গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে সরকার। এর অংশ হিসেবে জেলায় ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা কার্যক্রমে ব্যবহার করা হচ্ছে ড্রোন ও সাঁজোয়া যান (এপিসি)। পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে এসব সরঞ্জাম কাজে লাগানো হচ্ছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
পরীক্ষামূলক উৎপাদন শেষে আজ গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ!

নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে মাঠপর্যায়ে ড্রোন ও এপিসি ব্যবহার করা হচ্ছে। ড্রোনের মাধ্যমে ওপর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সাঁজোয়া যান দিয়ে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই মোতায়েন ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।
















