প্রচ্ছদ    নির্বাচিত   বিএনপি চোরের দল না, ভদ্রলোকের...

বিএনপি চোরের দল না, ভদ্রলোকের দল, গরিবের দল’: কৃষিমন্ত্রী

২৮ নভেম্বর ২০২৬ ০৩:২৫ পিএম
বজ্রশক্তি ডেস্ক

বিএনপিকে ‘ভদ্রলোকের দল, গরিবের দল ও কৃষক-শ্রমিকের দল’ হিসেবে উল্লেখ করে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, গত ১৭ বছরে একটি দল চুরি করে খেয়েছে। তিনি দাবি করেন, যশোরের ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতার স্থায়ী সমাধান হবে বিএনপি সরকারের আমলেই। এ জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি আগামী এক থেকে দুই বছরের মধ্যে অধিকাংশ জমি চাষাবাদের উপযোগী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে যশোরের ভবদহ স্লুইস গেট পরিদর্শন শেষে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

এ সময় তিনি বলেন, গত ১৭ বছরে একটি দল চুরি করে খেয়েছে। বিএনপি চোরের দল নয়, এটি ভদ্রলোকের দল, গরিবের দল এবং কৃষক-শ্রমিকের দল। ভবদহ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাতে সরকার কাজ করছে। বিএনপি সরকারের আমলেই এ অঞ্চলের জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হবে।

আরও পড়ুন

মডেল মসজিদ পরিচালনায় ইফার মডেল কেয়ারটেকারদের ভূমিকা বহালের দাবি

WhatsApp Image 2026 11 28 At 9.25.14 AM

ভবদহের জলাবদ্ধতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ সমস্যা নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সরকারি কর্মকর্তাদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। মন্ত্রিসভার একাধিক সদস্যও এ সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করছেন।

তিনি জানান, ভবদহের জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি আগামী এক থেকে দুই বছরের মধ্যে অধিকাংশ কৃষিজমি পুনরায় চাষাবাদের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ জন্য দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে, যাতে দীর্ঘদিন জলাবদ্ধতার কারণে অনাবাদি থাকা জমিগুলো আবার কৃষিকাজে ব্যবহার করা যায়।

কৃষিমন্ত্রী বলেন, ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় বছরের পর বছর কৃষিজমি অনাবাদি রাখা সম্ভব নয়। এ কারণে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে নেওয়া সহযোগী প্রকল্পের লক্ষ্য হচ্ছে দ্রুত পানি নিষ্কাশন করে জমিগুলো চাষাবাদের উপযোগী করা।

এ ছাড়া বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা নিরসন ও সেচব্যবস্থার উন্নয়নে ২৯৯ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। প্রস্তাবিত এ প্রকল্পের আওতায় ১৭ হাজার ২০০ হেক্টর জমিতে সেচসুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে বছরে অতিরিক্ত ৭০ হাজার ৬০৯ মেট্রিক টন খাদ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ভবদহ অঞ্চলের কৃষি সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী বলেন, এ এলাকার মাটি অত্যন্ত উর্বর এবং কৃষি উৎপাদনের জন্য বিশেষভাবে উপযোগী। বিশেষ করে রসুন চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে এখানে। জলাবদ্ধতা নিরসন করে জমিগুলো যথাযথভাবে চাষাবাদের আওতায় আনা গেলে বিপুল পরিমাণ রসুন উৎপাদন করা সম্ভব হবে। পরিকল্পিতভাবে রসুনের উৎপাদন বাড়ানো গেলে দেশের আমদানিনির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমানো যাবে।

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব জনগণের কল্যাণ নিশ্চিত করা। প্রধানমন্ত্রী তারেক রহমান ভবদহ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ সম্পর্কে অবগত রয়েছেন। এ অঞ্চলের মানুষকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্ত করতে সরকার আন্তরিকভাবে কাজ করতে চায়।

অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় মানুষের মতামত ও পরামর্শের ভিত্তিতে কার্যকর পরিকল্পনা গ্রহণের ওপরও গুরুত্ব দেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, এলাকার মানুষের ঐক্যবদ্ধ সহযোগিতা থাকলে পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মডেল মসজিদ পরিচালনায় ইফার মডেল কেয়ারটেকারদের ভূমিকা বহালের দাবি

মডেল মসজিদ পরিচালনায় ইফার মডেল কেয়ারটেকারদের ভূমিকা বহালের দাবি
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা ‘মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৬’-এর ২৯(১) অনুচ্ছেদ অনুযায়ী মডেল মসজিদ পরিচালনায় ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (মউশিক)…
 ২৮ নভেম্বর ২০২৬    জাতীয়

টিকটকে পরিচয়, বিয়ে করতে মা-বাবাকে নিয়ে যশোরে মালয়েশিয়ার তরুণী!

টিকটকে পরিচয়, বিয়ে করতে মা-বাবাকে নিয়ে যশোরে মালয়েশিয়ার তরুণী!
যশোরের শার্শায় টিকটকের মাধ্যমে পরিচয়, এরপর ভালোবাসা। মাত্র ছয় মাসের সম্পর্কের পর সেই ভালোবাসার মানুষকে বিয়ে করতে মা-বাবাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে এসেছেন মালয়েশিয়ার তরুণী নূর…
 ২৮ নভেম্বর ২০২৬    খুলনা

বিএনপি চোরের দল না, ভদ্রলোকের দল, গরিবের দল’: কৃষিমন্ত্রী

বিএনপি চোরের দল না, ভদ্রলোকের দল, গরিবের দল’: কৃষিমন্ত্রী
বিএনপিকে ‘ভদ্রলোকের দল, গরিবের দল ও কৃষক-শ্রমিকের দল’ হিসেবে উল্লেখ করে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, গত ১৭ বছরে একটি…
 ২৮ নভেম্বর ২০২৬    নির্বাচিত

বিয়ের আয়োজনের মধ্যেই বিমান হামলা, মিয়ানমারে নিহত প্রায় ২০!

বিয়ের আয়োজনের মধ্যেই বিমান হামলা, মিয়ানমারে নিহত প্রায় ২০!
মিয়ানমারের সংঘাতপূর্ণ এলাকায় বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালে সামরিক বাহিনীর বিমান হামলায় প্রায় ২০ জন নিহত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) দেশটির শান ও কারেন্নি রাজ্যের সীমান্তবর্তী…
 ২৮ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

আফগানিস্তানে স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০ শিক্ষার্থী!

আফগানিস্তানে স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০ শিক্ষার্থী!
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৯০ জনের বেশি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা…
 ২৮ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

এবার মঞ্চ মাতাতে ঢাকা আসছেন শাকিরা!

এবার মঞ্চ মাতাতে ঢাকা আসছেন শাকিরা!
বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরাকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে ই-মেকার্স বাংলাদেশ। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের এপ্রিলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে তার…
 ২৮ নভেম্বর ২০২৬    বিনোদন

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া!

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া!
রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা অঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় সময় এ ভূমিকম্পের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার…
 ২৮ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

মেহেরপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর ৭১ সদস্যের কমিটি ঘোষণা

মেহেরপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর ৭১ সদস্যের কমিটি ঘোষণা
মেহেরপুরে অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর জেলা শাখার ৭১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশিষ্ট সমাজসেবক ও সাংস্কৃতিক সংগঠক রাকিবুল ইসলাম রিপনকে আহ্বায়ক…
 ২৮ নভেম্বর ২০২৬    খুলনা

বিদ্বেষমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে শেরপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা

বিদ্বেষমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে শেরপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা
বিভেদ নয়, সম্প্রীতি; বিদ্বেষ নয়, সহাবস্থান -এমন একটি মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শেরপুরে অনুষ্ঠিত হয়েছে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময়…
 ২৮ নভেম্বর ২০২৬    ময়মনসিংহ

সুনামগঞ্জের মধ্যনগরে দোকানের মালিকানা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশত

সুনামগঞ্জের মধ্যনগরে দোকানের মালিকানা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশত
সুনামগঞ্জ প্রতিনিধিসুনামগঞ্জের মধ্যনগর উপজেলার জনতা বাজারে দোকানের মালিকানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার চামরদানি ইউনিয়নের আমজোড়া…
 ২৮ নভেম্বর ২০২৬    সারাদেশ

ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৬, মোটরসাইকেলে আগুন

ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৬, মোটরসাইকেলে আগুন
ফেনীর দাগনভূঞায় বিএনপির বিবদমান দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর গ্রামে বন, পরিবেশ ও জলবায়ু…
 ২৮ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

‘ব্যাচেলর পয়েন্টে’ এবার পর্দায় পলি চেয়ারম্যানের মৃত্যু, গুলশান আরাকে স্মরণে আবেগাপ্লুত দর্শক!

‘ব্যাচেলর পয়েন্টে’ এবার পর্দায় পলি চেয়ারম্যানের মৃত্যু, গুলশান আরাকে স্মরণে আবেগাপ্লুত দর্শক!
দীর্ঘদিন ধরে দর্শকদের হাসি-আনন্দে মাতিয়ে রাখা জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শেষ পর্বে এবার দেখা গেল এক আবেগঘন অধ্যায়। পর্দায় মারা গেছেন কাবিলার মা পলি চেয়ারম্যান।…
 ২৮ নভেম্বর ২০২৬    বিনোদন

জাতীয় শরীরগঠন প্রতিযোগিতা ‘মি. বাংলাদেশ-২০২৬’-এ চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি

জাতীয় শরীরগঠন প্রতিযোগিতা ‘মি. বাংলাদেশ-২০২৬’-এ চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি
জাতীয় শরীরগঠন প্রতিযোগিতা ‘মি. বাংলাদেশ-২০২৬’-এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ২৬ থেকে ২৮ নভেম্বর ২০২৬ জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায়…
 ২৮ নভেম্বর ২০২৬    জাতীয়

এবার পাকিস্তান সেনাবাহিনীর পোস্টেও ‘হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম’!

এবার পাকিস্তান সেনাবাহিনীর পোস্টেও ‘হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম’!
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ‘বীর বিক্রম’ সম্বোধন করেছে পাকিস্তান সেনাবাহিনী। দেশটির কাকুলে অবস্থিত পাকিস্তান মিলিটারি একাডেমিতে (পিএমএ) তার সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে…
 ২৮ নভেম্বর ২০২৬    জাতীয়

আওয়ামী লীগের সময় আর্থিক প্রতিষ্ঠান ছিল ‘দুর্নীতির দুষ্টচক্রের হাতে’: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের সময় আর্থিক প্রতিষ্ঠান ছিল ‘দুর্নীতির দুষ্টচক্রের হাতে’: রাষ্ট্রপতি
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময় দেশের গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল ও ধ্বংস করা হয়েছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,…
 ২৮ নভেম্বর ২০২৬    জাতীয়