“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা।
ফকিরহাট উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত কমপ্লেক্স ভবন চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন: উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ফকিরহাট ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহাজাহান মিয়াসহ অন্যান্যরা।
নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ, সহকারী প্রোগ্রামার মো. আলমগীর হোসেন, পল্লি বিদ্যুতের ডিজিএম আনন্দ কুমার কুণ্ডু এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবুল আলা মাসুমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ, শিক্ষক, গণমাধ্যমকর্মী, রেড ক্রিসেন্টের সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, “দুর্যোগ প্রশমন করতে হলে প্রতিরোধ ও প্রস্তুতি দুটোরই বিশেষ প্রয়োজন রয়েছে। সবার সহযোগিতা থাকলে যেকোনো দুর্যোগ সফলভাবে মোকাবিলা করা সম্ভব হবে।”
















