বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে বিচরণ না করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৪ অক্টোবর) সকালে দেওয়া বিশেষ আবহাওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, পূর্ব-মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি শনিবার সকাল ৬টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল।
এটি আরও পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এ পরিস্থিতিতে সমুদ্রে মাছ ধরতে যাওয়া নৌকা ও ট্রলারগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এনসিপির নতুন কমিটিতে সামান্তা শারমিনের পদাবনতি!

বিশেষ করে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে বিচরণ থেকে বিরত থাকতে বলা হয়েছে। পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে আবহাওয়া অধিদপ্তর পরবর্তী নির্দেশনা দিতে পারে।
















