আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফায় দেশের আরও ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রার্থীদের নাম প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীবসহ দলের কেন্দ্রীয় নেতারা।
এর আগে গত ১০ মে প্রথম দফায় স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল দলটি। দ্বিতীয় দফায় আরও ১০০ জনের নাম ঘোষণার মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচনে নিজেদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে এনসিপি।
আরও পড়ুন
আওয়ামী লীগকে রাজনৈতিক জায়গা দিয়ে এখন নিজেরাই সংকটে বিএনপি: নাহিদ

পূর্ণাঙ্গ তালিকা দেখতে এখানে ক্লিক করুন
















