ধর্মের নামে গোঁড়ামি, কুসংস্কার ও ধর্মব্যবসার বিরুদ্ধে নারীদের সচেতন করতে নাটোরের বড়াইগ্রামে অনুষ্ঠিত হলো এক নারী সমাবেশ। অরাজনৈতিক আন্দোলন ‘হেযবুত তওহীদ’-এর আয়োজনে আজ দুপুরে নাটোরের মৌখাড়া বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নাটোর জেলা হেযবুত তওহীদের নারী বিষয়ক সম্পাদক মোসাঃ সোনালী আক্তারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক মোসাঃ নাঈমা খাতুন।
এ সময় তিনি বলেন, “ধর্মীয় চরমপন্থা ও পাশ্চাত্য ভোগবাদী সংস্কৃতি—দুই মেরুর চাপে পড়ে নারী সমাজ আজ দিশেহারা। একদিকে ধর্মের নামে নারীদের অধিকারবঞ্চিত করা হচ্ছে, অন্যদিকে স্বাধীনতার নামে নারীকে পণ্য করা হচ্ছে।”
আমির হামজার তাফসির মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন!

তিনি আরো বলেন, ইসলামের প্রাথমিক যুগে নারীরা যে স্বাধীনতা ও মর্যাদা উপভোগ করতেন, সেই সঠিক আদর্শ বাস্তবায়নে নারী সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন রাজশাহী জেলা নারী নেত্রী মোসাঃ রোজিনা খাতুন, নাটোর জেলা প্রকাশনা বিষয়ক সম্পাদক মোসাঃ উম্মে হানি এবং বড়াইগ্রাম উপজেলা নারী বিষয়ক সম্পাদক মোসাঃ মমতাজ বেগম।
অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় দুই শতাধিক নারী অংশগ্রহণ করেন।
















