কুমিল্লা প্রতিনিধি:
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে হত্যার ঘটনা এবং সারা দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী কৃষকদল কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে এই প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন কুমিল্লা মহানগর কৃষকদলের আহ্বায়ক কাজী শাহীনুর হোসাইন শাহিন এবং সদস্যসচিব ইকরাম হোসেন তাজ। এ সময় মহানগরীর ২৭টি ওয়ার্ড কৃষকদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শরীরে গুলি নিয়েই মারা গেলেন জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন

সমাবেশে বক্তারা ভাঙ্গা উপজেলা কৃষকদল নেতা রাজু মোল্লা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান নেতারা।

















