প্রচ্ছদ    নির্বাচিত   ছাত্রদল থেকেই রাজনৈতিক শিক্ষার শুরু,...

ছাত্রদল থেকেই রাজনৈতিক শিক্ষার শুরু, বললেন আমজনতা দলের তারেক রহমান!

২৭ অক্টোবর ২০২৬ ০৬:০৫ এএম
বজ্রশক্তি ডেস্ক

আমজনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান বলেছেন, ছাত্রদলের রাজনীতি থেকেই তাঁর রাজনৈতিক শিক্ষার শুরু এবং জাতীয়তাবাদী রাজনীতির লড়াইয়ের শিক্ষা তিনি সেখান থেকেই পেয়েছেন। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের উদ্যোগ নেওয়া, আন্দোলন করতে গিয়ে আটক হওয়া এবং পরবর্তী সময়ে ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠন গড়ে ওঠার অভিজ্ঞতা তুলে ধরে নিজের রাজনৈতিক পথচলার স্মৃতিচারণা করেছেন তিনি।

সোমবার দিবাগত রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে এসব কথা জানান তারেক রহমান। সেখানে তিনি ছাত্রদলের সঙ্গে যুক্ত থাকা, কোটা সংস্কার আন্দোলনে ভূমিকা এবং পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার নানা অভিজ্ঞতা তুলে ধরেন।

স্ট্যাটাসে তারেক রহমান লেখেন, ২০১১ সালে তিনি ছাত্রদলের মিছিলের সামনের সারিতে ছিলেন। ওই সময় কুমিল্লার রানীর দিঘীর পাড়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ছাত্রলীগের শহর শাখার নেতাকর্মীরা তাঁর গলায় এন্টিকাটার ধরেছিলেন বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন

‘বিগ-বি’ উদ্যোগে একমত বাংলাদেশ-জাপান, ৫ বছরে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগের প্রত্যাশা!

‘বিগ বি’ উদ্যোগে একমত বাংলাদেশ জাপান, ৫ বছরে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগের প্রত্যাশা!

তিনি জানান, ২০১৩ সালে কোটা আন্দোলনে অংশ নিতে একটি দল নিয়ে ঢাকায় এসে চারুকলার সামনে হামলার শিকার হন তাঁরা। ২০১৪ সালের নির্বাচনকেন্দ্রিক হরতাল-অবরোধের কর্মসূচিতেও সক্রিয় ছিলেন তিনি। তবে পরবর্তী সময়ে রাজনীতি থেকে সরে গিয়ে পড়াশোনার পাশাপাশি ব্যবসায় যুক্ত হন।

তারেক রহমান বলেন, ২০১৩ সালের কোটা আন্দোলনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ২০১৭ সালে আবারও কোটা আন্দোলনে অংশ নিতে ঢাকায় আসেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের উদ্যোগও তিনি নিজেই নিয়েছিলেন।

আন্দোলনের প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, ২০১৮ সালের আন্দোলন শুরুর আগে পাবলিক লাইব্রেরিতে পড়াশোনা করতেন। সেখানে শিক্ষার্থীদের টেবিলে টেবিলে হাতে লেখা লিফলেট রেখে আন্দোলনের পক্ষে জনমত গড়ে তোলার চেষ্টা করতেন। শিক্ষার্থীদের বড় আন্দোলনের জন্য প্রস্তুত করতে তাঁকে অনেক পরিশ্রম করতে হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় কনফিডেন্স ও ওরাকল সার্বিকভাবে সহযোগিতা করেছিল বলে জানান তারেক রহমান। বিশেষ করে কনফিডেন্সের শিক্ষক সানোয়ার স্যারের সহযোগিতার কথা স্মরণ করেন তিনি। তাঁর দাবি, তখন কোনো দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও কোটা সংস্কার আন্দোলনে ছাত্ররাজনীতির অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করেছিলেন।

স্ট্যাটাসে তারেক রহমান আরও উল্লেখ করেন, ২০১৮ সালের ১৪ মার্চ তিনি নিজেসহ ৫৪ জন আটক হন। এ ঘটনার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধা মোশারফ হোসাইনকে ফোন করেন তিনি। পরে ছাত্রদলের সহযোদ্ধা কামরুলের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হয় বলে জানান তিনি। তাঁদের মুক্তি না দেওয়া পর্যন্ত অবরোধ চলেছিল বলেও দাবি করেন তারেক রহমান।

তাঁর ভাষ্য অনুযায়ী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ওই অবরোধ ছিল কোটা আন্দোলনে রাজপথের প্রথম প্রতিরোধ। এ সময় বিশ্ববিদ্যালয়ের তানভীর, হানিফ ও তরিকুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন তিনি।

২০১৮ সালের আন্দোলনের স্মৃতিচারণা করতে গিয়ে তারেক রহমান লেখেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে আন্দোলনের উদ্যোগ নেওয়ার কথা স্মরণ করলে তাঁর গা শিউরে ওঠে। পরে দীন মোহাম্মদ, ভিপি নুর, রাশেদ খান, মামুন, ফারুক হাসান ও সোহরাব হোসেনসহ অনেকে তাঁর সঙ্গে যুক্ত হন। সবাই মিলে আন্দোলনে অংশ নেওয়াকে তিনি একটি অসাধারণ লড়াইয়ের অধ্যায় হিসেবে বর্ণনা করেন।

পরবর্তী সময়ে ছাত্র অধিকার পরিষদ গঠিত হয় উল্লেখ করে তারেক রহমান বলেন, এরপর যুব অধিকার, গণঅধিকার ও প্রবাসী অধিকার পরিষদ গড়ে ওঠে। তবে বিভেদ ও ভুল বোঝাবুঝির কারণে একপর্যায়ে তাঁরা আলাদা হয়ে যান। পরে মিয়া মশিউজ্জামান স্যারের উদ্যোগে গঠিত আমজনতা দলে সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন তিনি। রাজনীতির জটিল বিষয়গুলো মিয়া মশিউজ্জামান স্যারের কাছ থেকেই শিখেছেন বলেও উল্লেখ করেন।

নিজের রাজনৈতিক আদর্শ ও শিকড় সম্পর্কে তারেক রহমান বলেন, জাতীয়তাবাদী রাজনীতির লড়াইয়ের শিক্ষা তিনি ছাত্রদল থেকেই পেয়েছেন। স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জাতীয়তাবাদী আদর্শকে নিজের রাজনৈতিক শিকড় হিসেবে উল্লেখ করেন তিনি।

এ ছাড়া ভারতীয় পণ্য বর্জন আন্দোলন, এক দফার যুগপৎ আন্দোলন এবং জুলাই গণঅভ্যুত্থানের সময়ও কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরেন তারেক রহমান। এসব কর্মকাণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি তত্ত্বাবধান ও পরামর্শে কাজ করেছেন বলেও নিজের ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন আমজনতা দলের এই নেতা।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে সেবার মান বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে সেবার মান বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর
টাঙ্গাইল প্রতিনিধি: চিকিৎসকদের অবহেলার কারণে কোনো রোগী যেন ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা ও যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং…
 ২৭ অক্টোবর ২০২৬    ঢাকা

হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব!

হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব!
ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলা বন্ধ এবং যুদ্ধবিরতি নিশ্চিত করতে ইরানের মধ্যস্থতায় ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব করেছে সৌদি আরব—এমন দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম। সৌদি প্রতিরক্ষামন্ত্রী…
 ২৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

চার বছর কারাভোগ শেষে দুই বছরের সন্তানসহ দেশে ফিরল বাংলাদেশি দম্পতি!

চার বছর কারাভোগ শেষে দুই বছরের সন্তানসহ দেশে ফিরল বাংলাদেশি দম্পতি!
ভারতে চার বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন বাংলাদেশি এক দম্পতি ও তাঁদের দুই বছরের শিশু সন্তান। ভালো কাজের আশায় প্রায় সাত…
 ২৭ অক্টোবর ২০২৬    খুলনা

‘বিগ-বি’ উদ্যোগে একমত বাংলাদেশ-জাপান, ৫ বছরে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগের প্রত্যাশা!

‘বিগ-বি’ উদ্যোগে একমত বাংলাদেশ-জাপান, ৫ বছরে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগের প্রত্যাশা!
আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে জাপানি কোম্পানিগুলোর কাছ থেকে প্রায় এক লাখ কোটি ইয়েন বিনিয়োগ প্রত্যাশা করছে জাপান। একই সঙ্গে বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি অঞ্চল…
 ২৭ অক্টোবর ২০২৬    জাতীয়

ছাত্রদল থেকেই রাজনৈতিক শিক্ষার শুরু, বললেন আমজনতা দলের তারেক রহমান!

ছাত্রদল থেকেই রাজনৈতিক শিক্ষার শুরু, বললেন আমজনতা দলের তারেক রহমান!
আমজনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান বলেছেন, ছাত্রদলের রাজনীতি থেকেই তাঁর রাজনৈতিক শিক্ষার শুরু এবং জাতীয়তাবাদী রাজনীতির লড়াইয়ের শিক্ষা তিনি সেখান থেকেই পেয়েছেন। ২০১৮…
 ২৭ অক্টোবর ২০২৬    নির্বাচিত

জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু, সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যয় তারেক রহমানের!

জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু, সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যয় তারেক রহমানের!
জাপানকে বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত ও পরীক্ষিত বন্ধু হিসেবে উল্লেখ করে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…
 ২৭ অক্টোবর ২০২৬    জাতীয়

আক্কেলপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি নয়ন, সম্পাদক সৈকত

আক্কেলপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি নয়ন, সম্পাদক সৈকত
জয়পুরহাটের আক্কেলপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে নুরনবী খন্দকার নয়ন, সহসভাপতি পদে আতোয়ার হোসেন, সাধারণ সম্পাদক পদে মোরশেদুল আলম সৈকত এবং কোষাধ্যক্ষ পদে রিফাতুল…
 ২৬ অক্টোবর ২০২৬    রাজশাহী

শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী পালিত

শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী পালিত
তসলিম উদ্দিন, ঢাকা:বাংলার অবিসংবাদিত নেতা শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিভাগ সমিতি, ঢাকার উদ্যোগে এই স্মরণসভার…
 ২৬ অক্টোবর ২০২৬    ঢাকা

শ্রীপুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

শ্রীপুরে মাদকাসক্ত ছেলের  হাতে বাবা খুন
গাজীপুরের শ্রীপুরে মাদকের টাকার দাবিসহ পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে আব্দুস সামাদ (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে আনোয়ার হোসেন…
 ২৬ অক্টোবর ২০২৬    ঢাকা

আপনি কোন এলাকা দিয়ে আসবেন, আমরা অপেক্ষায় আছি: হাসিনার উদ্দেশে দুলু

আপনি কোন এলাকা দিয়ে আসবেন, আমরা অপেক্ষায় আছি: হাসিনার উদ্দেশে দুলু
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তাঁকে উদ্দেশ করে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আপনি আসেন, আমরা আপনার জন্য…
 ২৬ অক্টোবর ২০২৬    নির্বাচিত

জ্বালানি নিরাপত্তায় জাইকার বাজেট সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

জ্বালানি নিরাপত্তায় জাইকার বাজেট সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
জ্বালানি চাহিদা পূরণ ও দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) কাছে বাজেট সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বাংলাদেশের অগ্রাধিকারমূলক…
 ২৬ অক্টোবর ২০২৬    জাতীয়

‘শত্রুর সঙ্গেও ইনসাফ চাই, তাহলে মানিক পশারীর দাফনে বাধা কেন’: রাশেদ খাঁন

‘শত্রুর সঙ্গেও ইনসাফ চাই, তাহলে মানিক পশারীর দাফনে বাধা কেন’: রাশেদ খাঁন
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগ তুলে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।…
 ২৬ অক্টোবর ২০২৬    নির্বাচিত

এনসিপির ডায়াস্পোরা উপকমিটির প্রধান আসিফ মাহমুদ, উপপ্রধান মনিরা শারমিন!

এনসিপির ডায়াস্পোরা উপকমিটির প্রধান আসিফ মাহমুদ, উপপ্রধান মনিরা শারমিন!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির প্রধান করা হয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। একই কমিটির উপপ্রধানের দায়িত্ব পেয়েছেন মনিরা শারমিন। প্রবাসে দলের কার্যক্রম জোরদার,…
 ২৬ অক্টোবর ২০২৬    নির্বাচিত

মেহেরপুরে পীর-সাধুদের অংশগ্রহণে ‘সবার জন্য বাংলাদেশ’-এর আলোচনা সভা

মেহেরপুরে পীর-সাধুদের অংশগ্রহণে ‘সবার জন্য বাংলাদেশ’-এর আলোচনা সভা
মেহেরপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের এহসানিয়া দরবার শরিফে এই আয়োজন করা হয়।…
 ২৬ অক্টোবর ২০২৬    খুলনা

কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে ফুটপাতের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে ফুটপাতের দাবিতে মানববন্ধন
কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের নির্মাণকাজে ফুটপাত রাখার দাবিতে মানববন্ধন করেছেন হাজারো শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। ফুটপাত না থাকায় শিক্ষার্থী ও পথচারীদের দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে…
 ২৬ অক্টোবর ২০২৬    রংপুর