প্রচ্ছদ    আন্তর্জাতিক   বিশ্বে স্থিতিশীলতা রক্ষায় চীন-রাশিয়ার বিশেষ...

বিশ্বে স্থিতিশীলতা রক্ষায় চীন-রাশিয়ার বিশেষ দায়িত্ব রয়েছে: ওয়াং

১৯ সেপ্টেম্বর ২০২৩ ০৭:৫৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যেই রাশিয়া সফরে গেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সেখানে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকে ওয়াং বলেছেন, নেতৃস্থানীয় বৈশ্বিক শক্তি এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসাবে বিশ্বে স্থিতিশীলতা রক্ষায় চীন-রাশিয়ার বিশেষ দায়িত্ব রয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ এবং প্রশান্ত মহাসাগরের সামরিকীকরণ নিয়ে পশ্চিমাদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে চীন ও রাশিয়া একে অপরের আরও ঘনিষ্ঠ হচ্ছে এবং এই পরিস্থিতিতেই চীনের পররাষ্ট্রমন্ত্রী মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন।

আরও পড়ুন

ইউক্রেনের স্যাটেলাইট ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প!

ইউক্রেনের স্যাটেলাইট ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প!

আল জাজিরা বলছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দুই দেশের মধ্যে ‘কৌশলগত সহযোগিতা’ এবং ‘বহুমুখী বিশ্ব’ ও ‘আরও ন্যায্য বিশ্বব্যবস্থার’ প্রতি উভয় দেশের অভিন্ন প্রতিশ্রুতির প্রশংসা করে সের্গেই ল্যাভরভের সঙ্গে তার আলোচনার সূচনা করেন।

ওয়াং বলেন, নেতৃস্থানীয় বৈশ্বিক শক্তি এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসাবে বিশ্বব্যাপী কৌশলগত স্থিতিশীলতা ও বৈশ্বিক উন্নয়ন বজায় রাখতে চীন ও রাশিয়ার বিশেষ দায়িত্ব রয়েছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সোমবার রাশিয়ায় চারদিনের সফর শুরু করেন। আগামী মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে সম্ভাব্য বৈঠকের আগে এই সফরকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এছাড়া রাশিয়া সফরের আগে ওয়াং মাল্টায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সাথে বৈঠক করেন। মূলত বাণিজ্য থেকে শুরু করে তাইওয়ানে চীনা সামরিক হুমকি পর্যন্ত নানা ইস্যুতে সাম্প্রতিক বছরগুলোতে চীন-মার্কিন সম্পর্কের অবনতি হয়েছে।

চীনের শীর্ষ এই কূটনীতিক আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাশিয়ায় থাকবেন এবং সেখানে রুশ কর্মকর্তাদের সাথে কৌশলগত নিরাপত্তা সংক্রান্ত আলোচনার পরিকল্পনা করছেন বলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।

এদিকে উভয় নেতার বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ‘বৈশ্বিক ন্যায়বিচার নিশ্চিত করার জন্য বিভিন্ন আঞ্চলিক প্রক্রিয়াগুলোতে স্বার্থের ভারসাম্য নিশ্চিত করতে রাশিয়ান-চীনা সহযোগিতার গুরুত্বের ওপর’ জোর দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, রাশিয়া এবং চীন এই সপ্তাহের জাতিসংঘের সাধারণ পরিষদসহ অন্যান্য আন্তর্জাতিক ফোরামে তাদের প্রচেষ্টার সমন্বয় করবে।

অন্যদিকে বৈঠকে ওয়াং জোর দিয়ে বলেছেন, ‘রাশিয়া-চীন সহযোগিতা ‘কারও বিরুদ্ধে পরিচালিত নয় এবং অন্য কোনও দেশের মাধ্যমে প্রভাবিতও নয়’।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোপূর্বে উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে শুরু হওয়া রুশ আগ্রাসনের নিন্দা না করার জন্য পশ্চিমা দেশগুলোর সমালোচনার সম্মুখীন হয়েছে বেইজিং।

চীন এই সংঘাতে কোনও পক্ষ বেছে নেওয়া থেকে বিরত রয়েছে। বেইজিং একদিকে বলছে, একটি দেশের ভূখণ্ডকে অবশ্যই সম্মান করতে হবে, অন্যদিকে পশ্চিমা দেশগুলোকে সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণের বিষয়ে রাশিয়ার নিরাপত্তা উদ্বেগ বিবেচনা করতে হবে বলেও মন্তব্য করছে।

এছাড়া ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে চলমান যুদ্ধকে দীর্ঘায়িত করার জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে চীন। অবশ্য যুক্তরাষ্ট্র বলছে, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে ইউক্রেনকে।

চীন এবং যুক্তরাষ্ট্র অবশ্য উভয় দেশের মধ্যকার উত্তেজনা কমানোর জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া ওয়াং এবং সুলিভানের মধ্যে আলোচনাকে ‘খোলামেলা, মৌলিক এবং গঠনমূলক’ হিসাবে উল্লেখ করেছে বেইজিং ও ওয়াশিংটন। মাল্টায় অনুষ্ঠিত এই বৈঠকটি ১২ ঘণ্টা ধরে চলেছিল।

ওই বৈঠকে আলোচনার বিষয়গুলোর মধ্যে দুই দেশের মধ্যকার সম্পর্ক, বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যু, ইউক্রেন যুদ্ধ এবং তাইওয়ান প্রণালীর মতো ইস্যু ছিল। আর সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যান ঝেং-এর মধ্যে একই ধরনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

হ্যান ঝেং-এর সঙ্গে বৈঠকের শুরুতে অ্যান্টনি ব্লিংকেন বলেন, ‘বিশ্ব আশা করে, আমরা দায়িত্বের সাথে আমাদের সম্পর্ক পরিচালনা করব। যুক্তরাষ্ট্র ঠিক সেটাই করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

আল জাজিরা বলছে, মাল্টায় অনুষ্ঠিত ওয়াং এবং সুলিভানের মধ্যে আলোচনার উদ্দেশ্য ছিল চলতি বছরের শেষের দিকে প্রেসিডেন্ট বাইডেন এবং শি জিনপিংয়ের মধ্যে বৈঠকের ভিত্তি স্থাপন করা। যদিও সেই বৈঠকের পরই রাশিয়া সফরে গেছেন ওয়াং ই।

ব্রুকিংস ইনস্টিটিউশনের চীন বিশেষজ্ঞ রায়ান হাস বলেছেন, ‘আমি আশা করি, উভয় পক্ষই আগামী নভেম্বরে উভয় নেতার মধ্যে একটি ফলপ্রসূ বৈঠকের মঞ্চ তৈরি করতে কাজ করছে।’

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার: মাহ্দী আমিন

জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার: মাহ্দী আমিন
দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করে বিজয়ীদের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। তরুণদের মেধা,…
 ১৬ অক্টোবর ২০২৬    জাতীয়

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নেওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা!

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নেওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা!
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
 ১৬ অক্টোবর ২০২৬    নির্বাচিত

ইউক্রেনের স্যাটেলাইট ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প!

ইউক্রেনের স্যাটেলাইট ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প!
যুদ্ধক্ষেত্রে যোগাযোগ ও ড্রোন অভিযান পরিচালনায় ইউক্রেনের ব্যবহৃত স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা সীমিত করার নির্দেশ হোয়াইট হাউস থেকেই এসেছিল বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। বিষয়টি সম্পর্কে…
 ১৬ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নেওয়ার পর বিরোধী দলের দায়িত্বহীন আচরণ: প্রতিমন্ত্রী

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নেওয়ার পর বিরোধী দলের দায়িত্বহীন আচরণ: প্রতিমন্ত্রী
বেহেশতের লোভ দেখিয়ে মানুষের ভোট নেওয়ার পর এখন বিরোধী দলের আসনে বসে ১১-দলীয় জোট দায়িত্বহীন আচরণ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও…
 ১৬ অক্টোবর ২০২৬    নির্বাচিত

সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ!

সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ!
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে প্রায় ১৫ ঘণ্টা পর ফেরত দেওয়া হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে বর্ডার…
 ১৬ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, শেষ সময় ১৫ নভেম্বর!

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, শেষ সময় ১৫ নভেম্বর!
দেশের সব মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত মাপের ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানো ও প্রদর্শনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে এ নির্দেশনা…
 ১৬ অক্টোবর ২০২৬    জাতীয়

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত আমিরের আহ্বান!

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত আমিরের আহ্বান!
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পূজার সময় নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে…
 ১৬ অক্টোবর ২০২৬    নির্বাচিত

আমার আরও অনেক কিছু দেওয়ার আছে: রশমি দেশাই

আমার আরও অনেক কিছু দেওয়ার আছে: রশমি দেশাই
দীর্ঘ বিরতির পর আবারও ছোট পর্দায় ফিরেছেন ভারতীয় অভিনেত্রী রশমি দেশাই। স্টার প্লাসের ধারাবাহিক ‘সায়োনি’র মাধ্যমে তাঁর এই প্রত্যাবর্তন। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীর্ঘদিন কাজ থেকে…
 ১৬ অক্টোবর ২০২৬    বিনোদন

সাশ্রয়ের নসিহত, স্বজনদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ—এটাই কি আই হ্যাভ আ প্ল্যান?

সাশ্রয়ের নসিহত, স্বজনদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ—এটাই কি আই হ্যাভ আ প্ল্যান?
ফ্যামিলি কার্ড প্রকল্পের জন্য ৩৪২ কোটি টাকার ট্যাবলেট বা প্যাড কেনার কাজ পেতে অনিয়মের আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে স্বাস্থ্যমন্ত্রীর ভাতিজার মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ…
 ১৬ অক্টোবর ২০২৬    নির্বাচিত

বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: রাজনাথ সিং

বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: রাজনাথ সিং
ভারতের চলমান যুব আন্দোলন ও রাজনৈতিক বিক্ষোভকে বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে রাজনৈতিক…
 ১৬ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

জাতীয় দলে ফিরতে চান জাহানারা, বিসিবির শর্ত!

জাতীয় দলে ফিরতে চান জাহানারা, বিসিবির শর্ত!
প্রায় দুই বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম আবারও জাতীয় দলের জার্সিতে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। মানসিক স্বাস্থ্যগত কারণে…
 ১৬ অক্টোবর ২০২৬    খেলাধুলা

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড গঠনের উদ্যোগ!

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড গঠনের উদ্যোগ!
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে মজুরি বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু করেছে সরকার। এ জন্য মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নাম চেয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলোকে চিঠি দিয়েছে…
 ১৬ অক্টোবর ২০২৬    অর্থনীতি

‘কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে’: ভিনিসিয়ুস

‘কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে’: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। তাঁর দাবি, প্রতিপক্ষের খেলোয়াড়েরা বারবার তাঁকে ফাউল করলেও…
 ১৬ অক্টোবর ২০২৬    খেলাধুলা

৪০০ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা!

৪০০ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা!
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ৪০০টি পরিবারের এক বছরের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর খরচ বহনের উদ্যোগ নিয়েছেন। আগামী এক বছর প্রতি তিন মাস অন্তর এসব পরিবারের…
 ১৬ অক্টোবর ২০২৬    বিনোদন

পাকিস্তানি ‘শেইদাই’ নকলের অভিযোগ নিলয়-হিমির নাটকের বিরুদ্ধে!

পাকিস্তানি ‘শেইদাই’ নকলের অভিযোগ নিলয়-হিমির নাটকের বিরুদ্ধে!
পাকিস্তানি ধারাবাহিক ‘শেইদাই’-এর গল্প নকলের অভিযোগ উঠেছে বাংলাদেশের নাটক ‘প্রথম প্রেমের গল্প’-এর বিরুদ্ধে। তানভীর তন্ময় পরিচালিত নাটকটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও…
 ১৬ অক্টোবর ২০২৬    বিনোদন