প্রচ্ছদ    ময়মনসিংহ   যে ডাকঘরে একসময় আসত প্রেমপত্র,...

যে ডাকঘরে একসময় আসত প্রেমপত্র, এখন আসে তালাকনামা!

৯ অক্টোবর ২০২৬ ০৮:০৭ এএম
বজ্রশক্তি ডেস্ক

একসময় প্রিয়জনের চিঠির অপেক্ষায় দিন গুনতেন মানুষ। ডাকপিয়নের সাইকেলের ঘণ্টা শুনলেই ছুটে যেতেন দরজায়, চিঠি হাতে পেয়ে মুছে যেত অপেক্ষার সব ক্লান্তি। কিন্তু মোবাইল ফোন ও ইন্টারনেটের যুগে হারিয়ে গেছে সেই চিঠির আবেদন। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শাখা ডাকঘরগুলোতেও এখন আর আগের মতো ব্যস্ততা নেই। অনেক ডাকঘরে ঝুলছে তালা, কোথাও আগাছায় ঢেকে গেছে প্রবেশপথ। একসময় যেখানে আসত প্রেমপত্র, সেখানে এখন মূলত সরকারি-বেসরকারি নিয়োগপত্র, আদালতের চিঠি আর তালাকনামা আসে। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, উপজেলার ডাকঘরগুলোতে প্রতি মাসে প্রায় ১৬০ থেকে ১৮০টি তালাকপত্র আসছে, অথচ গত কয়েক বছরে প্রেমপত্র আসার খবর নেই বললেই চলে।

সরেজমিনে দেখা যায়, গৌরীপুর উপজেলার বেশ কয়েকটি শাখা ডাকঘরের অবস্থা নাজুক। কোথাও ডাকঘরে যাওয়ার নির্দিষ্ট রাস্তা নেই, কোথাও দরজার সামনে আগাছা ও আবর্জনার স্তূপ। আবার কোনো কোনো ডাকঘর দীর্ঘ সময় ধরে তালাবদ্ধ পড়ে রয়েছে। অথচ এসব ডাকঘরে সৌরবিদ্যুৎ, কম্পিউটার ও ল্যাপটপের মতো সরঞ্জাম সরবরাহ করা হয়েছিল। কিন্তু সেগুলোর অনেকগুলো নষ্ট হয়ে যাওয়ায় সেবার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পোস্টমাস্টাররা।

উপজেলার মাওহা ইউনিয়নের ভূটিয়ারকোনা শাখা ডাকঘরটি খুঁজে পাওয়া যায় জঙ্গলের মতো পরিবেশের মধ্যে। এর আশপাশে উচ্চবিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদ থাকলেও ডাকঘরে যাওয়ার সুনির্দিষ্ট রাস্তা নেই। স্থানীয়দের ভাষ্য, পোস্টমাস্টারকে কবে সেখানে আসতে দেখেছেন, তা তাঁদের মনে নেই। ডাকঘরের দরজার সামনে আগাছা, গোবর ও আবর্জনা জমে রয়েছে।

আরও পড়ুন

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

একই ধরনের অবস্থা দেখা গেছে কিল্লাতাজপুর, অচিন্তপুর ইউনিয়নের মুখুরিয়া, মইলাকান্দা ইউনিয়নের লামাপাড়া ও ভবানীপুরসহ কয়েকটি শাখা ডাকঘরে। রামগোপালপুর, পাছারবাজার, শাহগঞ্জ ও বীরআহাম্মদপুর ডাকঘরেও গিয়ে তালা ঝুলতে দেখা গেছে। কোথাও ডাকঘরের অবস্থান নিয়ে স্থানীয়দের মধ্যেই বিভ্রান্তি রয়েছে।

পাছার ডাকঘরের পোস্টমাস্টার মো. আতাউর রহমান ১৯৯১ সাল থেকে সেখানে দায়িত্ব পালন করছেন। তাঁর স্মৃতিতে ডাকঘরের পুরোনো দিনগুলো ছিল অনেক বেশি প্রাণবন্ত। তখন চিঠি পৌঁছে দিতে গেলে গ্রামের ছেলে-মেয়েদের কাছ থেকে বকশিশও পেতেন ডাককর্মীরা। প্রিয়জনের চিঠি হাতে পেয়ে প্রাপকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কিন্তু মোবাইল ফোনের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সেই দৃশ্য হারিয়ে গেছে।

আতাউর রহমান জানান, গত মাসে তাঁর ডাকঘরে ১৪টি তালাকনামা এসেছে। এ ছাড়া আদালত ও বিভিন্ন বেসরকারি সংস্থার চিঠিও এসেছে। কিন্তু গত দুই থেকে তিন বছরে কোনো প্রেমপত্র আসেনি।

লামাপাড়া ডাকঘরের পোস্টমাস্টার ফরিদ উদ্দিন আহমেদ জানান, ডাকঘরে সরবরাহ করা ইলেকট্রনিক সরঞ্জামগুলো দেওয়ার পরপরই নষ্ট হয়ে যায়। অন্যদিকে, ভবানীপুর ডাকঘরের পোস্টমাস্টার মহসিন মাহমুদ শাহ বলেন, তাঁদের অফিসের ইলেকট্রনিক সরঞ্জামগুলো নষ্ট হয়ে যাওয়ায় সেগুলো জমা দেওয়া হয়েছে।

ডাক বিভাগের কর্মীদের অভিযোগ, স্বল্প বেতন ও প্রয়োজনীয় অর্থের অভাবেও স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। পাছার ডাকঘরের পোস্টমাস্টার আতাউর রহমান জানান, তাঁরা মাসে ৪ হাজার ৪৬০ টাকা বেতন পান। পিয়নের বেতন ৪ হাজার ৩৫৪ টাকা এবং রানারের বেতন ৪ হাজার ১৭৭ টাকা। এত সীমিত বেতনের মধ্যেও তাঁরা সেবা দেওয়ার চেষ্টা করছেন বলে জানান তিনি।

গৌরীপুর প্রধান ডাকঘরের পোস্টমাস্টার আমিনুল ইসলাম বলেন, শাখা ডাকঘরগুলোর বিভিন্ন অনিয়ম ও সমস্যার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তাঁর ভাষ্য, উপজেলা ডাকঘরের মাসিক অফিস খরচের জন্য বরাদ্দ মাত্র ৮০ টাকা। এই অর্থ দিয়ে স্টেপলারের পিন কেনার খরচও মেটানো কঠিন। পর্যাপ্ত বাজেট না থাকায় ডাকঘরের কার্যক্রমও প্রত্যাশিতভাবে পরিচালনা করা যাচ্ছে না।

আমিনুল ইসলাম আরও জানান, উপজেলার ১৪টি শাখা ডাকঘর ও উপজেলা ডাকঘর মিলিয়ে প্রতি মাসে প্রায় ১৬০ থেকে ১৮০টি তালাকনামা আসে। সে হিসাবে বছরে তালাকনামার সংখ্যা দুই হাজার ছাড়িয়ে যেতে পারে। তাঁর মতে, গৌরীপুরে বিয়ে বিচ্ছেদের ঘটনা বাড়ছে। গত বছরের নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর কোনো তরুণ-তরুণীর নামে প্রেমপত্র আসতে দেখেননি বলেও জানান তিনি।

প্রযুক্তির প্রসারে মানুষের যোগাযোগের ধরন বদলে গেছে। ব্যক্তিগত চিঠির জায়গা নিয়েছে মোবাইল ফোনের বার্তা ও সামাজিক যোগাযোগমাধ্যম। তবে গৌরীপুরের শাখা ডাকঘরগুলোর চিত্র শুধু প্রেমপত্র হারিয়ে যাওয়ার গল্প নয়; এর সঙ্গে উঠে এসেছে ডাকসেবার অবকাঠামোগত দুরবস্থা, প্রয়োজনীয় অর্থের সংকট এবং কর্মীদের সীমিত বেতনের বাস্তবতাও। একসময় মানুষের আবেগ ও অপেক্ষার গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকা ডাকঘরগুলো এখন কীভাবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে কার্যকর সেবা দিতে পারবে, সেটিই বড় প্রশ্ন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!
মায়ের দীর্ঘদিনের শখ পূরণ করতে প্রচলিত রীতির বাইরে গিয়ে হাতির পিঠে চড়ে কনের বাড়িতে গেলেন গাইবান্ধার সাদুল্লাপুরের বর সাকিব মিয়া (২৫)। শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ
মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ ও অভিযান পরিচালনা যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রয়োজন কার্যকর সরকারি নীতি, নৈতিক শিক্ষার চর্চা, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই আসামিকে নিয়ে আদালতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে পুলিশের একটি পিকআপ ভ্যান। এতে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ পাঁচজন আহত…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!
নাগরিকদের নিরাপদ যাতায়াত, সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম নগরীতে চালু হয়েছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!
চলতি বছরের ডিসেম্বরে সর্বোচ্চ শক্তিতে পৌঁছাতে পারে শক্তিশালী ‘এল নিনো’। এর প্রভাব ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ বলে জানিয়েছে জাতিসংঘের…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। পূজামণ্ডপের…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!
মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা ও সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তাদের যথাযথ চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!
মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে ক্রান্তীয় ঝড় ‘সাইমন’। শক্তি বাড়িয়ে ঝড়টি ভয়ংকর হ্যারিকেনে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। এর প্রভাবে উপকূলীয়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এসব হামলায়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!
মেয়ের বন্ধুত্ব নিয়ে আগে থেকেই উদ্বিগ্ন ছিলেন মা। বান্ধবী ভালো নয়—এমন আশঙ্কায় প্রায় ছয় মাস মেয়েকে স্কুলে যেতে দেননি। মেয়েকে চোখে চোখে রাখতেন, নিয়মিত খোঁজখবর…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!
টালিউড তারকা দেবের জীবনে এবার নতুন অধ্যায়। অভিনয়ের পাশাপাশি প্রথমবার পরিচালকের আসনে বসতে চলেছেন তিনি। আর এই নতুন যাত্রায় দেবকে শুভেচ্ছা জানিয়ে খোলা চিঠি লিখেছেন…
 ৯ অক্টোবর ২০২৬    বিনোদন

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ
পঞ্চগড় প্রতিনিধি:শিক্ষার্থীদের দেশ গঠন, সামাজিক উন্নয়ন এবং ইতিবাচক পরিবর্তনের ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং চার বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেছে…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার (৯ অক্টোবর) ভোররাত…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৮…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা