প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   সমকামী সেজে আশ্রয় প্রার্থনা; নৈতিক...

সমকামী সেজে আশ্রয় প্রার্থনা; নৈতিক পতনের চূড়ান্ত রূপ

১৯ এপ্রিল ২০২৬ ১২:৪৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

সাবিকুন নাহার ইভা:
ইউরোপে পৌঁছাতে গিয়ে সাগরে ডুবে অসংখ্য অভিবাসীর মৃত্যুর দৃশ্য আমরা প্রায়ই দেখি। অভিবাসী বহনকারী নৌকা ডুবে ছোট্ট সিরীয় শিশু আইলান কুর্দির মৃত্যুর ছবি এখনও বিশ্ববাসীর মনে গভীর বেদনা জাগায়।

নানা কারণে মানুষ ইউরোপমুখী হয়। কেউ যুদ্ধবিধ্বস্ত দেশ ছেড়ে বাঁচার আশায় পাড়ি জমায়, কেউ রাজনৈতিক নিপীড়ন থেকে মুক্তি চায়। তৃতীয় বিশ্বের বহু মানুষের কাছে ইউরোপে বসবাস যেন এক স্বপ্নের নাম। কেউ উচ্চশিক্ষার জন্য গিয়ে থেকে যায়, কেউ বৈধ ভিসায় গিয়ে সুযোগ খোঁজে, আবার কেউ জীবিকার তাগিদে অনিশ্চিত পথে পা বাড়ায়, কেউ আবার উন্নত জীবনের স্বপ্নে ঝুঁকি নেয়।

ভিন্ন এক বাস্তবতা:
সাম্প্রতিক এক অনুসন্ধান সামনে এনেছে ভিন্ন এক চিত্র। বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে দেখা গেছে, যুক্তরাজ্যে আশ্রয় পাওয়ার জন্য নিজেদের “সমকামী”, “নাস্তিক” হিসেবে পরিচয় দিচ্ছে অনেক বাঙালিরা। দেশে ফিরলে তারা নির্যাতনের শিকার হবেন এমন দাবি করে কর্তৃপক্ষের কাছে আশ্রয় প্রার্থনা করছেন।

আরও পড়ুন

কওমে লুত: এক অভিশপ্ত জাতির ইতিহাস –ওবায়দুল হক বাদল

কওমে লুত: এক অভিশপ্ত জাতির ইতিহাস –ওবায়দুল হক বাদল – Image 1

অনুসন্ধান বলছে, কিছু অসাধু আইনজীবী ও ইমিগ্রেশন উপদেষ্টারা অভিবাসীদের এসব ভুয়া গল্প তৈরি করে দিচ্ছেন। বিশেষ করে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া শিক্ষার্থী, কর্মজীবী বা পর্যটকদের লক্ষ্য করে এই চক্র কাজ করছে। তাদের শেখানো হচ্ছে, কীভাবে নিজেদের “সমকামী”, “নাস্তিক” হিসেবে পরিচয় দিয়ে দাবি করতে হবে যে নিজ দেশে ফিরে গেলে তারা নির্যাতনের শিকার হবেন। শুধু গল্প বানানোই নয় সাজানো প্রমাণপত্র, নকল সমর্থনপত্র এমনকি চিকিৎসা সংক্রান্ত ভুয়া নথি তৈরির দিকনির্দেশনাও দেওয়া হচ্ছে টাকার বিনিময়ে।

অনুসন্ধানে উঠে এসেছে আরও উদ্বেগজনক তথ্য। কিছু ক্ষেত্রে আবেদনকারীদের মানসিক রোগের ভান করতে বলা হচ্ছে, এমনকি কেউ কেউ মিথ্যা এইচআইভি (ঐওঠ) পজিটিভ হওয়ার দাবিও করছেন, শুধু আশ্রয় আবেদনকে শক্তিশালী করতে। আরও ভয়াবহ বিষয় হলো, কিছু উপদেষ্টা দাবি করছেন, তারা প্রয়োজন হলে সাজানো “সমকামী সঙ্গী” পর্যন্ত জোগাড় করে দিতে পারেন, যাতে আবেদনটি বিশ্বাসযোগ্য মনে হয়। অথচ এসব আশ্রয় প্রার্থীদের কেউই সমকামী কিংবা নাস্তিক নয়।

নৈতিক প্রশ্ন:
জীবিকার তাগিদে মানুষ অনেক বড় ঝুঁকিও নেয়, এটি বাস্তবতা। কিন্তু প্রশ্ন হলো, একটু উন্নত জীবনের লোভে আত্মপরিচয়, বিশ্বাস, মূল্যবোধ সবকিছু বিসর্জন দিতে হবে?

পরিবারের জন্য মানুষ জীবন দিতেও প্রস্তুত থাকে, কিন্তু নিজের সম্মান, আত্মপরিচয় ও নৈতিক অবস্থানকে অস্বীকার করে বেঁচে থাকা কি সত্যিই বাঁচা? শুধু ইউরোপে বাসের জন্য এমন কিছু দাবি করা যায় যা নিজের সমাজ, ধর্ম, সংস্কৃতি, বিশ্বাসের সাথে সাংঘর্ষিক? এটি কেবল আইনি অপরাধই নয়, এটি আত্মসম্মানেরও গভীর সংকট নির্দেশ করে।

ভয়ের বিষয়:
উগ্রপন্থী দেশ হিসেবে পূর্ব থেকেই পাকিস্তানের দুর্নাম রয়েছে। ভয়ঙ্কর বিষয় হচ্ছে, পাকিস্তানের সাথে বাংলাদেশও যে গ্লোবালি উগ্রপন্থীর তালিকায় নিজের নাম তুলে ফেলেছে তা অজানা ছিল। এই প্রতিবেদন প্রমাণ করছে যে, অভিবাসী প্রত্যাশীরা এসব নকল পরিচয়ের ক্ষেত্রে পাকিস্তান ও বাংলাদেশের নাম ব্যবহার করছে। তারা নিজেদের ‘সমকামী’ বা ‘নাস্তিক’ পরিচয় দিচ্ছে এবং বাংলাদেশে তারা অনিরাপদ বলে দাবি করছে। অর্থাৎ একটি উগ্রপন্থী দেশ হিসেবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। আর কর্তৃপক্ষ পাকিস্তানের মতো বাংলাদেশকেও উগ্রপন্থী রাষ্ট্র হিসেবে মনে করছে বলেই তাদের প্রাণের আশঙ্কার কথা বিবেচনা করে তাদের দাবিকে গুরুত্ব দিচ্ছে। আর পাকিস্তানের মতো বাংলাদেশও উগ্রপন্থী বলে পরিচিত বলেই আইনজীবী ও ইমিগ্রেশন উপদেষ্টারা এই দেশের অভিবাসীদের এই অভিনব পদ্ধতি এপ্লাইয়ের পরামর্শ দিচ্ছে।

প্রথমে বিশ্বাস হচ্ছিল না! পরে ভেবে দেখলাম, বাংলাদেশে উগ্রপন্থীরা যেভাবে দাপিয়ে বেড়ানো শুরু করেছে তাতে আন্তর্জাতিক মহলে ভালো বার্তা যাবার কথা নয়। দেশটাকে উগ্রপন্থী ট্যাগ দিতে আন্তর্জাতিক ষড়যন্ত্র তাহলে সফলের পথে।

বৃহত্তর প্রভাব:
এই ধরনের প্রতারণা শুধু ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ থাকে না। আন্তর্জাতিক অঙ্গনে একটি দেশের ভাবমূর্তির উপরও এর প্রভাব পড়ে। প্রভাব পড়ে প্রকৃত আশ্রয়প্রার্থীদের বিশ্বাসযোগ্যতার উপর এবং পুরো আশ্রয় ব্যবস্থার উপর। যারা সত্যিকার অর্থে নির্যাতনের শিকার হয়ে আশ্রয় চান, তাদের আবেদনও তখন সন্দেহের চোখে দেখা শুরু হয়।

আজ আমরা এমন এক বাস্তবতার মুখোমুখি, যেখানে ইউরোপে থাকার আশায় কেউ কেউ জীবনই নয় কেবল মান-মর্যাদাও বিসর্জন দিতে প্রস্তুত। কিন্তু মনে রাখা দরকার জীবন শুধু টিকে থাকার নাম নয়, এটি সম্মান নিয়ে বেঁচে থাকার নাম। অতীতে শোষণ-নির্যাতনের মুখেও মানুষ মাথা নত করেনি যে জাতি; তাদের আজকের এই প্রবণতা আমাদের সেই ইতিহাস, জাতির আত্মপরিচয়কে কালিমা লিপ্ত করে। প্রশ্নটা তাই শুধু অভিবাসন নয়, প্রশ্নটা আমাদের আত্মপরিচয়, মূল্যবোধ এবং আমরা আসলে কী হয়ে উঠছি সেটি নিয়ে।

ইতিহাসের আয়নায়:
একটু পেছনে ফিরে তাকালেই দেখতে পাবো যে, এই ইউরোপিয়ানরা কয়েকশ বছর আগেও একটি অসভ্য জাতি ছিল। গরু-ছাগলের মতো হাটে নিয়ে মানুষ বেচাকেনা করত। এক পর্যায়ে জীবিকার তাগিদে তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে পাড়ি জমায়। আমাদের উপমহাদেশে এসেও ব্যবসা বাণিজ্য শুরু করে। ব্যবসার নামে একটা পর্যায়ে ছলেবলে কৌশলে তারা এদেশটাকে দখল করে। জাহাজ ভরে ভরে এদেশের সম্পদ লুট করে ইউরোপে নিয়ে জমা করে। তাদের তৈরি কৃত্রিম দুর্ভিক্ষে ৩ কোটি ভারতবাসী অনাহারে মারা যায়। সেখানকার আকাশছোঁয়া অট্টালিকাগুলোতে আমাদের দাদা-পরদাদাদের রক্ত ও ঘাম মিশে আছে।

ব্রিটিশরা উপমহাদেশ দখলের পর শিক্ষাবিদ জন ম্যাকলেকে যখন পাঠালেন এ উপমহাদেশের সামগ্রিক অবস্থা পর্যবেক্ষণ করতে তখন তিনি পুরো ভারতবর্ষ ঘুরে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে যে প্রতিবেদন দিয়েছিলেন সেটি তুলে ধরা প্রাসঙ্গিক মনে করছি।

“আমি ভারতের এ মাথা থেকে ও মাথা ঘুরে বেড়িয়েছি কিন্তু একটি ভিক্ষুকও আমার চোখে পড়ে নি, একটি চোরও আমি দেখতে পাইনি। এ দেশে সম্পদের এত প্রাচুর্য এবং এদেশের মানুষগুলি এতটাই যোগ্যতাসম্পন্ন ও উন্নত নৈতিক চরিত্রের অধিকারী যে এদেশকে আমরা কখনোই পদানত করতে পারবো না যদি না তাদের মেরুদণ্ডটি ভেঙ্গে ফেলতে পারি। এদেশের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যই হচ্ছে সেই মেরুদণ্ড। এ কারণে আমার প্রস্তাব হচ্ছে, আমরা এখানকার প্রচলিত শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতিকে এমন একটি শিক্ষা ও সংস্কৃতি দিয়ে প্রতিস্থাপন করা যাতে প্রতিটি ভারতীয় নাগরিক ভাবতে শেখে যে, যা কিছু বিদেশি এবং ইংরেজদের তৈরি তা-ই ভালো এবং নিজেদের দেশের থেকে উৎকৃষ্টতর। এভাবে নিজেদের উপরে শ্রদ্ধা হারাবে, তাদের দেশজ সংস্কৃতি হারাবে এবং এমন একটি দাসজাতিতে পরিণত হবে ঠিক যেমনটি আমরা চাই।”

শিক্ষা-জ্ঞানে, সভ্যতায়, সম্পদে, সম্প্রীতিকে সমৃদ্ধ একটি জাতির আজ এই অধঃপতন। তারা প্রথমে ষড়যন্ত্রমূলক শিক্ষাব্যবস্থা চালু করে জাতিকে দাস বানিয়েছে। এরপর ২০০ বছর শোষণ করেছে। সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিয়ে জাতির মধ্যকার সম্প্রীতি বিনষ্ট করেছে। সবশেষে দলাদলি হানাহানির রাজনৈতিক সিস্টেম দিয়ে গিয়ে জাতিটাকে ঐক্যহীন করে দিয়ে গিয়েছে। আর ধর্মহীন বস্তুবাদী প্রগতির লোভ দেখিয়ে মানুষের নৈতিকতার অধঃপতন ঘটিয়েছে।

তারা চলে গেছে প্রায় ৮০ বছর কিন্তু তাদের কুশিক্ষার প্রভাব আজও কাটেনি। ভিতরের রাজনৈতিক ও ধর্মীয় সহিংসতা এবং এই রিপোর্টে আসা নৈতিক স্খলণের রূপ তারই প্রমাণ বহন করছে।

আজ একটু উন্নত জীবনের আশায় তাদের দেশে আশ্রয় পেতে আমরা কত নিচে নামতেও রাজি। জান দিয়ে দিচ্ছি, মান দিয়ে দিচ্ছি। অথচ তারা যখন আমাদের উপরে অত্যাচার, নির্যাতন, লুটপাট চালাতো তখন আমরা আত্মমর্যাদাকে বিকিয়ে না দিয়ে লড়েছি। আমাদের স্লোগান ছিল- ‘জান কবুল আর মান কবুল, আর দেব না আর দেব না রক্তে ভেজা ধান মোদের প্রাণ হো’।  [লেখক: শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ।]

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

২৪ বছর পর ভাইরাল নায়ক মান্নার সেই বক্তব্য, ‘আমি কোনো অশ্লীল দৃশ্যে অভিনয় করিনি’

২৪ বছর পর ভাইরাল নায়ক মান্নার সেই বক্তব্য, ‘আমি কোনো অশ্লীল দৃশ্যে অভিনয় করিনি’
২০০২ সালে মুক্তি পাওয়া ‘ফায়ার’ সিনেমা নিয়ে ২৪ বছর পর আবারও আলোচনায় ঢাকাই সিনেমার প্রয়াত চিত্রনায়ক মান্না। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তার একটি পুরোনো ভিডিও, যেখানে…
 ৭ অক্টোবর ২০২৬    বিনোদন

মেসির বিদায়ে বাংলাদেশের তারকাদের আবেগঘন পোস্ট!

মেসির বিদায়ে বাংলাদেশের তারকাদের আবেগঘন পোস্ট!
আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে এক গোল ও দুটি অ্যাসিস্ট করে বিদায়ী ম্যাচটিকে স্মরণীয় করে…
 ৭ অক্টোবর ২০২৬    বিনোদন

বিশ্বকাপ ফাইনালে কী হয়েছিল? এবার মুখ খুললেন মেসি!

বিশ্বকাপ ফাইনালে কী হয়েছিল? এবার মুখ খুললেন মেসি!
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি। বিদায়ী ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারানোর পর আবেগঘন বক্তব্যে নিজের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের নানা অধ্যায় তুলে ধরেন…
 ৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে নেতা বললেন ‘আলহামদুলিল্লাহ’!

বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে নেতা বললেন ‘আলহামদুলিল্লাহ’!
শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অসাংগঠনিক কর্মকাণ্ড, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ দলীয়…
 ৭ অক্টোবর ২০২৬    ঢাকা

ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ!

ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ!
ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ। এ লক্ষ্য অর্জনে বাণিজ্য ঘাটতি কমানো, তৈরি পোশাক, ওষুধ ও কৃষিপণ্যের রপ্তানি বাড়ানো…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়

ওসিকে হুমকি দেয়া সেই বিএনপি নেতা সাগর বহিষ্কার

ওসিকে হুমকি দেয়া সেই বিএনপি নেতা সাগর বহিষ্কার
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হুমকি দেওয়া এবং জুলাই বিপ্লবের এক শহীদের চাচাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে থানায় নিয়ে যাওয়ার অভিযোগে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক…
 ৭ অক্টোবর ২০২৬    ঢাকা

ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই, তৈরি হলো ভুয়া কাবিননামা!

ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই, তৈরি হলো ভুয়া কাবিননামা!
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক বিধবা নারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ছবি ও টিপসই নেওয়ার পর তার নামে ভুয়া কাবিননামা তৈরির অভিযোগ…
 ৭ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

মধ্যরাতে আগুনে পুড়ল ময়মনসিংহের ঐতিহ্যবাহী সিনেমা হল!

মধ্যরাতে আগুনে পুড়ল ময়মনসিংহের ঐতিহ্যবাহী সিনেমা হল!
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হলসহ অন্তত ২০টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার গভীর রাতে আগুনের সূত্রপাতের পর তা দ্রুত আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানে…
 ৭ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, আরও ৩৫ লাখকে টিকা দেওয়ার লক্ষ্য!

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, আরও ৩৫ লাখকে টিকা দেওয়ার লক্ষ্য!
সারা দেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেওয়া হয়েছে। এবার টিকাদান থেকে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে আগামী এক মাসে…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিতে সংবিধানে আসছে নতুন বিধান!

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিতে সংবিধানে আসছে নতুন বিধান!
জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারীদের আইনি ও সাংবিধানিক সুরক্ষা দিতে যাচ্ছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সংবিধানের তফসিলে সুনির্দিষ্টভাবে জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়

ভূমিকম্পে কেঁপে উঠল ভারত, দিল্লি-এনসিআরেও তীব্র কম্পন!

ভূমিকম্পে কেঁপে উঠল ভারত, দিল্লি-এনসিআরেও তীব্র কম্পন!
রাতের নীরবতা ভেঙে ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলা। মঙ্গলবার রাতে আঘাত হানা এই ভূমিকম্পের কম্পন দিল্লি-এনসিআরসহ উত্তর ভারতের বিভিন্ন এলাকাতেও অনুভূত…
 ৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বিদায়ী ম্যাচে মেসির হাতে উঠল হলুদ-লাল কার্ড!

বিদায়ী ম্যাচে মেসির হাতে উঠল হলুদ-লাল কার্ড!
আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচেও লিওনেল মেসিকে দেওয়া হলো হলুদ ও লাল কার্ড। তবে এগুলো কোনো শাস্তির কার্ড নয়; বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচ শেষে বিশেষ স্মারক…
 ৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

এক বাড়ির জন্য ৪১ লাখ টাকার সেতু!

এক বাড়ির জন্য ৪১ লাখ টাকার সেতু!
পটুয়াখালীর বাউফলে একটি বাড়ির সামনে মাত্র ১১ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণে ৪১ লাখ ৬৩ হাজার ৯৯৯ টাকা ব্যয় হয়েছে। সেতুটি নির্মাণের পর এর প্রয়োজনীয়তা, প্রকল্প…
 ৭ অক্টোবর ২০২৬    বরিশাল

তুরস্ক গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান!

তুরস্ক গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান!
আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন…
 ৭ অক্টোবর ২০২৬    নির্বাচিত

বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের প্রতিনিধি ফরিদা শহীদ

বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের প্রতিনিধি ফরিদা শহীদ
শিক্ষার অধিকার পরিস্থিতি পর্যালোচনায় আগামী ২৩ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ। সরকারের আমন্ত্রণে এ সফরে তিনি ৪ ডিসেম্বর পর্যন্ত…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়