বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নামে থাকা ৭০০ ই-রিকশার মধ্যে পাঁচটির নিবন্ধন বৈধভাবে নেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বাকি ই-রিকশাগুলো অন্যদের নামে নিবন্ধন নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
রোববার (১ নভেম্বর) সচিবালয়ে সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা বা ই-রিকশা চলাচল বিধিমালা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, যারা বর্তমানে বৈধ বা অবৈধভাবে ই-রিকশা চালাচ্ছেন, তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। পর্যায়ক্রমে নিবন্ধন দেওয়া হবে এবং অবৈধ ই-রিকশাগুলো সরিয়ে দেওয়া হবে।
হাইকোর্টে জামিন পেলেন জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান!

জামায়াতের সেক্রেটারি জেনারেলের নামে ৭০০ ই-রিকশা থাকার প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, উত্তরের প্রশাসকের কাছ থেকে তিনি এমন তথ্য পেয়েছেন। গোলাম পরওয়ারকেও উদ্দেশ করে তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। চাইলে পাঁচটি ই-রিকশার নিবন্ধন বৈধভাবে নিতে পারবেন। বাকি ই-রিকশাগুলো অন্যদের নামে নিবন্ধন নিতে হবে।
















