শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রংপুরের ঐতিহ্যবাহী ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মন্দির পরিচালনা কমিটির হাতে ১০ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে মন্দিরে পৌঁছে পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানে পূজারি ও হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান।
এর আগে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা বাসে করে মন্দির প্রাঙ্গণে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্দির পরিচালনা কমিটির সদস্য ও বিএনপির নেতারা। পরে মন্দিরে প্রবেশ করে পূজারিদের সঙ্গে কথা বলেন তিনি এবং হাত নেড়ে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান।
গাজীপুরে পাম অয়েলকে সয়াবিন তেল হিসেবে বিক্রির দায়ে জরিমানা, চার প্রতিষ্ঠানে অভিযান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম রংপুর সফর।
রংপুরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সেখান থেকে তাঁর রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে যাওয়ার কর্মসূচি রয়েছে।

















