কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে আটকের পর তাঁকে ছাড়িয়ে নিতে বিএনপির কোনো নেতা ফোন করলে তাঁকেও আওয়ামী লীগের আশ্রয়দাতা হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন। একই সঙ্গে এমন ব্যক্তিদের আওয়ামী লীগের মতোই প্রতিহত করার ঘোষণা দিয়েছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন যুবদল নেতা।
ফেসবুক পোস্টে রবিউল ইসলাম নয়ন লেখেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগ ধরার পর তাকে ছাড়ানোর জন্য যদি কোনো বিএনপি নেতার ফোন আসে তাহলে ধরে নিবো তিনি আওয়ামী লীগের আশ্রয়দাতা। আওয়ামী লীগের মতো তিনিও দেশের শত্রু। আওয়ামী লীগের মতো তাকেও প্রতিহত করা হবে।’
‘এই কথা বলতে বলতে বুড়ো হয়ে গেলাম’, কুমিল্লা বিভাগ না হওয়ায় হতাশ এমপি!

পোস্টের শেষে ‘সবার আগে বাংলাদেশ’ লিখে নিজের বক্তব্য শেষ করেন তিনি।
যুবদল নেতার এই বক্তব্যে দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের ছাড়িয়ে নেওয়ার ক্ষেত্রে বিএনপির কোনো নেতার তদবিরের বিষয়টি সামনে এনে তিনি দলীয় অবস্থানের বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন।
















