আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী স্থানীয় জনগণ ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের বালাকান্দা বাজারের মাঠে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় চেয়ারম্যান পদপ্রার্থী এলাকার সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, তিনি নির্বাচিত হলে সুরমা ইউনিয়নকে একটি মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তুলবেন। পাশাপাশি শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন, সবার জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা ও মৌলিক অবকাঠামোর উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেবেন। তিনি আরও জানান, সব সময় দরিদ্র ও অসহায় মানুষের পাশে থাকবেন এবং ইউনিয়ন পরিষদে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠা করবেন।
কাউনিয়ার টেপামধুপুরে প্রভাষক ফাহমিদা আক্তার রিতার ইন্তেকাল

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুরমা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ও সুরমা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. খোরশেদ মিয়া, সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম শামসুল আলম রাসেল, বিএনপি নেতা ও সুরমা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মমিন মিয়া, হাজী মিরাস উদ্দীন আবুল খায়ের, রমজান আলী, আলী হোসেন, আবু হানিফ, কবির মিয়া, সাচ্ছু মিয়া, আবু বক্কর, শহীদ মিয়া, জাহের মিয়া, আনু মিয়া, ইদ্রিস আলী, আবুল বশার ও সফিক মিয়া প্রমুখ।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এলাকার বিপুলসংখ্যক বাসিন্দা উপস্থিত ছিলেন। এ ছাড়া সুনামগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর সুরমা ইউনিয়নের সৈয়দপুর, মুসলিমপুর, হুরার কান্দা ও সাহেবনগর গ্রামের মুরুব্বি ও এলাকাবাসী সুরমা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. খোরশেদ মিয়াকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করে তার প্রতি সমর্থন জানান।

















