টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলে ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় টাঙ্গাইল সদর উপজেলার বিসিক তারুটিয়ায় হেযবুত তওহীদের জেলা নারী বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন হেযবুত তওহীদের টাঙ্গাইল জেলা নারী বিভাগের প্রধান চায়না ইয়াসমিন। বাসেদা ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সংগঠনটির জেলা নারী বিভাগের সহকারী সম্পাদক জেসমিন জামান।
আলোচনা সভায় বক্তারা নারীর মর্যাদা, অধিকার ও মুক্তির বিষয়ে বক্তব্য দেন। তারা প্রকৃত ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে নারীর মর্যাদা সমুন্নত রাখা এবং সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন
সাত দেশের অংশগ্রহণে কোস্ট গার্ডের প্রথম আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

অনুষ্ঠানে হেযবুত তওহীদের নারী বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।
















