রংপুরের কাউনিয়ায় ‘কেওয়াইএসডিও ইন্টিগ্রেটেড কমিউনিটি হেলথ ইনিশিয়েটিভ প্রজেক্ট’ (KICHIP)-এর আওতায় কমিউনিটি পর্যায়ে সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ‘আমাদের ডাক্তার’ স্ট্যাটিক ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ইউথ অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (কেওয়াইএসডিও) বাস্তবায়নে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেপামধুপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. শাহজাহান মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মোসা. আকতার জাহান, তিস্তা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শাহ রাজু, কেওয়াইএসডিওর জ্যেষ্ঠ সহসভাপতি মো. ইদ্রিস আলী বিডিআর এবং কৃষিবিদ ডা. ফেরদৌস হাসান জনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেওয়াইএসডিওর চেয়ারম্যান আলহাজ মো. মোজাম্মেল হক এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সোহেল রানা।
চার মাস ‘বিয়ে’র পর জানলেন স্ত্রী আসলে পুরুষ!

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে চিকিৎসকের পরামর্শ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে ‘আমাদের ডাক্তার’ স্ট্যাটিক ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে নারী, শিশু, প্রবীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই উদ্যোগ অত্যন্ত কার্যকর হবে।
কেওয়াইএসডিওর নির্বাহী পরিচালক মো. সোহেল রানা বলেন, “কেআইসিএইচআইপি (KICHIP)-এর আওতায় স্বাস্থ্যসেবা কার্ড, কমিউনিটি ফ্যাসিলিটেটর (সিএফ) নেটওয়ার্ক, স্বাস্থ্য সচেতনতা তৈরি, প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সহায়তাসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ‘সুস্থ পরিবার, সুস্থ সমাজ’ গঠনের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।”
















