প্রচ্ছদ    রংপুর   দেড় মিনিটে মন্ত্রীকে ৩৫ বার...

দেড় মিনিটে মন্ত্রীকে ৩৫ বার ‘স্যার’ বলে ভাইরাল ইউএনও!

২২ অক্টোবর ২০২৬ ০৭:৩৯ এএম
বজ্রশক্তি ডেস্ক

মাত্র দেড় মিনিটের বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে ৩৫ বার ‘স্যার’ সম্বোধন করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম। বুধবার (২১ অক্টোবর) একটি অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যে বারবার ‘স্যার’ বলার বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে বক্তব্যে শুধু সম্বোধন নয়, রাজারহাটে সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার দাবি, সরকারি উদ্যোগের প্রশংসা এবং সরকারি চাকরিজীবীদের পে-স্কেল নিয়েও কথা বলেন তিনি।

বুধবার বেলা ১১টার দিকে রাজারহাট উপজেলার বৈদ্যের বাজার হরিসভা সংস্কৃতি দুর্গা মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল হরিজন, রবিদাস ও বেদে সম্প্রদায়ের মানুষের মধ্যে শাড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুড়িগ্রাম জেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। অনুষ্ঠানে শতাধিক শাড়ি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শুরুতেই রাজারহাটের উন্নয়নে একটি দাবি তুলে ধরেন ইউএনও তানজিলা তাসনিম। তিনি বলেন, সরকার কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে ভূমিসংক্রান্ত বিভিন্ন কাজে দক্ষ সার্ভেয়ারের প্রয়োজন থাকলেও এ ক্ষেত্রে সংকট রয়েছে। তাই রাজারহাটে একটি সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠা করা গেলে উত্তরবঙ্গের অনেক মানুষ উপকৃত হবেন।

আরও পড়ুন

বয়স্কভাতার কথা বলে টিপসই, পরে জানলেন জমি লিখে দিয়েছেন!

বয়স্কভাতার কথা বলে টিপসই, পরে জানলেন জমি লিখে দিয়েছেন!

এ বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, যথাসময়ে বিষয়টি যেন মন্ত্রিসভায় উত্থাপন করা হয়। তার মতে, সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠিত হলে সরকারি ও বেসরকারি পর্যায়ে দক্ষ জনবলের চাহিদা পূরণে সহায়তা করবে।

বক্তব্যে রাজারহাটে প্রশাসনিক ভবন উদ্বোধন এবং হরিজন সম্প্রদায়ের মানুষের জন্য উপহার দেওয়ায় মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন ইউএনও। পাশাপাশি ভিজিএফের চাল আলাদা বস্তায় সরবরাহের উদ্যোগের প্রশংসা করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, আগে চাল ওঠানো-নামানো এবং পরিবহণের ক্ষেত্রে বিভিন্ন সমস্যায় পড়তে হতো। নতুন উদ্যোগের ফলে এসব সমস্যা কমবে বলে আশা করছেন তিনি।

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার প্রসঙ্গ টেনে নবম পে-স্কেল নিয়েও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তানজিলা তাসনিম। মন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, নতুন পে-স্কেল সরকারি চাকরিজীবীদের কর্মোদ্দীপনা বাড়াতে ভূমিকা রাখবে।

এ ছাড়া স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের প্রতিও কৃতজ্ঞতা জানান ইউএনও। দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্যন্ত অনুষ্ঠান ও সংশ্লিষ্ট কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পুলিশ সুপার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুর রহমান, সদস্যসচিব সাহিদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সব মিলিয়ে বক্তব্যে এলাকার উন্নয়ন, কারিগরি শিক্ষার প্রসার, সরকারি উদ্যোগের প্রশংসা এবং চাকরিজীবীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় উঠে এলেও সবচেয়ে বেশি আলোচনায় এসেছে মন্ত্রীকে বারবার ‘স্যার’ সম্বোধন করার বিষয়টি। মাত্র দেড় মিনিটে ৩৫ বার এই সম্বোধন করার বিষয়টি সামনে আসার পর ইউএনও তানজিলা তাসনিমের বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

দেড় মিনিটে মন্ত্রীকে ৩৫ বার ‘স্যার’ বলে ভাইরাল ইউএনও!

দেড় মিনিটে মন্ত্রীকে ৩৫ বার ‘স্যার’ বলে ভাইরাল ইউএনও!
মাত্র দেড় মিনিটের বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে ৩৫ বার ‘স্যার’ সম্বোধন করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী…
 ২২ অক্টোবর ২০২৬    রংপুর

তখন মোবাইল থাকলে বাপ্পারাজের দুষ্টুমি ভাইরাল হতো: ওমর সানী!

তখন মোবাইল থাকলে বাপ্পারাজের দুষ্টুমি ভাইরাল হতো: ওমর সানী!
ঢালিউডের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজের অভিনয়, বন্ধুত্বপূর্ণ আচরণ ও দুষ্টুমির স্মৃতিচারণা করেছেন চিত্রনায়ক ওমর সানী। নব্বইয়ের দশকে একসঙ্গে বহু সিনেমায় কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে বাপ্পারাজকে…
 ২২ অক্টোবর ২০২৬    বিনোদন

ভারতকে ২৭ গোল দিলো বেনিন, দুই ম্যাচে জালে ৩৪ গোল!

ভারতকে ২৭ গোল দিলো বেনিন, দুই ম্যাচে জালে ৩৪ গোল!
অনূর্ধ্ব-১৮ স্কুল ফুটবল বিশ্বকাপে ভারতের বিপক্ষে রীতিমতো গোলের বন্যা বইয়ে দিয়েছে বেনিন। চীনের সুচৌ শহরে অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচে ভারতকে ২৭-০ গোলে হারিয়েছে আফ্রিকার দেশটির…
 ২২ অক্টোবর ২০২৬    খেলাধুলা

ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না, বললেন ট্রাম্প!

ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না, বললেন ট্রাম্প!
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বর্তমানে কোনো আলোচনা চলছে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা…
 ২২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

দিনব্যাপী সফরে খুলনার দাকোপে প্রধানমন্ত্রী তারেক রহমান!

দিনব্যাপী সফরে খুলনার দাকোপে প্রধানমন্ত্রী তারেক রহমান!
দিনব্যাপী সফরে খুলনার দাকোপ উপজেলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা ২৯ মিনিটে তাঁকে বহনকারী হেলিকপ্টারটি উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ…
 ২২ অক্টোবর ২০২৬    জাতীয়

বয়স্কভাতার কথা বলে টিপসই, পরে জানলেন জমি লিখে দিয়েছেন!

বয়স্কভাতার কথা বলে টিপসই, পরে জানলেন জমি লিখে দিয়েছেন!
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বয়স্কভাতার কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে ৮৫ বছর বয়সী এক দৃষ্টিপ্রতিবন্ধী ও মানসিক সমস্যায় ভোগা বৃদ্ধের ১৪ শতক জমি লিখে নেওয়ার অভিযোগ উঠেছে…
 ২২ অক্টোবর ২০২৬    রাজশাহী

‘আজ আমি মারা যাচ্ছি, মা আর ছোট ভাইয়ের কী হবে’-ভিডিও বার্তায় যুবকের আকুতি!

‘আজ আমি মারা যাচ্ছি, মা আর ছোট ভাইয়ের কী হবে’-ভিডিও বার্তায় যুবকের আকুতি!
ভারতের মহারাষ্ট্রে গিরিখাতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন গুজরাটের ভাবনগরের বাসিন্দা বিশ্বরাজসিংহ ময়ূরসিংহ গোহিল (৩৮)। মৃত্যুর আগে ধারণ করা ১৩ মিনিটের এক ভিডিও বার্তায় পারিবারিক নির্যাতনবিরোধী…
 ২২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বিজয়ার আনন্দ মুহূর্তেই বিষাদ, সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু!

বিজয়ার আনন্দ মুহূর্তেই বিষাদ, সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু!
সাতক্ষীরার তালায় বিজয়া দশমীর আনন্দঘন আয়োজনের মধ্যেই নেমে এসেছে শোকের ছায়া। দুর্গাপ্রতিমার কপালে সিঁদুর দিতে গিয়ে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করে মাটিতে লুটিয়ে পড়েন…
 ২২ অক্টোবর ২০২৬    খুলনা

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে ‘স্নাইপার’ মন্তব্য, গ্রেপ্তার যুবক!

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে ‘স্নাইপার’ মন্তব্য, গ্রেপ্তার যুবক!
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘স্নাইপার’ নিয়ে মন্তব্য করার ঘটনায় আবু বকর সিদ্দিক নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। প্রধানমন্ত্রীর…
 ২২ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

চকবাজারে পূজামণ্ডপ পরিদর্শন ও নিরাপত্তা নিশ্চিতকরণে বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ

চকবাজারে পূজামণ্ডপ পরিদর্শন ও নিরাপত্তা নিশ্চিতকরণে বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকার চকবাজারে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। এ সময় তারা পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা…
 ২১ অক্টোবর ২০২৬    ঢাকা

এনসিপি চোরদের আশ্রয়স্থল, জামায়াত আওয়ামী লীগের পুনর্বাসন কেন্দ্র: রাশেদ খাঁন!

এনসিপি চোরদের আশ্রয়স্থল, জামায়াত আওয়ামী লীগের পুনর্বাসন কেন্দ্র: রাশেদ খাঁন!
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে চাঁদাবাজি, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আশ্রয় দেওয়া এবং আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর…
 ২১ অক্টোবর ২০২৬    নির্বাচিত

সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার থাকতে তরুণদের আহ্বান রাষ্ট্রপতির!

সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার থাকতে তরুণদের আহ্বান রাষ্ট্রপতির!
সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গুজব, অপপ্রচার ও ধর্মীয় উগ্রতার মাধ্যমে বিভেদ…
 ২১ অক্টোবর ২০২৬    জাতীয়

মেহেদির রং মুছতে না মুছতেই নববধূর মৃত্যু, আটক স্বামী-শাশুড়ি!

মেহেদির রং মুছতে না মুছতেই নববধূর মৃত্যু, আটক স্বামী-শাশুড়ি!
বিয়ের মাত্র ছয় দিনের মাথায় শ্বশুরবাড়িতে মৃত্যু হয়েছে নববধূ লিমা আক্তারের (২০)। বুধবার (২১ অক্টোবর) ভোররাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের পাইখাতলা গ্রামে এ ঘটনা…
 ২১ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

সাভারে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সাভারে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত মঙ্গলবার (২০…
 ২১ অক্টোবর ২০২৬    ঢাকা

কালাইয়ে ১৪৬ দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ

কালাইয়ে ১৪৬ দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ
জয়পুরহাটের কালাইয়ে দরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের ১৪৬ জন মানুষের মাঝে বিশেষ বরাদ্দের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আজ বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে কালাই…
 ২১ অক্টোবর ২০২৬    রাজশাহী