প্রচ্ছদ    নির্বাচিত   গ্যাসের দাম বাড়িয়ে সিন্ডিকেটকে সুবিধা...

গ্যাসের দাম বাড়িয়ে সিন্ডিকেটকে সুবিধা দিচ্ছে সরকার: আসিফ মাহমুদ

৩ নভেম্বর ২০২৬ ০৫:৪৫ এএম
বজ্রশক্তি ডেস্ক

এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে সরকার সিলিন্ডার ব্যবসায়ীদের সিন্ডিকেটকে সুবিধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাঁর দাবি, প্রস্তাবিত দামের চেয়েও বেশি দাম বাড়ানো হয়েছে। পাশাপাশি চার দিন গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণায় সাধারণ মানুষ বাধ্য হয়ে সিলিন্ডার কিনবেন, যা ব্যবসায়ীদের জন্য বাড়তি সুবিধা তৈরি করবে। গ্যাসসহ জ্বালানি পণ্যের দাম দ্রুত নিয়ন্ত্রণে না আনলে সংশ্লিষ্ট দপ্তর ঘেরাওয়ের কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার (২ নভেম্বর) রাতে ২৯ দিনের মধ্যে দুই দফায় এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানোর প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসিফ মাহমুদ।

তিনি বলেন, সরকার এমন সময়ে দাম বাড়ানোর ঘোষণা দেয়, যখন মানুষের পক্ষে তাৎক্ষণিক প্রতিবাদ জানানো কঠিন হয়ে পড়ে। আওয়ামী লীগ সরকারের সময়ও রাত ১২টায় জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

‘সামনে আর কী কী বাড়বে, বিএনপি সরকার আগেভাগেই প্ল্যানটা জানিয়ে দিক’: নাসীরুদ্দীন পাটওয়ারী

‘সামনে আর কী কী বাড়বে, বিএনপি সরকার আগেভাগেই প্ল্যানটা জানিয়ে দিক’: নাসীরুদ্দীন পাটওয়ারী

আসিফ মাহমুদ বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩৬০ টাকা। সর্বশেষ দাম বাড়ানোর পর তা দাঁড়িয়েছে ২ হাজার ৬০ টাকায়। অর্থাৎ প্রায় নয় মাসে দাম বেড়েছে ৭০০ টাকা।

তিনি আরও বলেন, নির্ধারিত দাম ১ হাজার ৮৩৭ টাকা থাকলেও বাজারে একটি সিলিন্ডার কিনতে গ্রাহকদের ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত দিতে হয়েছে। এখন নির্ধারিত দাম ২ হাজার ৬০ টাকা হওয়ায় বাজারে সিলিন্ডারের অনানুষ্ঠানিক দাম ৩ হাজার টাকার কাছাকাছি পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।

সাধারণ মানুষের আয় না বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, এলপিজির দাম বৃদ্ধির প্রভাব অন্যান্য পণ্যের বাজারেও পড়বে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে। মানুষের আয় ও বেতন না বাড়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়বে। এ পরিস্থিতিতে সামনের দিনগুলোতে বিভিন্ন খাতে আরও অসন্তোষ দেখা দিতে পারে।

এ সময় আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা নিয়েও প্রশ্ন তোলেন আসিফ মাহমুদ। তাঁর অভিযোগ, একদিকে এলপিজির দাম বাড়ানো হচ্ছে, অন্যদিকে গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণায় যেসব পরিবার পাইপলাইনের গ্যাস ব্যবহার করে, তারাও সিলিন্ডার কিনতে বাধ্য হতে পারেন। এতে এলপিজি ব্যবসায়ীদের সিন্ডিকেট লাভবান হওয়ার সুযোগ তৈরি হবে বলে মনে করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, গ্যাসের প্রস্তাবিত দামের চেয়েও বেশি বাড়ানো হয়েছে। এর ফলে সিলিন্ডার ব্যবসায়ীদের কমিশন ও মুনাফা বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। সরকার ও এলপিজি ব্যবসায়ীদের সিন্ডিকেটের মধ্যে যোগসাজশ রয়েছে বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি।

দাম বৃদ্ধির প্রতিবাদে ভবিষ্যতে আরও বড় কর্মসূচি দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে গ্যাসের দাম যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে হবে। পাশাপাশি নির্ধারিত দামে এলপিজি সিলিন্ডারসহ অন্যান্য জ্বালানি পণ্য বিক্রি নিশ্চিত করতে হবে।

অন্যথায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, জ্বালানি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তর ঘেরাওয়ের মতো কর্মসূচি দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দেন এনসিপির এই নেতা। সরকারের প্রতি সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত জ্বালানি ও বিদ্যুতের দাম নিয়ন্ত্রণে আনার আহ্বানও জানান তিনি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

৬১ বছরে পা দিলেন শাহরুখ, খেলোয়াড় হতে চেয়ে যেভাবে হলেন বলিউড বাদশাহ!

৬১ বছরে পা দিলেন শাহরুখ, খেলোয়াড় হতে চেয়ে যেভাবে হলেন বলিউড বাদশাহ!
বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২ নভেম্বর জন্ম নেওয়া এই তারকার বয়স এখন ৬১ বছর। তিন দশকের বেশি সময় ধরে হিন্দি…
 ৩ নভেম্বর ২০২৬    বিনোদন

ইরানে মার্কিন হামলার খবর, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম!

ইরানে মার্কিন হামলার খবর, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম!
ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। মঙ্গলবার (৩ নভেম্বর) লেনদেনের শুরুতেই ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস…
 ৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

নতুন অধিনায়ক নাহিদার নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা বিসিবির!

নতুন অধিনায়ক নাহিদার নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা বিসিবির!
আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফিতে অংশ নিতে বাংলাদেশ নারী দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দেবেন স্পিনার নাহিদা আক্তার। আগামী…
 ৩ নভেম্বর ২০২৬    খেলাধুলা

দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, মুহূর্তেই পুড়ে ছাই ১৩ বসতঘর!

দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, মুহূর্তেই পুড়ে ছাই ১৩ বসতঘর!
সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বিদ্যুতের…
 ৩ নভেম্বর ২০২৬    সারাদেশ

‘সামনে আর কী কী বাড়বে, বিএনপি সরকার আগেভাগেই প্ল্যানটা জানিয়ে দিক’: নাসীরুদ্দীন পাটওয়ারী

‘সামনে আর কী কী বাড়বে, বিএনপি সরকার আগেভাগেই প্ল্যানটা জানিয়ে দিক’: নাসীরুদ্দীন পাটওয়ারী
দেশের সার্বিক পরিস্থিতি ও সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে বিএনপি সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা আগেভাগেই জনগণকে জানানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক…
 ৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

মিরপুরে আন্দোলনকারীদের রাস্তায় না নামার আহ্বান জানিয়ে পুলিশের মাইকিং!

মিরপুরে আন্দোলনকারীদের রাস্তায় না নামার আহ্বান জানিয়ে পুলিশের মাইকিং!
রাজধানীর মিরপুরে আন্দোলনরত শ্রমিকদের রাস্তায় না নামার আহ্বান জানিয়ে মাইকিং করছে পুলিশ। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন এলাকায় পুলিশের টহল ও উপস্থিতি বাড়ানো হয়েছে।…
 ৩ নভেম্বর ২০২৬    রাজধানী

আগামী গ্রীষ্মের আগেই ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা প্রধানমন্ত্রীর!

আগামী গ্রীষ্মের আগেই ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা প্রধানমন্ত্রীর!
আগামী গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই দেশে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্য বাস্তবায়নে…
 ৩ নভেম্বর ২০২৬    জাতীয়

বায়ুদূষণে বিশ্বের শীর্ষ পাঁচে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’!

বায়ুদূষণে বিশ্বের শীর্ষ পাঁচে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’!
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকার বায়ুমান সূচক বা একিউআই স্কোর ১৬৫ রেকর্ড করা হয়েছে। ফলে…
 ৩ নভেম্বর ২০২৬    জাতীয়

বাসাবাড়ির সৌরবিদ্যুৎ ইউনিট ১০ টাকা ৫০ পয়সায় কিনবে সরকার: প্রধানমন্ত্রী

বাসাবাড়ির সৌরবিদ্যুৎ ইউনিট ১০ টাকা ৫০ পয়সায় কিনবে সরকার: প্রধানমন্ত্রী
বাসাবাড়িতে উৎপাদিত সৌরবিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কিনবে সরকার। সৌরবিদ্যুতের উৎপাদন ও ব্যবহার বাড়াতে এ উদ্যোগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই…
 ৩ নভেম্বর ২০২৬    জাতীয়

গ্যাসের দাম বাড়িয়ে সিন্ডিকেটকে সুবিধা দিচ্ছে সরকার: আসিফ মাহমুদ

গ্যাসের দাম বাড়িয়ে সিন্ডিকেটকে সুবিধা দিচ্ছে সরকার: আসিফ মাহমুদ
এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে সরকার সিলিন্ডার ব্যবসায়ীদের সিন্ডিকেটকে সুবিধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।…
 ৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

মিরপুরে কারখানার সামনে শ্রমিকদের অবস্থান, যেকোনো সময় সড়কে নামার আশঙ্কা!

মিরপুরে কারখানার সামনে শ্রমিকদের অবস্থান, যেকোনো সময় সড়কে নামার আশঙ্কা!
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে তৃতীয় দিনের মতো আন্দোলন করছেন পোশাকশ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন কারখানার সামনে অবস্থান নিয়েছেন নারী…
 ৩ নভেম্বর ২০২৬    রাজধানী

সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণ এবং ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী,…
 ৩ নভেম্বর ২০২৬    জাতীয়

পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে ছাগল ও ল্যাপটপ চুরি বেড়ে যাবে: রাশেদ খাঁন!

পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে ছাগল ও ল্যাপটপ চুরি বেড়ে যাবে: রাশেদ খাঁন!
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ভবিষ্যতে স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরির ঘটনা বেড়ে…
 ৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

রান্নাঘর পর্যন্ত ভোগান্তি পৌঁছে দিয়েছে সরকার, খালি সিলিন্ডার নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি পাটওয়ারীর!

রান্নাঘর পর্যন্ত ভোগান্তি পৌঁছে দিয়েছে সরকার, খালি সিলিন্ডার নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি পাটওয়ারীর!
সরকারের দুই দফা এলপিজি গ্যাসের দাম বাড়ানোর কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, সরকার জনগণের রান্নাঘর পর্যন্ত…
 ৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

শরীয়তপুরে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার!

শরীয়তপুরে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার!
শরীয়তপুরের ডামুড্যায় লামিয়া বৃষ্টি (১৯) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী রবিউল ঢালীর বিরুদ্ধে। সোমবার (২ নভেম্বর) রাতে পারিবারিক বিরোধের জেরে…
 ৩ নভেম্বর ২০২৬    ঢাকা