প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ধর্মবিশ্বাসকে উপেক্ষা করে কল্যাণ-রাষ্ট্র সম্ভব...

ধর্মবিশ্বাসকে উপেক্ষা করে কল্যাণ-রাষ্ট্র সম্ভব নয়

২৬ আগস্ট ২০১৫ ০৭:২৪ এএম
বজ্রশক্তি ডেস্ক

রিয়াদুল হাসান:

বিশ্ব রাজনীতিতে ধর্ম এখন এক নম্বর নিয়ামক (Prime Factor)। আমরা যদি বিশ্ব পরিস্থিতির দিকে দৃষ্টি দেই, তাহলে দেখতে পাব যে, ধর্মকে পুঁজি করে চলছে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, ধর্মব্যবসা, রাজনৈতিক হানাহানি, সাম্প্রদায়িক দাঙ্গা ইত্যাদি নানাবিধ অপকর্ম। আমাদের দেশেও ধর্মের বহু অপব্যবহার হচ্ছে। এর কারণ আমাদের দেশের অধিকাংশ মানুষ ধর্মবিশ্বাসী, যাদের নব্বই শতাংশই ইসলাম ধর্মে বিশ্বাসী। কিন্তু তারা তাদের ধর্মের ব্যাপারে সুস্পষ্ট ও সঠিক জ্ঞান রাখেন না। তারা এসব ক্ষেত্রে আলেম দাবিদার ধর্মব্যবসায়ীদের উপর শতভাগ নির্ভরশীল। তারা ইসলামের যে ব্যাখ্যা দেয়, সেটাই জনমনে গৃহীত হয়। তারা বিভিন্ন ইস্যুতে জনগণকে ক্ষিপ্ত করে তুলতে পারে, মানুষের ধর্মীয় চেতনাকে ব্যবহার করে দাঙ্গা-ফাসাদ সৃষ্টি করতে পারে। সুতরাং মানুষের ঈমান একটি বিরাট শক্তি যা নানাভাবে অপচয় ও অপব্যবহার করা হচ্ছে। মানবজাতির মধ্যে একটি বিরাট অংশ বর্তমানে প্রচলিত বিকৃত ধর্মের অকল্যাণকর পরিণাম দেখে ধর্মকে অবজ্ঞা ও উপেক্ষার দৃষ্টিতে দেখছে। একটি শ্রেণি চাইছে ধর্মহীন সমাজ গড়তে, তাদের দৃষ্টিতে ধর্মই সকল সমস্যার মূল। কিন্তু ধর্মকে একেবারে নির্মূল করে ফেলা কোনোদিন সম্ভব নয়। এই চেষ্টা অতীতে বার বার করা হয়েছে কিন্তু কাজে আসে নি। সাধারণ ধর্মবিশ্বাসী মানুষের এই ধর্মীয় চেতনাকে উপেক্ষা করা বা খাটো করে দেখার কোনো অবকাশ নেই, এতে সমাজের বিভিন্ন অঙ্গনে ওত পেতে থাকা স্বার্থান্বেষী মহল বিশেষত ধর্মব্যবসায়ীরা সাধারণ মানুষের এই সরল কিন্তু অত্যন্ত শক্তিশালী বিশ্বাসকে নিজেদের রাজনীতিক ও ব্যক্তিগত স্বার্থ হাসিলের কাজে ব্যবহার করার সুযোগ পায় এবং জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, রাজনীতিক হানাহানি ইত্যাদি কর্মকাণ্ড পরিচালিত করে। আমরা দেখেছি অতীতেও এভাবে কেউ রাজনীতিক স্বার্থে, কেউ বিদেশি প্রভুদের স্বার্থ উদ্ধারে, আবার কেউ নিজেদের ব্যক্তিগত বা অর্থনৈতিক স্বার্থ হাসিলের জন্য মানুষের এই মহৎ গুণকে মন্দের দিকে পরিচালিত করেছে। ফলে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, সমাজ আক্রান্ত হয়েছে, মানবতা বিপন্ন হয়েছে, আর এগুলো সবই ধর্মের নামে হয়েছে।
এমতাবস্থায় আমাদের কি করণীয়? এখন আমাদের একমাত্র করণীয় হলো মানুষের এই বিশ্বাসকে সঠিক পথে পরিচালিত করে মানবতার কল্যাণে কাজে লাগাতে হবে। এর কোন বিকল্প নেই। কীভাবে মানব সমাজে শান্তি আসবে, ঐক্য স্থাপিত হবে, অর্থনৈতিক সমৃদ্ধি আসবে, দুর্নীতি-অপরাধ হ্রাস পাবে, সুশিক্ষা বিস্তার হবে, দারিদ্র্য বিমোচন হবে, এইসব ইতিবাচক কর্ম সম্পাদনের জন্য ধর্মবিশ্বাসকে কাজে লাগাতে হবে। কোন কোন ক্ষেত্রে এ বিশ্বাসকে কাজে লাগানো যায়, সে বিষয়গুলো নিয়েই কাজ করছে হেযবুত তওহীদ। মানুষের সামনে ধর্মের সঠিক আদর্শ উপস্থাপন করে, ধর্মের মধ্যে প্রবিষ্ট বিকৃতিসমূহ, মিথ্যাচার সমূহ, ধর্মের নামে চলা অধর্মসমূহ চিহ্নিত করে ধর্মের সঠিক ব্যাখ্যা, সঠিক রূপ মানবতার কল্যাণের দিকটা মানুষের নিকট তুলে ধরে সত্যকে প্রতিষ্ঠা করতে হবে। তাহলে এই জনগণ আর ধর্মান্ধ হবে না, এদের বিশ্বাসকে আর ছিনতাই করে নিয়ন্ত্রণ করতে পারবে না, তাদেরকে ধর্মের নামে জঙ্গিবাদী কর্মকাণ্ডে যুক্ত করাতে পারবে না, অপরাজনীতি করাতে পারবে না, ব্যক্তি স্বার্থ ও উদ্ধার করাতে পারবে না। ফলে দেশ ও সমাজ উপকৃত হবে এবং জনগণ নিজেরাও ইহকাল ও পরকালে ব্যক্তিগতভাবে লাভবান হবে। কাজেই মানুষের ধর্মবিশ্বাসকে সঠিক পথে প্রবাহিত করে মানবতার কল্যাণে কাজে লাগানো ছাড়া বিকল্প কোন পথই আর আমাদের সামনে খোলা নেই।
লেখক: সাহিত্য সম্পাদক, হেযবুত তওহীদ

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

এমন কোনো প্রতীক নেই, যেটায় ভোট দিলে জান্নাতে যাবে!

এমন কোনো প্রতীক নেই, যেটায় ভোট দিলে জান্নাতে যাবে!
‘পৃথিবীতে এমন কোনো প্রতীক নেই, যে প্রতীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যায়’—এমন মন্তব্য করেছেন বাগেরহাটের রামপাল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন। সোমবার…
 ১২ অক্টোবর ২০২৬    খুলনা

ফেসবুকে প্রেম, বিয়ে করতে ভারত থেকে জয়পুরহাটে যুবক!

ফেসবুকে প্রেম, বিয়ে করতে ভারত থেকে জয়পুরহাটে যুবক!
ফেসবুকে গড়ে ওঠা প্রেমের টানে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের জয়পুরহাটের কালাই উপজেলায় এসেছেন এক যুবক। সঙ্গে নিয়ে এসেছেন নিজের ভাইকেও। ভারতীয় দুই যুবকের আগমনের খবর…
 ১২ অক্টোবর ২০২৬    খুলনা

পারিবারিক জেরে অন্তঃসত্তা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ

পারিবারিক জেরে অন্তঃসত্তা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:​গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে এক অন্তঃসত্ত্বা নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

গলাচিপায় জিম্মি করে জবানবন্দি নেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের সংবাদ সম্মেলন

গলাচিপায় জিম্মি করে জবানবন্দি নেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের সংবাদ সম্মেলন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপায় প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক ভিডিও বক্তব্য ধারণ এবং ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ তুলেছেন মধ্য-পানপট্টি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মুহা. মাকছুদুর…
 ১২ অক্টোবর ২০২৬    বরিশাল

সাভারে অস্ত্র ও খেলনা পিস্তলসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

সাভারে অস্ত্র ও খেলনা পিস্তলসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে তিনটি ধারালো ছোরা এবং একটি খেলনা পিস্তলসহ ডাকাত ও ছিনতাইকারী দলের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ আর নেই!

সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ আর নেই!
সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীতে নিজ বাসায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৩৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তাঁর…
 ১২ অক্টোবর ২০২৬    বিনোদন

৭ দেশে টিকটকের বিজ্ঞাপন নিষিদ্ধ করল মেটা!

৭ দেশে টিকটকের বিজ্ঞাপন নিষিদ্ধ করল মেটা!
ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা যুক্তরাষ্ট্রসহ সাতটি দেশে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করেছে। এর ফলে এসব দেশে টিকটকসহ বাইটড্যান্সের অন্যান্য সেবার প্রচারণামূলক…
 ১২ অক্টোবর ২০২৬    প্রযুক্তি

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী
ধর্মীয় পরিচয় নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারপ্রধান হিসেবে প্রত্যেক নাগরিকের…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

ফিফা থেকে অতিরিক্ত ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ!

ফিফা থেকে অতিরিক্ত ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ!
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে সদস্য দেশগুলোর জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা ও উত্তর, মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের…
 ১২ অক্টোবর ২০২৬    খেলাধুলা

উচ্চস্বরে আজান দেওয়ার অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার!

উচ্চস্বরে আজান দেওয়ার অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার!
ভারতের উত্তর প্রদেশের বিজনোর জেলায় নির্ধারিত শব্দসীমা অতিক্রম করে লাউড স্পিকারে আজান দেওয়ার অভিযোগে মোহাম্মদ ফাইজান নামে এক মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে হাজির করার…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

ছাত্রদলকে ব্যবহার করে চুয়েটের ভিসিকে চেয়ারে বসানো হয়েছে: হাসনাত

ছাত্রদলকে ব্যবহার করে চুয়েটের ভিসিকে চেয়ারে বসানো হয়েছে: হাসনাত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্যকে ‘গুন্ডা’ আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক…
 ১২ অক্টোবর ২০২৬    নির্বাচিত

মালয়েশিয়ায় বিশ্বসেরা, দেশে ফিরতেই হাফেজ হীরাকে সংবর্ধনা!

মালয়েশিয়ায় বিশ্বসেরা, দেশে ফিরতেই হাফেজ হীরাকে সংবর্ধনা!
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা-২০২৬-এ প্রথম স্থান অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন বাংলাদেশের হাফেজ ইহতিশামুল হক হীরা। তাঁর এই আন্তর্জাতিক সাফল্যে দেশে…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

বৃদ্ধ মা-বাবার পাশে থাকতে মাইক্রোসফটের চাকরি ছাড়লেন কর্মকর্তা!

বৃদ্ধ মা-বাবার পাশে থাকতে মাইক্রোসফটের চাকরি ছাড়লেন কর্মকর্তা!
বর্ণাঢ্য কর্মজীবন ও ক্যারিয়ারের সাফল্যের চেয়ে বৃদ্ধ মা-বাবার সঙ্গে সময় কাটানোকে বেশি গুরুত্ব দিয়েছেন মাইক্রোসফটের এক শীর্ষ কর্মকর্তা। দীর্ঘ ২৩ বছর প্রতিষ্ঠানটিতে দায়িত্ব পালনের পর…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বাবা নেই, মায়ের স্বপ্ন পূরণে ১৩ মাসে হাফেজ হলেন নাঈম!

বাবা নেই, মায়ের স্বপ্ন পূরণে ১৩ মাসে হাফেজ হলেন নাঈম!
মাত্র ১৩ মাসে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে ১০ বছর বয়সী শিশু মুহাম্মদ নাঈম আহমদ। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায়…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে নেবে!

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে নেবে!
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যের স্ত্রীই সবার আগে সেই কার্ড নেবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)…
 ১২ অক্টোবর ২০২৬    নির্বাচিত