প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   সঙ্কটের সুযোগে মুনাফা; এক জাতিগত...

সঙ্কটের সুযোগে মুনাফা; এক জাতিগত অসুখ

১৫ এপ্রিল ২০২৬ ০৯:৫৭ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ওবায়দুল হক বাদল:
আমরা বাঙালিরা আর কিছু শিখি বা না শিখি, “সিন্ডিকেট” নামের বিষয়টি যেন বেশ ভালোভাবেই আয়ত্ত করেছি। দেশের সঙ্কটকালীন পরিস্থিতিকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে মজুদ বাণিজ্য করা; এ যেন আমাদের এক অদ্ভুত দক্ষতা। মানুষের অসহায়ত্বকে কেন্দ্র করে কীভাবে অতিরিক্ত মুনাফা আদায় করা যায়, সে কৌশলে আমরা ক্রমেই পারদর্শী হয়ে উঠছি। দুঃখজনক হলেও সত্য, এটি এখন আর কেবল একটি শ্রেণির মধ্যে সীমাবদ্ধ নেই; ধনী-দরিদ্র নির্বিশেষে প্রায় সবার মধ্যেই এই প্রবণতা কমবেশি দেখা যায়। যেন এটি ধীরে ধীরে একটি জাতিগত স্বভাবে পরিণত হচ্ছে। যে যার অবস্থান থেকে সুযোগকে কাজে লাগাতে ব্যস্ত।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে। এমন এক সংকটময় সময়ে, একশ্রেণির ব্যবসায়ী জ্বালানি তেল মজুদের প্রতিযোগিতায় নেমেছে। গত ৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সারা দেশে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা প্রায় সাড়ে ৫ লাখ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, পেট্রোল পাম্পগুলোর সামনে মাইলের পর মাইল দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মোটরসাইকেল ও গাড়ির চালকদের। প্রতিদিন ২-৫ কর্মঘণ্টা পুড়ছে মানুষের।

এ দৃশ্য নতুন নয়। এর আগেও আমরা আলু, পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুদের ঘটনা দেখেছি। করোনা মহামারির সময় ঘটে যাওয়া নানা অনিয়ম ও সুযোগসন্ধানী আচরণ এখনো মানুষের স্মৃতিতে তাজা। প্রতি বছর রমজানকে কেন্দ্র করে বাজারে যে অস্থিরতা সৃষ্টি হয়, সেটিও যেন এক নিয়মিত চিত্রে পরিণত হয়েছে। স্বাস্থ্যসেবা খাতে এর প্রভাব ভয়াবহ রকমের।

আরও পড়ুন

কওমে লুত: এক অভিশপ্ত জাতির ইতিহাস –ওবায়দুল হক বাদল

কওমে লুত: এক অভিশপ্ত জাতির ইতিহাস –ওবায়দুল হক বাদল – Image 1

আর এই সিন্ডিকেট মানসিকতা কেবল বড় ব্যবসায়ীদের মধ্যেই সীমাবদ্ধ নয়; সমাজের প্রায় সব স্তরেই এর বিস্তার ঘটেছে। প্রত্যেকে নিজের অবস্থান থেকে সংকটকে সুযোগে পরিণত করতে চায়। অবরোধ, ধর্মঘট, হরতাল কিংবা কোনো দুর্যোগের সময় বড় যানবাহন বন্ধ হয়ে গেলে যাত্রীদের চাপ পড়ে ছোট যানবাহনের উপর। এই সময়ে রিকশা ও অটোরিকশার মতো ছোট বাহনের চালকদের বসে থাকতে হয় না, বরং তারা বাড়তি ট্রিপ পান। সাধারণত দিনে যেখানে ২০টি ট্রিপ হয়, সেখানে এমন পরিস্থিতিতে ৩০-৪০টি ট্রিপও হয়ে যায়। সেক্ষেত্রে মানবিক দিক বিবেচনায় ভাড়া কিছুটা কম রাখা সম্ভব হলেও বাস্তবে দেখা যায় উল্টো চিত্র। তারা যাত্রীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে ৫০ টাকার ভাড়া পারলে ১০০ টাকা করে দেন।

শুধু সংকটকালেই নয়, উৎসবের সময়ও এই প্রবণতা স্পষ্ট হয়ে ওঠে। ঈদ, পূঁজা-পার্বণ, বসন্ত, বৈশাখ কোনোকিছুই রেহাই পায়না আমাদের হাত থেকে। একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে কাফনের কাপড়ের গজের দাম বেড়ে কত হয়ে যাবে আল্লাহ মালুম!

অথচ আমরা কথায় কথায় বড়াই করে বলি এটা ৯২% মুসলমানের দেশ! এই কি তাহলে আমাদের মুসলমানের পরিচয়! মুসলমাদের চরিত্র কি এমন হবার কথা?

রসুল (সা.) ১৪০০ বছর আগে যে ইসলামের আদর্শ প্রচার করেছেন, সেই আদর্শ পেয়ে আরবের আইয়্যামে জাহেলিয়াতের মানুষও সোনার মানুষে পরিণত হয়েছিল। কিন্তু আমরা সেই আদর্শের অনুসারী দাবি করেও আমাদের এমন নৈতিক স্খলন কেন?

আমাদের ওয়াজ মাহফিলগুলোতে এত ওয়াজ হচ্ছে এত নসিয়ত হচ্ছে কিন্তু জাতি হিসেবে আমাদের নৈতিক অবক্ষয় যেন দিন দিন আরও প্রকট হয়ে উঠছে। এর কারণ কি? আমরা কি ইসলামের প্রকৃত আদর্শ ধারণ করি নাকি ইসলামের নামে নকল একটা পোশাকি ইসলামকে আকড়ে ধরে আছি? বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। ভাবার সময় হয়েছে।

এসব প্রশ্নের উত্তর খোঁজা জরুরি। সময় এসেছে নিজেদের ভেতরে তাকানোর, আত্মসমালোচনা করার। কারণ পরিবর্তন শুরু হতে পারে কেবল তখনই, যখন আমরা নিজেরাই আমাদের ভুলগুলো স্বীকার করতে প্রস্তুত হব। 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

২৪ বছর পর ভাইরাল নায়ক মান্নার সেই বক্তব্য, ‘আমি কোনো অশ্লীল দৃশ্যে অভিনয় করিনি’

২৪ বছর পর ভাইরাল নায়ক মান্নার সেই বক্তব্য, ‘আমি কোনো অশ্লীল দৃশ্যে অভিনয় করিনি’
২০০২ সালে মুক্তি পাওয়া ‘ফায়ার’ সিনেমা নিয়ে ২৪ বছর পর আবারও আলোচনায় ঢাকাই সিনেমার প্রয়াত চিত্রনায়ক মান্না। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তার একটি পুরোনো ভিডিও, যেখানে…
 ৭ অক্টোবর ২০২৬    বিনোদন

মেসির বিদায়ে বাংলাদেশের তারকাদের আবেগঘন পোস্ট!

মেসির বিদায়ে বাংলাদেশের তারকাদের আবেগঘন পোস্ট!
আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে এক গোল ও দুটি অ্যাসিস্ট করে বিদায়ী ম্যাচটিকে স্মরণীয় করে…
 ৭ অক্টোবর ২০২৬    বিনোদন

বিশ্বকাপ ফাইনালে কী হয়েছিল? এবার মুখ খুললেন মেসি!

বিশ্বকাপ ফাইনালে কী হয়েছিল? এবার মুখ খুললেন মেসি!
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি। বিদায়ী ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারানোর পর আবেগঘন বক্তব্যে নিজের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের নানা অধ্যায় তুলে ধরেন…
 ৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে নেতা বললেন ‘আলহামদুলিল্লাহ’!

বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে নেতা বললেন ‘আলহামদুলিল্লাহ’!
শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অসাংগঠনিক কর্মকাণ্ড, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ দলীয়…
 ৭ অক্টোবর ২০২৬    ঢাকা

ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ!

ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ!
ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ। এ লক্ষ্য অর্জনে বাণিজ্য ঘাটতি কমানো, তৈরি পোশাক, ওষুধ ও কৃষিপণ্যের রপ্তানি বাড়ানো…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়

ওসিকে হুমকি দেয়া সেই বিএনপি নেতা সাগর বহিষ্কার

ওসিকে হুমকি দেয়া সেই বিএনপি নেতা সাগর বহিষ্কার
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হুমকি দেওয়া এবং জুলাই বিপ্লবের এক শহীদের চাচাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে থানায় নিয়ে যাওয়ার অভিযোগে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক…
 ৭ অক্টোবর ২০২৬    ঢাকা

ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই, তৈরি হলো ভুয়া কাবিননামা!

ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই, তৈরি হলো ভুয়া কাবিননামা!
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক বিধবা নারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ছবি ও টিপসই নেওয়ার পর তার নামে ভুয়া কাবিননামা তৈরির অভিযোগ…
 ৭ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

মধ্যরাতে আগুনে পুড়ল ময়মনসিংহের ঐতিহ্যবাহী সিনেমা হল!

মধ্যরাতে আগুনে পুড়ল ময়মনসিংহের ঐতিহ্যবাহী সিনেমা হল!
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হলসহ অন্তত ২০টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার গভীর রাতে আগুনের সূত্রপাতের পর তা দ্রুত আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানে…
 ৭ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, আরও ৩৫ লাখকে টিকা দেওয়ার লক্ষ্য!

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, আরও ৩৫ লাখকে টিকা দেওয়ার লক্ষ্য!
সারা দেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেওয়া হয়েছে। এবার টিকাদান থেকে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে আগামী এক মাসে…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিতে সংবিধানে আসছে নতুন বিধান!

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিতে সংবিধানে আসছে নতুন বিধান!
জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারীদের আইনি ও সাংবিধানিক সুরক্ষা দিতে যাচ্ছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সংবিধানের তফসিলে সুনির্দিষ্টভাবে জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়

ভূমিকম্পে কেঁপে উঠল ভারত, দিল্লি-এনসিআরেও তীব্র কম্পন!

ভূমিকম্পে কেঁপে উঠল ভারত, দিল্লি-এনসিআরেও তীব্র কম্পন!
রাতের নীরবতা ভেঙে ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলা। মঙ্গলবার রাতে আঘাত হানা এই ভূমিকম্পের কম্পন দিল্লি-এনসিআরসহ উত্তর ভারতের বিভিন্ন এলাকাতেও অনুভূত…
 ৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বিদায়ী ম্যাচে মেসির হাতে উঠল হলুদ-লাল কার্ড!

বিদায়ী ম্যাচে মেসির হাতে উঠল হলুদ-লাল কার্ড!
আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচেও লিওনেল মেসিকে দেওয়া হলো হলুদ ও লাল কার্ড। তবে এগুলো কোনো শাস্তির কার্ড নয়; বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচ শেষে বিশেষ স্মারক…
 ৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

এক বাড়ির জন্য ৪১ লাখ টাকার সেতু!

এক বাড়ির জন্য ৪১ লাখ টাকার সেতু!
পটুয়াখালীর বাউফলে একটি বাড়ির সামনে মাত্র ১১ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণে ৪১ লাখ ৬৩ হাজার ৯৯৯ টাকা ব্যয় হয়েছে। সেতুটি নির্মাণের পর এর প্রয়োজনীয়তা, প্রকল্প…
 ৭ অক্টোবর ২০২৬    বরিশাল

তুরস্ক গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান!

তুরস্ক গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান!
আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন…
 ৭ অক্টোবর ২০২৬    নির্বাচিত

বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের প্রতিনিধি ফরিদা শহীদ

বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের প্রতিনিধি ফরিদা শহীদ
শিক্ষার অধিকার পরিস্থিতি পর্যালোচনায় আগামী ২৩ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ। সরকারের আমন্ত্রণে এ সফরে তিনি ৪ ডিসেম্বর পর্যন্ত…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়