প্রচ্ছদ    চট্টগ্রাম   লালমাই পাহাড়ে প্রাকৃতিক ঝরনা, পর্যটনের...

লালমাই পাহাড়ে প্রাকৃতিক ঝরনা, পর্যটনের নতুন সম্ভাবনা

২২ নভেম্বর ২০২৬ ০৮:১১ এএম
বজ্রশক্তি ডেস্ক

লালমাই (কুমিল্লা) সংবাদদাতা:
অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহাসিক ঐতিহ্যে সমৃদ্ধ কুমিল্লা জেলা। এখানে নানা শ্রেণি-পেশা ও সংস্কৃতির মানুষের সহাবস্থানের পাশাপাশি অসংখ্য জ্ঞানী-গুণী ব্যক্তির স্মৃতিবিজড়িত ইতিহাস রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেও কুমিল্লা অনন্য। লালমাটির টিলা, সবুজ বনভূমি, জলাশয়, রাজেশপুর ইকোপার্ক, পদ্মবিল, ধর্মসাগর দিঘি এবং ময়নামতি জাদুঘরসহ নানা দর্শনীয় স্থান এ জেলার সৌন্দর্যকে সমৃদ্ধ করেছে।

এ জেলার ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে রয়েছে প্রায় ১ হাজার ৩০০ বছরের পুরোনো শালবন বিহার। দেববংশের চতুর্থ রাজা শ্রীভবদেব সপ্তম শতাব্দীর শেষ ভাগ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগের কোনো এক সময়ে এ বিহার নির্মাণ করেছিলেন বলে ঐতিহাসিকভাবে ধারণা করা হয়। সে সময় এর নাম ছিল ‘ভবদেব মহাবিহার’।

এবার কুমিল্লার পর্যটন সম্ভাবনায় নতুন মাত্রা যোগ করেছে লালমাই পাহাড়ের প্রাকৃতিক ঝরনা। পাহাড়ের কোলঘেঁষে সবুজ প্রকৃতির মাঝে অবিরাম বয়ে চলা এসব ঝরনা স্থানীয়দের কাছে দীর্ঘদিনের পরিচিত হলেও পর্যটন আকর্ষণ হিসেবে এখনো তেমনভাবে পরিচিতি পায়নি।

আরও পড়ুন

বিকাশের আড়াই কোটি টাকা ছিনতাই, ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২

বিকাশের আড়াই কোটি টাকা ছিনতাই, ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২

কুমিল্লা শহর থেকে প্রায় ৮ কিলোমিটার পশ্চিমে অবস্থিত লালমাই পাহাড়ের সদর দক্ষিণ উপজেলার পশ্চিম প্রান্তের বড় ধর্মপুর ও গলাচিপা গ্রামে কয়েকটি প্রাকৃতিক ঝরনার দেখা মিলেছে। এর মধ্যে দুটি ঝরনা থেকে অবিরাম পানি প্রবাহিত হতে দেখা যায়। স্থানীয় প্রায় ৪০০ পরিবারের দৈনন্দিন পানির চাহিদা পূরণে এসব ঝরনার পানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি কৃষিকাজেও এ পানি ব্যবহার করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম (৬০-৬৫) বলেন, “জন্মের পর থেকেই এসব ঝরনা দেখে আসছি। দীর্ঘদিন ধরে এখান থেকে পানি প্রবাহিত হচ্ছে। এ পানির স্বাদও বেশ মিষ্টি। আমরা প্রতিদিনের প্রয়োজনীয় কাজে এবং পান করার জন্য এ পানি ব্যবহার করি। সরকার উদ্যোগ নিলে ঝরনার পানি সংরক্ষণের ব্যবস্থা করতে পারে। এতে স্থানীয় মানুষের পানির চাহিদা পূরণের পাশাপাশি এ প্রাকৃতিক সম্পদও রক্ষা পাবে।”

সংশ্লিষ্টদের মতে, পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা হলে লালমাই পাহাড়ের এসব প্রাকৃতিক ঝরনাকে কেন্দ্র করে নতুন পর্যটনকেন্দ্র গড়ে তোলার সুযোগ রয়েছে। তবে পর্যটন অবকাঠামো নির্মাণের পাশাপাশি ঝরনার স্বাভাবিক প্রবাহ, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে।

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা লালমাই পাহাড়ের এসব ঝরনা হতে পারে কুমিল্লার পর্যটন মানচিত্রে নতুন আকর্ষণ। এর জন্য প্রয়োজন সরকারি উদ্যোগ, যথাযথ পরিকল্পনা ও প্রাকৃতিক সম্পদের সুরক্ষা।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

বিকাশের আড়াই কোটি টাকা ছিনতাই, ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২

বিকাশের আড়াই কোটি টাকা ছিনতাই, ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’ এর প্রায় আড়াই কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান শেখসহ…
 ২২ নভেম্বর ২০২৬    ঢাকা

দুই মাসের ছুটিতে দেশে এসে ডেঙ্গুতে প্রাণ গেল প্রকৌশলীর!

দুই মাসের ছুটিতে দেশে এসে ডেঙ্গুতে প্রাণ গেল প্রকৌশলীর!
দুই মাসের ছুটিতে দেশে এসেছিলেন কাতারপ্রবাসী প্রকৌশলী নেজাম উদ্দিন পারভেজ (৩৪)। ছুটি শেষে কর্মস্থলে ফেরার কথা থাকলেও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আর ফেরা হলো না তার।…
 ২২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

লালমাই পাহাড়ে প্রাকৃতিক ঝরনা, পর্যটনের নতুন সম্ভাবনা

লালমাই পাহাড়ে প্রাকৃতিক ঝরনা, পর্যটনের নতুন সম্ভাবনা
লালমাই (কুমিল্লা) সংবাদদাতা:অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহাসিক ঐতিহ্যে সমৃদ্ধ কুমিল্লা জেলা। এখানে নানা শ্রেণি-পেশা ও সংস্কৃতির মানুষের সহাবস্থানের পাশাপাশি অসংখ্য জ্ঞানী-গুণী ব্যক্তির স্মৃতিবিজড়িত ইতিহাস রয়েছে।…
 ২২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

শরিয়তপুরে গুরুত্বপূর্ণ স্থাপনার সার্বিক নিরাপত্তায় ৪ প্লাটুন আনসার মোতায়েন

শরিয়তপুরে গুরুত্বপূর্ণ স্থাপনার সার্বিক নিরাপত্তায় ৪ প্লাটুন আনসার মোতায়েন
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে শরীয়তপুরসহ দেশের সাতটি জেলায় মোট ৪৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর)…
 ২২ নভেম্বর ২০২৬    ঢাকা

মহেশপুরে হাইকোর্টের আইনজীবী শাহাবুদ্দিনের অফিস উদ্বোধন: অসহায়ের পাশে দাঁড়ানোর অঙ্গীকার

মহেশপুরে হাইকোর্টের আইনজীবী শাহাবুদ্দিনের অফিস উদ্বোধন: অসহায়ের পাশে দাঁড়ানোর অঙ্গীকার
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুর উপজেলায় হাইকোর্টের আইনজীবী মো. শাহাবুদ্দিন সৈকতের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। দরিদ্র, অসহায় ও আর্থিকভাবে অসচ্ছল মানুষকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্য…
 ২১ নভেম্বর ২০২৬    খুলনা

গাইবান্ধায় ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাইবান্ধা শহরের প্রানকেন্দ্রে অবস্থিত পাবলিক লাইব্রেরি হলরুমে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ -এই স্লোগানকে সামনে…
 ২১ নভেম্বর ২০২৬    রংপুর

চট্টগ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
‎‎চট্টগ্রামে সর্বস্তরের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা করেছে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’। শনিবার (২১ নভেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমেদ হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত…
 ২১ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

টাঙ্গাইলে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা, জেলা আহ্বায়ক কমিটি গঠন

টাঙ্গাইলে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা, জেলা আহ্বায়ক কমিটি গঠন
টাঙ্গাইলে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা শনিবার সকালে টাঙ্গাইল ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় অ্যাডভোকেট জামাল…
 ২১ নভেম্বর ২০২৬    ঢাকা

চাঁদপুর শহরে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

চাঁদপুর শহরে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
চাঁদপুর শহরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি হাশিম খান (৩৫) নামে যুবককে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।…
 ২১ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

সাভারে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সাভারে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মো. আরিফ হোসেন (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।…
 ২১ নভেম্বর ২০২৬    ঢাকা

বগুড়ায় ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ এর ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

বগুড়ায় ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ এর ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
​বগুড়া প্রতিনিধি:উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, মব সন্ত্রাস ও সামাজিক বিদ্বেষের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক…
 ২১ নভেম্বর ২০২৬    রাজশাহী

কাউনিয়ায় বিনা চিকিৎসায় না ফেরার দেশে চলে গেলেন ‘জুলাই যোদ্ধা’ বিপ্লব

কাউনিয়ায় বিনা চিকিৎসায় না ফেরার দেশে চলে গেলেন ‘জুলাই যোদ্ধা’ বিপ্লব
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া কাউনিয়ার জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন (গেজেট নম্বর ১১৬৩) অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা গেছেন। দীর্ঘদিন ধরে শরীরে ছররা গুলি নিয়ে শুক্রবার…
 ২১ নভেম্বর ২০২৬    রংপুর

সাদুল্লাপুরে নির্মাণাধীন ভবন থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

সাদুল্লাপুরে নির্মাণাধীন ভবন থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে অভিযান চালিয়ে ৩টি ককটেল ও ৩টি পেট্রোল বোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। শনিবার (২১ নভেম্বর) রাত ৩টার দিকে…
 ২১ নভেম্বর ২০২৬    রংপুর

দিনে একবার খাবার, নবরাত্রিতে শুধু গরম পানি! ৭৬ বছরেও ফিট মোদি

দিনে একবার খাবার, নবরাত্রিতে শুধু গরম পানি! ৭৬ বছরেও ফিট মোদি
৭৬ বছর বয়সেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্মব্যস্ততা ও শারীরিক সক্ষমতা অনেকের কাছেই কৌতূহলের বিষয়। দীর্ঘ সময় ধরে সক্রিয় থাকার পেছনে যোগব্যায়ামের পাশাপাশি রয়েছে তার…
 ২১ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, জরুরি প্রস্তুতিতে যা বলল আইএইএ!

আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, জরুরি প্রস্তুতিতে যা বলল আইএইএ!
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা ও অবকাঠামোগত প্রস্তুতিতে ইতিবাচক মূল্যায়ন দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থাটির ১০ দিনব্যাপী পর্যালোচনায় কেন্দ্রটির…
 ২১ নভেম্বর ২০২৬    জাতীয়