প্রচ্ছদ    জাতীয়   ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের...

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

৭ নভেম্বর ২০২৬ ০৭:২৭ এএম
বজ্রশক্তি ডেস্ক

ঐতিহাসিক ৭ নভেম্বরকে স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ‘ম্যাগনা কার্টা’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ১৯৭৫ সালে দেশপ্রেমিক সিপাহী-জনতা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দিয়েছিল। এই দিনটি ছিল দেশের শত্রু ও মিত্র চিহ্নিত করার দিন। প্রধানমন্ত্রীর মতে, ৭ নভেম্বরের মূল চেতনা ছিল জাতীয় ঐক্য, দেশপ্রেম ও বাংলাদেশের স্বার্থ রক্ষা।

শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্ত চরম আকার ধারণ করেছিল। এরই ধারাবাহিকতায় ২ নভেম্বর দিবাগত রাতে তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমানকে গৃহবন্দি করা হয়। স্বাধীনতার ঘোষককে বন্দি রেখে দেশের স্বার্থবিরোধী যে ষড়যন্ত্র শুরু হয়েছিল, সিপাহী-জনতা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করেছিল।

আরও পড়ুন

জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: প্রধানমন্ত্রী

জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, এ কারণেই দেশপ্রেমিক, জাতীয়তাবাদী ও গণতন্ত্রকামী মানুষের কাছে ৭ নভেম্বর জাতীয় ঐক্যের চেতনার বাতিঘর হিসেবে বিবেচিত। এই দিনটির গুরুত্ব বাংলাদেশের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।

৭ নভেম্বরকে স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ‘ম্যাগনা কার্টা’ উল্লেখ করে তারেক রহমান বলেন, দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে বাংলাদেশে জন্ম নেওয়া সব নাগরিকের পরিচয় একটাই—আমরা বাংলাদেশি। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ—সবারই গর্বিত পরিচয় বাংলাদেশি নাগরিক। এই পরিচয়ই জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন ৭ নভেম্বরের সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের গুরুত্ব ও তাৎপর্য প্রাসঙ্গিক থাকবে। তার ভাষায়, ৭ নভেম্বরের প্রকৃত নায়ক দেশপ্রেমিক সিপাহী-জনতা।

প্রধানমন্ত্রী বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়েছিলেন, ১৯৭১ সালেও একইভাবে স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে সম্মুখসমরে লড়াই করেছিলেন।

তারেক রহমান আরও বলেন, যে দেশের তরুণ প্রজন্ম জাতীয়তাবোধে অনুপ্রাণিত নয়, সেই দেশের জনগণের ঐক্য সুদৃঢ় হতে পারে না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণ-অভ্যুত্থান—প্রতিটি ঐতিহাসিক ঘটনায় বাংলাদেশের তরুণেরা জাতীয় স্বার্থের প্রশ্নে আপসহীন থাকার প্রমাণ দিয়েছেন। সবকিছুর ঊর্ধ্বে দেশের স্বার্থ—সবার আগে বাংলাদেশ।

ভবিষ্যতে যেন কেউ জনগণের অধিকার কেড়ে নিতে না পারে কিংবা বাংলাদেশকে অন্য কোনো শক্তির তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এটিই হোক ৭ নভেম্বরের প্রধান অঙ্গীকার। আর সেই অঙ্গীকার বাস্তবায়নে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।

দেশের আর্থসামাজিক ও ভৌগোলিক বাস্তবতায় জাতীয় ঐক্য ধরে রাখতে হলে ৭ নভেম্বরের মতো সিপাহী-জনতার বিপ্লবের চেতনা মনেপ্রাণে ধারণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমান সরকার একটি সমৃদ্ধ আগামী নির্মাণে বদ্ধপরিকর উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়, যতবার বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে এবং গণতন্ত্র বিপন্ন হয়েছে, ততবারই ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্প প্রশাসনের ৩ জ্যেষ্ঠ কর্মকর্তার পদত্যাগ!

মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্প প্রশাসনের ৩ জ্যেষ্ঠ কর্মকর্তার পদত্যাগ!
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর দেশটির বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন তিন জ্যেষ্ঠ কর্মকর্তা। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষদের…
 ৭ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী
ঐতিহাসিক ৭ নভেম্বরকে স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ‘ম্যাগনা কার্টা’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ১৯৭৫ সালে দেশপ্রেমিক সিপাহী-জনতা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের স্বাধীনতা ও…
 ৭ নভেম্বর ২০২৬    জাতীয়

৭ নভেম্বরের মধ্য দিয়ে প্রকৃত স্বাধীনতা ফিরে পায় দেশের মানুষ: রিজভী

৭ নভেম্বরের মধ্য দিয়ে প্রকৃত স্বাধীনতা ফিরে পায় দেশের মানুষ: রিজভী
১৯৭৫ সালের ৭ নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে দেশের মানুষ প্রকৃত স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুদৃঢ় করার অঙ্গীকার খুঁজে পেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল…
 ৭ নভেম্বর ২০২৬    রাজধানী

জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: প্রধানমন্ত্রী

জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: প্রধানমন্ত্রী
জাতীয়তাবাদী চেতনা ও জাতীয় ঐক্য বজায় রাখলে বাংলাদেশ ভবিষ্যতে আর পথ হারাবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের অধিকার রক্ষা,…
 ৭ নভেম্বর ২০২৬    জাতীয়

ধ্বংসস্তূপের মাঝেই নতুন জীবনের স্বপ্ন, গাজায় ২৫০ জুটির গণবিয়ে!

ধ্বংসস্তূপের মাঝেই নতুন জীবনের স্বপ্ন, গাজায় ২৫০ জুটির গণবিয়ে!
যুদ্ধের ক্ষত, স্বজন হারানোর বেদনা আর বাস্তুচ্যুত জীবনের কঠিন বাস্তবতার মধ্যেই নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন গাজার ২৫০ জোড়া তরুণ-তরুণী। চারপাশে ধ্বংসস্তূপ আর অনিশ্চয়তা থাকলেও…
 ৭ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

ছয় মেয়ের নামে জমি লিখে দেওয়ায় বৃদ্ধের ঘরে তালা, উঠানে খোলা আকাশের নিচে বসবাস!

ছয় মেয়ের নামে জমি লিখে দেওয়ায় বৃদ্ধের ঘরে তালা, উঠানে খোলা আকাশের নিচে বসবাস!
নিজের মালিকানাধীন জমি ছয় মেয়ের নামে লিখে দেওয়ার পর বসতঘরে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আপন ভাই ও স্বজনদের বিরুদ্ধে। এতে চিকিৎসা শেষে বাড়ি ফিরেও…
 ৭ নভেম্বর ২০২৬    ঢাকা

মুশফিক-লিটনের পর মিরাজের বিদায়, টেস্টে প্রথম ফিফটি হৃদয়ের!

মুশফিক-লিটনের পর মিরাজের বিদায়, টেস্টে প্রথম ফিফটি হৃদয়ের!
সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চাপে রয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের খেলায় একের পর এক উইকেট হারিয়ে বিপাকে পড়েছে টাইগাররা। মুশফিকুর রহিম ও লিটন দাসের পর…
 ৭ নভেম্বর ২০২৬    খেলাধুলা

ছাত্রী হোস্টেলে পুরুষ পুলিশের লাঠিচার্জ, দেশে কি আদৌ কোনো সরকার আছে: ডা. শফিকুর রহমান

ছাত্রী হোস্টেলে পুরুষ পুলিশের লাঠিচার্জ, দেশে কি আদৌ কোনো সরকার আছে: ডা. শফিকুর রহমান
রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) ছাত্রীদের ওপর গভীর রাতে পুলিশের লাঠিচার্জের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে…
 ৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

শিক্ষাসফরে যাওয়ার পথে বাস খাদে, শিক্ষকসহ নিহত ২, আহত অন্তত ৩০!

শিক্ষাসফরে যাওয়ার পথে বাস খাদে, শিক্ষকসহ নিহত ২, আহত অন্তত ৩০!
কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কুমিল্লার একটি মাদরাসার সহকারী অধ্যাপকসহ দুজন নিহত হয়েছেন। শনিবার ভোরে চট্টগ্রামের কেরানীহাট এলাকায় শিক্ষার্থী ও শিক্ষকদের বহনকারী একটি…
 ৭ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

ডিসেম্বরে আ. লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই, মাঠে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম

ডিসেম্বরে আ. লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই, মাঠে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম
ডিসেম্বর মাসে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন,…
 ৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

শাহজালাল বিমানবন্দর এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ, আতঙ্ক!

শাহজালাল বিমানবন্দর এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ, আতঙ্ক!
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে বিমানবন্দরের গোলচত্বরে এ বিস্ফোরণ ঘটে। এ ছাড়া রাজধানীর আরও চারটি…
 ৭ নভেম্বর ২০২৬    রাজধানী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা!

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা!
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির…
 ৭ নভেম্বর ২০২৬    জাতীয়

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ, ঢাকায় বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ, ঢাকায় বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
আজ ৭ নভেম্বর, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। দিনটি…
 ৭ নভেম্বর ২০২৬    জাতীয়

বাড়িতে নেই আমির হামজা, বন্ধ মুঠোফোন; খুঁজে পাচ্ছেন না সাংবাদিকেরা: রাশেদ খাঁন

বাড়িতে নেই আমির হামজা, বন্ধ মুঠোফোন; খুঁজে পাচ্ছেন না সাংবাদিকেরা: রাশেদ খাঁন
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না সাংবাদিকেরা। তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং তিনি বাড়িতেও নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক…
 ৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ক্ষতিগ্রস্ত বেদি!

চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ক্ষতিগ্রস্ত বেদি!
চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিস্তম্ভটির বেদির…
 ৬ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম