সাভার (ঢাকা) প্রতিনিধি:
ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন বক্তারপুর বেদেপল্লী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন সাভারের বক্তারপুর এলাকার মো. সাগর হোসেনের স্ত্রী ফুল বানু (২৫) (পিতা: লোকমান, মাতা: মজিদা বেগম); এবং একই এলাকার আব্দুল খালেক ও মনোয়ারা বেগমের দুই মেয়ে সাথী আক্তার (২৬) এবং বৃষ্টি আক্তার (২১)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মোহাম্মদ আব্দুল মুত্তালিব সঙ্গীয় ফোর্স নিয়ে এই বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সাভারের বক্তারপুর বেদেপল্লী এলাকা থেকে ওই তিন নারীকে ১২৬ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ১২.৬ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩৭ হাজার ৮০০ টাকা।
নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি

তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

















