প্রচ্ছদ    রাজধানী   বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্যে নতুন সম্ভাবনা, চ্যালেঞ্জ...

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্যে নতুন সম্ভাবনা, চ্যালেঞ্জ নিয়ে অ্যামচেমের সেমিনার

৭ নভেম্বর ২০২৬ ০৯:৪৭ এএম
বজ্রশক্তি ডেস্ক

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে নতুন সম্ভাবনা এবং বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের পরিবর্তিত পরিস্থিতি, আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার, রপ্তানিতে প্রতিযোগিতা সক্ষমতা এবং ব্যবসা-বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ব্যবসায়ী নেতা, অর্থনীতিবিদ ও শিল্প খাতের প্রতিনিধিরা।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ক্রিস্টাল বলরুমে ‘দ্য নিউ ডায়নামিকস অব বাংলাদেশ-ইউএস ট্রেড’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর ট্রেড অ্যান্ড ইমার্জিং বিজনেস সাবকমিটি এ আয়োজন করে।

গত ৫ থেকে ৭ নভেম্বর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘৩০তম ইউএস ট্রেড শো ২০২৬’-এর অংশ হিসেবে সেমিনারটির আয়োজন করা হয়। অ্যামচেম ও ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস যৌথভাবে এ বাণিজ্য প্রদর্শনীর আয়োজন করে। এতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্য, সেবা ও উদ্ভাবন তুলে ধরার পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ সম্প্রসারণের সুযোগগুলোও উপস্থাপন করা হয়।

আরও পড়ুন

জিয়াউর রহমানের আদর্শে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে হবে: কৃষি মন্ত্রী

জিয়াউর রহমানের আদর্শে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে হবে: কৃষি মন্ত্রী

সেমিনারে পারস্পরিক বাণিজ্য ব্যবস্থার আওতায় তৈরি হওয়া নতুন সুযোগ ও চ্যালেঞ্জ, ব্যবসা-বাণিজ্য এবং শিল্প খাতে এর সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে কী ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন, সে বিষয়েও মতামত তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানে মূল বক্তব্য দেন অ্যামচেমের সহসভাপতি ও মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আলা উদ্দিন আহমদ। তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্কের পরিবর্তিত পরিস্থিতি তুলে ধরে দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে নিয়মিত যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা এবং দীর্ঘমেয়াদি অংশীদারত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব-উর রহমানের সঞ্চালনায় প্যানেল আলোচনায় অংশ নেন ফ্ল্যাক্সারের প্রেসিডেন্ট ও অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ফাহমিদা খাতুন, ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈন উদ্দিন হাসান রশিদ, শাশা ডেনিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদ এবং কটন ইউএসএর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আলী আরসালান।

আলোচনায় বক্তারা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের প্রবেশাধিকার বাড়ানো, রপ্তানি খাতে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখা এবং সরবরাহব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে পরিবর্তিত বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতিতে পারস্পরিক বাণিজ্য ব্যবস্থার সম্ভাব্য প্রভাব এবং দেশীয় শিল্পের জন্য নতুন সুযোগ ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।

বক্তারা আরও বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘমেয়াদে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে নীতিনির্ধারকদের সঙ্গে নিয়মিত আলোচনা, বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা এবং স্থিতিশীল বাণিজ্য পরিবেশ নিশ্চিত করা জরুরি। এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও সম্প্রসারিত হওয়ার পাশাপাশি বাংলাদেশের শিল্প ও রপ্তানি খাতেও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

এমবাপেকে ঘিরে চীনে তোলপাড়, ক্ষমা চেয়েও কাটছে না বিতর্ক!

এমবাপেকে ঘিরে চীনে তোলপাড়, ক্ষমা চেয়েও কাটছে না বিতর্ক!
ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপের একটি মন্তব্যকে কেন্দ্র করে চীনে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। আধুনিক চীনের প্রতিষ্ঠাতা মাও সেতুংকে নিয়ে করা মন্তব্যের জেরে ক্ষুব্ধ হয়েছেন…
 ৭ নভেম্বর ২০২৬    খেলাধুলা

জিয়াউর রহমানের আদর্শে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে হবে: কৃষি মন্ত্রী

জিয়াউর রহমানের আদর্শে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে হবে: কৃষি মন্ত্রী
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দলের সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আমিন উর…
 ৭ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

লালমনিরহাটে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
লালমনিরহাট প্রতিনিধি: ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে লালমনিরহাটে সকল শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে মতবিনিময় সভা করেছে ‘সবার জন্য…
 ৭ নভেম্বর ২০২৬    রংপুর

কিয়েভ ও আশপাশে রাশিয়ার বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত সেতু-বিদ্যুৎকেন্দ্রং!

কিয়েভ ও আশপাশে রাশিয়ার বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত সেতু-বিদ্যুৎকেন্দ্রং!
ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের বিভিন্ন অঞ্চলে রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। হামলায় গুরুত্বপূর্ণ সেতু, বিদ্যুৎকেন্দ্র, বিদ্যুৎ উপকেন্দ্র ও শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত…
 ৭ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

সিলেটে তৌহিদ হৃদয়ের মহাকাব্যিক ডাবল সেঞ্চুরি, গড়লেন একাধিক রেকর্ড!

সিলেটে তৌহিদ হৃদয়ের মহাকাব্যিক ডাবল সেঞ্চুরি, গড়লেন একাধিক রেকর্ড!
টেস্ট ক্যারিয়ারের মাত্র তৃতীয় ম্যাচেই ব্যাট হাতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের তরুণ ব্যাটার তৌহিদ হৃদয়। সিলেটের মাঠে অসাধারণ ধৈর্য, সাহসিকতা ও লড়াকু মানসিকতার পরিচয় দিয়ে ক্যারিয়ারের…
 ৭ নভেম্বর ২০২৬    খেলাধুলা

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্যে নতুন সম্ভাবনা, চ্যালেঞ্জ নিয়ে অ্যামচেমের সেমিনার

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্যে নতুন সম্ভাবনা, চ্যালেঞ্জ নিয়ে অ্যামচেমের সেমিনার
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে নতুন সম্ভাবনা এবং বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে দুই দেশের…
 ৭ নভেম্বর ২০২৬    রাজধানী

গুলশানে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত

গুলশানে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত
রাজধানীর গুলশানে ‘শান্তির জন্য প্রকৃত ইসলাম ছাড়া মানুষের মুক্তি নেই’ স্লোগানে আলোচনা সভা করেছে হেযবুত তওহীদ। সংগঠনটির উদ্যোগে আয়োজিত এ সভায় প্রায় দুই শতাধিক মানুষ…
 ৭ নভেম্বর ২০২৬    ঢাকা

গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এ মহাসমাবেশে অংশ নেন…
 ৭ নভেম্বর ২০২৬    জাতীয়

মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্প প্রশাসনের ৩ জ্যেষ্ঠ কর্মকর্তার পদত্যাগ!

মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্প প্রশাসনের ৩ জ্যেষ্ঠ কর্মকর্তার পদত্যাগ!
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর দেশটির বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন তিন জ্যেষ্ঠ কর্মকর্তা। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষদের…
 ৭ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী
ঐতিহাসিক ৭ নভেম্বরকে স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ‘ম্যাগনা কার্টা’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ১৯৭৫ সালে দেশপ্রেমিক সিপাহী-জনতা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের স্বাধীনতা ও…
 ৭ নভেম্বর ২০২৬    জাতীয়

৭ নভেম্বরের মধ্য দিয়ে প্রকৃত স্বাধীনতা ফিরে পায় দেশের মানুষ: রিজভী

৭ নভেম্বরের মধ্য দিয়ে প্রকৃত স্বাধীনতা ফিরে পায় দেশের মানুষ: রিজভী
১৯৭৫ সালের ৭ নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে দেশের মানুষ প্রকৃত স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুদৃঢ় করার অঙ্গীকার খুঁজে পেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল…
 ৭ নভেম্বর ২০২৬    রাজধানী

জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: প্রধানমন্ত্রী

জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: প্রধানমন্ত্রী
জাতীয়তাবাদী চেতনা ও জাতীয় ঐক্য বজায় রাখলে বাংলাদেশ ভবিষ্যতে আর পথ হারাবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের অধিকার রক্ষা,…
 ৭ নভেম্বর ২০২৬    জাতীয়

ধ্বংসস্তূপের মাঝেই নতুন জীবনের স্বপ্ন, গাজায় ২৫০ জুটির গণবিয়ে!

ধ্বংসস্তূপের মাঝেই নতুন জীবনের স্বপ্ন, গাজায় ২৫০ জুটির গণবিয়ে!
যুদ্ধের ক্ষত, স্বজন হারানোর বেদনা আর বাস্তুচ্যুত জীবনের কঠিন বাস্তবতার মধ্যেই নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন গাজার ২৫০ জোড়া তরুণ-তরুণী। চারপাশে ধ্বংসস্তূপ আর অনিশ্চয়তা থাকলেও…
 ৭ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

ছয় মেয়ের নামে জমি লিখে দেওয়ায় বৃদ্ধের ঘরে তালা, উঠানে খোলা আকাশের নিচে বসবাস!

ছয় মেয়ের নামে জমি লিখে দেওয়ায় বৃদ্ধের ঘরে তালা, উঠানে খোলা আকাশের নিচে বসবাস!
নিজের মালিকানাধীন জমি ছয় মেয়ের নামে লিখে দেওয়ার পর বসতঘরে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আপন ভাই ও স্বজনদের বিরুদ্ধে। এতে চিকিৎসা শেষে বাড়ি ফিরেও…
 ৭ নভেম্বর ২০২৬    ঢাকা

মুশফিক-লিটনের পর মিরাজের বিদায়, টেস্টে প্রথম ফিফটি হৃদয়ের!

মুশফিক-লিটনের পর মিরাজের বিদায়, টেস্টে প্রথম ফিফটি হৃদয়ের!
সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চাপে রয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের খেলায় একের পর এক উইকেট হারিয়ে বিপাকে পড়েছে টাইগাররা। মুশফিকুর রহিম ও লিটন দাসের পর…
 ৭ নভেম্বর ২০২৬    খেলাধুলা