যক্তি নিজের মনের ইচ্ছা অনুযায়ী চলে কিংবা দুনিয়ার স্রোতে গা ভাসিয়ে দেয়, সে প্রকৃত মুসলমান হতে পারে না। যদি এমন কেউ কুরআন ও হাদীসের বিধান জানার পর বলে যে, তার বিবেক এটি গ্রহণ করছে না অথবা তার বাপ-দাদার কাল থেকে চলে আসা নিয়মের বাইরে সে যাবে না, তবে সে নিজেকে মুসলমান হিসেবে দাবি করলেও প্রকৃতপক্ষে মুসলমান নয়।

ইসলামের কিছু ভুল অনুশীলন
বর্তমানে ইসলামকে কেবল কিছু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ করে ফেলা হয়েছে। অনেকে মনে করেন কিছু নির্দিষ্ট ব্যক্তিগত ইবাদত পালন করাই বুঝি ইসলাম। ফলে মানুষের কর্মজীবন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে:

১. নির্দিষ্ট সময়ে একনিষ্ঠ হয়ে আল্লাহর ইবাদত করা।
২. জীবনের অন্যান্য ক্ষেত্রে আল্লাহর বিধানের তোয়াক্কা না করে শিরক, কুফরী ও হারামের পথে চলা।
অথচ সাহাবায়ে কেরাম তাদের পুরো সত্ত্বাকে আল্লাহর কাছে সঁপে দিয়েছিলেন। তাঁদের চিন্তা-চেতনা এবং কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে এক আল্লাহর আদেশ-নির্দেশ ও নিষেধের প্রাধান্য ছিল। পবিত্র কুরআনে এ বিষয়ে বলা হয়েছে:

“সৎকর্ম শুধু এই নয় যে, পূর্ব কিংবা পশ্চিমদিকে মুখ করবে, বরং বড় সৎকাজ হল, এই যে ঈমান আনবে আল্লাহর উপর, কিয়ামত দিবসের উপর, ফেরেশতাদের উপর এবং সমস্ত নবী রাসুলগণের উপর; আর সম্পদ ব্যয় করবে তাঁরই মহব্বতে আত্মীয়-স্বজন, এতিম-মিসকিন, মুসাফির, ভিক্ষুক ও মুক্তিকামী ক্রীতদাসদের জন্যে। আর যারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে এবং যারা কৃত প্রতিজ্ঞা সম্পাদনকারী এবং অভাবে, রোগে-শোকে ও যুদ্ধের সময় ধৈর্যধারণকারী, তারাই হলো সত্যাশ্রয়ী, আর তারাই পরহেজগার।” (সূরা বাকারাহ: ১৭৭)

হযরত আনাস (রা) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, মো’মেন হওয়ার আকাক্সক্ষা করা এবং মুমিনের মত অবয়ব বানিয়ে নিলেই ঈমান সৃষ্টি হয় না বরং ঈমান সেই সুদৃঢ় আকিদা যা হৃদয়ের মাঝে পূর্ণরূপে বদ্ধমূল হয়ে যায় এবং যাবতীয় কাজ তার সততার সাক্ষ্য বহন করে।

ইসলামে পরিপূর্ণ প্রবেশ

আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা নির্দেশ দিয়েছেন, “ওহে যারা ঈমান এনেছো পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ কর।” (সূরা বাকারাহ: ২০৮)

ইসলামে পরিপূর্ণ প্রবেশের অর্থ হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে এর বিধান মেনে চলা। ইসলামের কিছু বিধান মানা আর কিছু বর্জন করা যাবে না। ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে গ্রহণ করতে হবে। একজন মুমিনের মূল কথা হবে:

“নিশ্চয় আমার নামাজ, আমার ইবাদতসমূহ এবং আমার জীবন ও আমার মৃত্যু ঐ আল্লাহর জন্য যিনি বিশ্বজাহানের রব। তাঁর কোন শরীক বা অংশীদার নেই। এভাবেই আমি আদিষ্ট হয়েছি এবং আমি প্রথম আত্মসমর্পণকারী ও আনুগত্যশীল।” (সূরা আন-আম: ১৬২-১৬৩)

একজন সত্যিকারের মুসলমান এক মুহূর্তের জন্যও আল্লাহর আনুগত্যের বাইরে যান না। তিনি আমৃত্যু শিরকমুক্ত থাকেন এবং ইসলামের ওপর অবিচল থেকে মৃত্যুবরণ করতে সচেষ্ট থাকেন। আল্লাহ তায়ালা বলেন, “হে ঈমানদারগণ, আল্লাহকে যেমনভাবে ভয় করা দরকার ঠিক তেমনভাবে ভয় করো। আর তোমরা অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না।” (সূরা আলে ইমরান: ১০২)

মো’মেন ও কাফেরের পার্থক্য
আল্লাহর কাছে মানুষ দুই প্রকার। তিনি কোর’আনুল কারীম এ বলেছেন, তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন। অতঃপর তোমাদের মধ্যে কেউ কাফের ও কেউ মো’মেন।” (সুরা তাগাবুন: ২)

প্রকৃত মুসলিম হওয়ার জন্য কুফর ও ইসলাম সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। আল্লাহর হুকুম পালনে অস্বীকার করাই হলো ‘কুফর’। আর আল্লাহর হুকুম মেনে চলা এবং আল্লাহর দেওয়া পবিত্র কুরআনের বিপরীত যে কোনো নিয়ম বা আইনকে অস্বীকার করাই হলো মুমিনের বৈশিষ্ট্য। ইসলাম এবং কুফরের এই পার্থক্য কুরআন মাজিদে স্পষ্টভাবে উঠে এসেছে। আল্লাহ বলেন, “আল্লাহর দেওয়া বিধান অনুসারে যারা বিচার-ফয়সালা করে না, তারা কাফের” (সুরা মায়েদা: ৪৪)

অপরদিকে মুমিনের সঙ্গা দিতে গিয়ে আল্লাহ বলেছেন- “তারাই মো’মেন, যারা আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি ঈমান আনার পর আর সন্দেহ পোষণ করে না এবং আল্লাহর পথে প্রাণ ও ধন-সম্পদ দ্বারা জিহাদ করে। তারাই সত্যনিষ্ঠ।” (সুরা হুজরাত: ১৫)

লেখক: অনার্স (হাদিস), আরবী বিশ্ববিদ্যালয়, ঢাকা।
মোবাইল: ০১৯১০-৯৩১৪৩৪

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব
বর্তমান মুসলিম বিশ্বের এই করুণ পরিণতি কোনো নিয়তির নির্মম পরিহাস নয়, বরং তা আল্লাহর বিধান থেকে দূরে সরে যাওয়ারই অবশ্যম্ভাবী ফসল। আমরা নামের শেষে মুসলিম…
 ১৬ জুন ২০২৬    বিশেষ নিবন্ধ

পরীমনি-কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার

পরীমনি-কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার
চিত্রনায়িকা পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক…
 ১৬ জুন ২০২৬    জাতীয়

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্পের অনুমোদন

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্পের অনুমোদন
চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পসহ নতুন ও সংশোধিত পাঁচটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প…
 ১৬ জুন ২০২৬    জাতীয়

কুমিল্লায় ৬৭ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লায় ৬৭ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
কুমিল্লার সদর এলাকায় অভিযান চালিয়ে ৬৭ কেজি গাঁজাসহ কবরী আক্তার (৩২) নামের এক নারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। গত শনিবার (১৩ জুন) রাতে কোতয়ালী মডেল থানার…
 ১৪ জুন ২০২৬    চট্টগ্রাম

ইরান চুক্তি রোববারই স্বাক্ষর হবে দাবি ট্রাম্পের , নাকচ আইআরজিসির

ইরান চুক্তি রোববারই স্বাক্ষর হবে দাবি ট্রাম্পের , নাকচ আইআরজিসির
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচিত শান্তিচুক্তি রোববার (১৪ জুন) স্বাক্ষরিত হবে। তবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, সমঝোতা এখনো…
 ১৪ জুন ২০২৬    আন্তর্জাতিক

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ১ শিশু

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ১ শিশু
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় পাঁচ বছরের এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন…
 ১৪ জুন ২০২৬    চট্টগ্রাম

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক সাংবাদিকদের সমাজ পরিবর্তনের কারিগর হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, সমাজ…
 ১২ জুন ২০২৬    ঢাকা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পানের হাট দখল ও নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণও হয় বলে জানিয়েছেন…
 ১১ জুন ২০২৬    নির্বাচিত

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এমসি বাজার এলাকায় এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও লাইনম্যানদের ওপর হামলা, মারধর এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ…
 ১১ জুন ২০২৬    ঢাকা

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পণ্যবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে উপজেলার শ্রীরামদী…
 ১১ জুন ২০২৬    ঢাকা

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ
নদীবেষ্টিত জেলা বরিশালের চারদিক দিয়ে বয়ে চলেছে কীর্তনখোলা, পদ্মা ও মেঘনাসহ অসংখ্য নদী। এসব নদীর অব্যাহত ভাঙনে প্রতি বছর বদলে যাচ্ছে জেলার মানচিত্র। মাইলের পর…
 ১০ জুন ২০২৬    নির্বাচিত